বর্তমান যুগে ১০০০ টাকায় কি ব্যবসা করা যায়? খুব বেশি হলে এটা ১ থেকে ২ দিনের বাজারের খরচ কিংবা বন্ধুদের সাথে একদিনের রেস্তোরাঁর নাস্তার খরচ।
কিন্তু আপনি কি জানেন, সঠিক কৌশল জানা থাকলে এই মাত্র ১০০০ টাকা ইনভেস্ট করেই স্থায়ী ও সম্মানজনক একটি online career বা ব্যবসা দাঁড় করানো সম্ভব?
অনেকেই এরকমটা ভেবে থাকেন, ব্যবসা করতে হলে লাখ লাখ টাকার পুঁজি প্রয়োজন। এই ধারণাটি পুরোপুরি ভুল! বিশেষ করে এখনকার যুগে আপনার সবচেয়ে বড় সম্পদ হলো মেধা, সময় এবং সামান্য কিছু প্রারম্ভিক খরচ করার মানসিকতা।
আপনি যদি ১০০০ টাকা দিয়ে নিজের একটি ব্যবসা শুরু করার কথা ভাবছেন তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
আজকের এই আর্টিকেলে আমরা এমন দুইটি প্রমাণিত ও দারুণ ব্যবসা নিয়ে বিস্তারিত আলোচনা করবো, যেগুলো মাত্র ১০০০ টাকার বাজেটে শুরু করে প্রতি মাসে ৫০,০০০ টাকা বা তারও বেশি ইনকাম করার সুযোগ তৈরি করে দেয়।
১০০০ টাকায় ব্যবসা করার জন্য কি কি প্রয়োজন?
এত কম পুঁজিতে ব্যবসা শুরু করার আগে আপনার কয়েকটি বিষয় মাথায় রাখা অত্যন্ত জরুরি।
প্রথমত, কম পুঁজির ব্যবসায় রাতারাতি অনেক টাকা লাভ করা যায় না, তাই এখানে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রেখে নিয়মিত সময় দিতে হবে।
দ্বিতীয়ত, আপনার কাছে মূলধন কম থাকায় শ্রম ও দক্ষতা অর্জনের মানসিকতা বাড়াতে হবে।
সবশেষে, আপনার সীমিত বাজেটের সঠিক ও স্মার্ট ব্যবহার নিশ্চিত করার জন্য সঠিক টুলস ও সার্ভিস নির্বাচন করাটা বাধ্যতামূলক।
তাহলে চলুন এবার সরাসরি চলে যাই আমাদের মূল ২টি ব্যবসা পদ্ধতিতে।
১০০০ টাকায় কি ব্যবসা করা যায়?

১. ব্লগিং এবং গুগল অ্যাডসেন্স (Blogging & Google AdSense)
১০০০ টাকা দিয়ে শুরু করার জন্য সবচেয়ে জনপ্রিয় এবং নিরাপদ ব্যবসা হলো ব্লগিং। সহজভাবে বলতে গেলে, ব্লগিং হলো একটি ওয়েবসাইট তৈরি করে সেখানে নির্দিষ্ট কোনো বিষয়ে নিয়মিত আর্টিকেল publish করা।
ব্লগিং যেভাবে কাজ করে
ব্লগিং শুরু করার জন্য শুরুতেই আপনাকে নির্দিষ্ট একটি বিষয বা niche বেছে নিতে হবে, যেমন: টেকনোলজি, অনলাইন ইনকাম, রান্নার রেসিপি, কিংবা স্বাস্থ্য টিপস।
এরপর মানুষ গুগলে যেসব প্রশ্নের উত্তর search করে, সেগুলো নিয়ে তথ্যবহুল আর্টিকেল লিখে ওয়েবসাইটে পাবলিশ করতে হবে।
এরপর যখন আপনার সাইটে সার্চ ইঞ্জিন থেকে অর্গানিক ট্রাফিক আসতে শুরু করবে, তখন আপনাকে Google AdSense এর জন্য আবেদন করতে হবে। গুগল এডসেন্স আপনার সাইটকে approval দিয়ে দিলে আপনি আপনার আর্টিকেলে বিজ্ঞাপন (ads) শো করাতে পারবেন।
ভিজিটররা আপনার সাইটের বিজ্ঞাপন দেখলে এবং সেগুলোতে ক্লিক করলে আপনার গুগল এডসেন্স একাউন্টে সরাসরি ডলার জমা হবে।
যখন আপনার এডসেন্স একাউন্টে ১০ ডলার জমা হয়ে যাবে, তখন এডসেন্স আপনার পোস্ট অফিসে একটা চিঠি পাঠাবে। সেখানে একটা ছয় সংখ্যার পিন থাকবে, সেটা দিয়ে আপনার গুগল এডসেন্স একাউন্ট verify করে নিতে হবে।
তারপর আপনার এডসেন্স একাউন্টে ১০০ ডলার জমা হয়ে গেলে গুগল নিজে নিজেই মাসের ২১ তারিখে আপনার ব্যাংক একাউন্টে ডলার পেমেন্ট করবে।
১০০০ টাকা কিভাবে খরচ করবেন?
একটি প্রফেশনাল ব্লগ তৈরি করতে মূলত দুটি জিনিস প্রয়োজন হয়। একটি হলো ডোমেইন, যেটা আপনার ওয়েবসাইটের নাম, যেমন: www.yourname.com বা https://www.yourname.com এবং অপরটি হলো হোস্টিং (যেখানে ওয়েবসাইটের সব ফাইল বা information জমা থাকে)।
অনেকের মনেই প্রশ্ন জাগে, মাত্র ১০০০ টাকায় কি ভালো মানের ডোমেইন ও হোস্টিং পাওয়া সম্ভব? উত্তর হচ্ছে, হ্যাঁ সম্ভব! তবে যেমন তেমন কোম্পানি থেকে সস্তায় হোস্টিং কিনলে আপনার সাইট বারবার ডাউন থাকবে এবং আপনার কষ্ট বৃথা যাবে। তাই বাজেটের মধ্যে একটি বিশ্বস্ত ও মানসম্মত হোস্টিং প্রোভাইডার নির্বাচন করা অত্যন্ত জরুরি।
আমাদের সাজেশন: আপনি যদি নিজের ওয়েবসাইট তৈরির জন্য একদম কম বাজেটে ভালো মানের ডোমেইন ও হোস্টিং সার্ভিস নিতে চান, তাহলে আমাদের ProfitifyBD থেকে আপনার কাঙ্ক্ষিত ডোমেইন ও হোস্টিং প্যাকেজটি কিনে নিতে পারেন। আমরা বিকাশ বা নগদ পেমেন্টের সুবিধাসহ ১০০০ থেকে ১২০০ টাকার হোস্টিং প্যাকেজে প্রফেশনাল সাপোর্ট দিয়ে থাকি, যেটা নতুনদের জন্য অনেক সহায়ক হবে।
ব্লগিং করে টাকা ইনকাম কিভাবে করবেন?
ব্লগিং শুরুর প্রথম কাজ হলো আপনার আগ্রহ ও লোকদের চাহিদা আছে এমন একটি লাভজনক নিশ বা বিষয় নির্বাচন করা। যেমন: টেকনোলজি, সোশ্যাল মিডিয়া, মোবাইল রিভিউ কিংবা হেলথ টিপস।
ওয়েবসাইটের বিষয় সিলেক্ট করার পর আপনি কোনো ধরনের কোডিং না জেনেই WordPress ব্যবহার করে একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন। ওয়েবসাইট তৈরির পর ফ্রি থিম দিয়ে সাইট ডিজাইন করে কনটেন্ট লেখার কাজ শুরু করে দিতে পারবেন।
কনটেন্ট লেখার ক্ষেত্রে সবসময় গুগলে মানুষ প্রতিনিয়ত সার্চ করে এরকম কিওয়ার্ড বেছে নিয়ে সম্পূর্ণ নিজের ভাষায় ১০০০ থেকে ১৫০০ শব্দের মানসম্মত ও তথ্যবহুল আর্টিকেল লিখতে হবে।
আপনার সাইটে ৩০ থেকে ৪০টি ইউনিক আর্টিকেল পাবলিশ করা হয়ে গেলে এবং প্রতিদিন গুগল সার্চ থেকে সাইটে অর্গানিক ভিজিটর আসতে শুরু করলে আপনাকে Google AdSense এর জন্য আবেদন করতে হবে।
অ্যাডসেন্স এপ্রুভ হয়ে গেলেই আপনার সাইটে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। আপনার ওয়েবসাইটে প্রচুর পরিমাণে অর্গানিক ভিজিটর আনতে পারলে গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি প্রতি মাসে ১০০ থেকে ৫০০ ডলার (১০,০০০ থেকে ৫০,০০০+ টাকা) বা তার চেয়েও বেশি আয় করতে পারবেন।
আমি নিজেও আমার ওয়েবসাইট থেকে গুগল এডসেন্স এর মাধ্যমে প্রতি মাসে ২৫০ ডলার বা ৩০ হাজার টাকা ইনকাম করছি।
অবশ্যই পড়ুন:
২. ওয়েবসাইট তৈরি করে বিক্রি বা ওয়েবসাইট ফ্লিপিং (Website Flipping)
ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার ব্যবসাটি অনেক বেশি লাভজনক এবং তাড়াতাড়ি রিটার্ন পাওয়ার একটি দারুন উপায়। এটিকে ডিজিটাল রিয়েল এস্টেট ব্যবসাও বলা হয়ে থাকে। বাস্তব জীবনে যেমন কম দামে জমি কিনে সেটাকে উন্নত করে বেশি দামে বিক্রি করা হয়, ঠিক তেমনি একটি ওয়েবসাইট তৈরি করে সেটিকে বড় করে ভালো দামে বিক্রি করে দেওয়াই হলো ওয়েবসাইট ফ্লিপিং।
বাংলাদেশে বর্তমানে ওয়েবসাইট কেনাবেচার একটি বিশাল মার্কেট তৈরি হয়েছে। অনেক ব্যবসায়ী বা ফ্রিল্যান্সার রয়েছেন যাদের কাছে টাকা আছে কিন্তু ওয়েবসাইট তৈরি করে ৬ মাস কাজ করার মতো সময় নেই। তারা অর্গানিক ট্রাফিক থাকা ওয়েবসাইটগুলো ভালো দাম দিয়ে কিনে নিতে চান।
আপনি নিজের ওয়েবসাইট বানিয়ে সেখানে ভালো মানের আর্টিকেল লিখে গুগল এডসেন্স এপ্রুভাল নিতে পারেন। এরপর আপনার সাইটে গুগল সার্চ থেকে ভালো পরিমাণে অর্গানিক ট্রাফিক নিয়ে এসে ওয়েবসাইট এবং এডসেন্স একাউন্ট দুটোই একসাথে ভালো দামে বিক্রি করে দিতে পারেন।
আপনি বাংলাদেশি লোকদের কাছেই নিজের ওয়েবসাইট সেল করতে পারবেন এবং বিকাশ, নগদ কিংবা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা নিতে পারবেন। অনেক ফেসবুক গ্রুপ রয়েছে যেগুলোতে ওয়েবসাইট এবং এডসেন্স একাউন্ট বেচাকেনা করা হয়ে থাকে। সেইসব গ্রুপে যুক্ত হয়ে আপনি আপনার সাইট নিরাপদে সেল করতে পারবেন এডমিন ডিল এর মাধ্যমে।
ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা কিভাবে কাজ করে?
এই ব্যবসাটি শুরু করার পদ্ধতিও অনেক সহজ। প্রথমে ১০০০ টাকা দিয়ে ডোমেইন ও হোস্টিং কিনে একটি ব্লগ বা তথ্যভিত্তিক ওয়েবসাইট তৈরি করতে হয়।
এরপর নিয়মিত ৩০ থেকে ৫০টি ভালো মানের আর্টিকেলের মাধ্যমে ওয়েবসাইটের এসইও (SEO) করে গুগলে র্যাঙ্ক করাতে হয়, যেন সাইটে দৈনিক ১০০ থেকে ৫০০ ভিজিটর আসা শুরু করে।
ওয়েবসাইটে যখনই ভালো পরিমাণে ট্রাফিক চলে আসবে, তখনই সাইটটি আপনি ভালো অংকের টাকায় বিক্রি করে দিতে পারবেন।
বাংলাদেশি মার্কেটে ভালো ট্রাফিক থাকা ওয়েবসাইটের চাহিদা প্রচুর রয়েছে। আপনাকে প্রথমে ডোমেইন ও হোস্টিং কিনে একটি ওয়েবসাইট তৈরি করতে হবে। এরপর ভালো মানের এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখে আপনার সাইটে পাবলিশ করতে হবে।
এই সহজ কাজগুলো শিখে নিতে পারলেই আপনি এই ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসা শুরু করতে পারবেন।
কোথায় এবং কত দামে ওয়েবসাইট বিক্রি করবেন?
বাংলাদেশের নিজস্ব মার্কেটে ওয়েবসাইট বিক্রি করার জন্য প্রচুর ফেসবুক গ্রুপ ও কমিউনিটি রয়েছে, যেগুলোতে অর্গানিক ট্রাফিক থাকা সাধারণ একটি বাংলা ওয়েবসাইটও ১৫,০০০ টাকা থেকে ৫০,০০০ টাকায় খুব সহজে বিক্রি করে দেওয়া যায়।
আর আপনার ওয়েবসাইটটি যদি ইংরেজি ভাষায় লেখা হয় এবং তাতে অ্যাডসেন্স যুক্ত থাকে, তাহলে Flippa বা Motion Invest এর মতো আন্তর্জাতিক প্লাটফর্মে সেটি ১,০০০ থেকে ৩,০০০ ডলারে বা ১ লাখ থেকে ৩ লাখ+ টাকায় বিক্রি করা সম্ভব।
ওয়েবসাইট ফ্লিপিং ব্যবসার হিসেব:
| খরচের বিবরণ | পরিমাণ |
| ডোমেইন ও হোস্টিং খরচ | ১,০০০ টাকা |
| নিজের শ্রম ও সময় | ৩-৬ মাস |
| মোট খরচ | ১,০০০ টাকা |
| বিক্রি মূল্য | ২০,০০০ – ৩০,০০০ টাকা |
| নেট লাভ | ১৯,০০০ – ২৯,০০০ টাকা |
দেখতেই পারছেন, এটি এমন একটি ব্যবসা যেখানে আপনার আসল বিনিয়োগ মাত্র ১০০০ টাকা, কিন্তু লাভের অনুপাত প্রায় ২০০০% থেকে ৩০০০%!
অবশ্যই পড়ুন:
- অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১৫টি ওয়েবসাইট
- লেখালেখি করে আয় করার সেরা ওয়েবসাইট
- মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়
এই দুটি ব্যবসা শুরু করার আগে যে ভুলগুলো এড়িয়ে চলবেন
১০০০ টাকায় ব্যবসা শুরু করতে গিয়ে নতুনরা সাধারণত কয়েকটি ভুল করে থাকেন:
- কপিরাইটেড কনটেন্ট ব্যবহার: অন্যের ওয়েবসাইট থেকে লেখা কপি করে নিজের সাইটে পেস্ট করবেন না। এতে গুগল আপনার সাইটকে পেনাল্টি দিতে পারে।
- খারাপ হোস্টিং কেনা: কেবল সস্তা দেখে যেকোনো কোম্পানি থেকে হোস্টিং কিনবেন না। কম খরচে সেরা performance পেতে আমাদের ProfitifyBD থেকে সার্ভিস নেওয়ার পরামর্শ আমরা দিবো।
- ধৈর্য হারিয়ে ফেলা: ১ থেকে ২ মাস কাজ করেই হাল ছেড়ে দেওয়া যাবে না। একটি বাংলা সাইট গুগলে র্যাঙ্ক করতে সাধারণত ৩ থেকে ৬ মাস সময় লাগে। আর ইংরেজি সাইট র্যাংক করতে আরও বেশি সময় লাগতে পারে।
শেষ কথা: ১০০০ টাকায় কি ব্যবসা করা যায়
“১০০০ টাকায় কি ব্যবসা করা যায়?” এই প্রশ্নের উত্তরে ব্লগিং এবং ওয়েবসাইট ফ্লিপিং হলো সেরা দুটি সমাধান। এখানে হারানোর কিছু নেই, কিন্তু পাওয়ার আছে এক বিশাল অনলাইন ক্যারিয়ার।
আপনি যদি প্রথম একটি ওয়েবসাইট তৈরি করে সফল নাও হতে পারেন, তবুও আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। আর এই অভিজ্ঞতা আপনাকে পরবর্তী ওয়েবসাইট খুব তাড়াতাড়ি গ্রো করতে এবং ইনকাম জেনারেট করতে অধিক সহায়তা করবে।
আপনার পকেটের ১০০০ টাকা হয়তো বন্ধুদের সাথে একদিন আড্ডা দিয়েই শেষ হয়ে যেতে পারে। কিন্তু এই টাকা দিয়েই আজ একটি ডোমেইন ও হোস্টিং কিনে কাজ শুরু করে দিলে, আগামী ৬ মাস পর এটি আপনাকে একটি স্থায়ী আয়ের পথ তৈরি করে দিতে পারে।
আপনার নিজস্ব ওয়েবসাইট তৈরি করতে আজই ভিজিট করুন ProfitifyBD এবং বেছে নিন আপনার পছন্দমতো ডোমেইন ও হোস্টিং প্যাকেজ! যেকোনো সহায়তায় আমাদের সাপোর্ট টিম আপনার পাশেই আছে।





