Disclaimer
সর্বশেষ আপডেট: ১৮ আগস্ট ২০২৬
ProfitifyBD.com-এ আমরা যা কিছু পাবলিশ করি, সেটা মূলত আপনাকে সাধারণ ধারণা আর তথ্য দেওয়ার জন্যই লেখা, এর বেশি কিছু না। আমাদের এই ওয়েবসাইট ব্রাউজ বা ব্যবহার করা মানে, আপনি নিচের শর্তগুলোর সাথে সম্মত আছেন বলে ধরে নেওয়া হবে।
আয়ের নিশ্চয়তা নেই (No Income Guarantee)
আমাদের ব্লগে “অনলাইন ইনকাম”, “প্রতিদিন x টাকা আয়” বা এই ধরনের যেসব পদ্ধতি ও প্লাটফর্মের কথা আলোচনা করা হয়েছে, সেগুলো থেকে প্রকৃত আয়ের পরিমাণ ব্যক্তিভেদে সম্পূর্ণ ভিন্ন হতে পারে। এটি নির্ভর করে আপনার দক্ষতা, সময়, পরিশ্রম, ধারাবাহিকতা এবং সংশ্লিষ্ট প্লাটফর্মের নিজস্ব নীতিমালার উপর।
আমরা কোনো নির্দিষ্ট পরিমাণ আয়ের নিশ্চয়তা বা গ্যারান্টি দিই না। আর্টিকেলে উল্লেখিত টাকার অংক শুধুমাত্র সম্ভাব্য উদাহরণ হিসেবে দেওয়া। বাস্তবে আপনি কত আয় করবেন, সেটা পুরোপুরি আপনার নিজের চেষ্টা, সময় আর পরিস্থিতির উপর নির্ভর করবে।
থার্ড-পার্টি ওয়েবসাইট ও অ্যাপ সম্পর্কে
আমাদের আর্টিকেলে উল্লেখিত থার্ড-পার্টি ওয়েবসাইট, অ্যাপ বা প্লাটফর্ম যেমন: ফ্রিল্যান্সিং সাইট, মাইক্রো-টাস্ক সাইট বা অন্য যেকোনো অনলাইন আর্নিং প্লাটফর্ম আমাদের নিজস্ব সাইট বা প্রোডাক্ট নয়। এগুলোর সার্ভিস, পেমেন্ট, নীতিমালা যেকোনো সময় পরিবর্তিত হতে পারে, যার উপর আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই।
কোনো থার্ড-পার্টি সাইটে অ্যাকাউন্ট খোলা, কাজ করা বা টাকা লেনদেনের আগে অনুগ্রহ করে নিজে যাচাই করে নিন এবং সতর্কতার সাথে সিদ্ধান্ত নিন। কোনো থার্ড-পার্টি সাইট থেকে হওয়া আর্থিক ক্ষতি বা প্রতারণার জন্য ProfitifyBD.com দায়ী থাকবে না।
প্রফেশনাল পরামর্শ নয়
এখানে যা কিছু লেখা হয়, সবকিছুই আমাদের নিজস্ব পড়াশোনা আর অভিজ্ঞতা থেকে শেয়ার করা তথ্য। এটাকে কোনো ফাইন্যান্সিয়াল, লিগ্যাল বা প্রফেশনাল পরামর্শ হিসেবে ধরে নেবেন না। বিনিয়োগ করা বা নতুন ব্যবসা শুরু করার মতো বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে দয়া করে সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ একজন মানুষের সাথে কথা বলে নিন। আমাদের আর্টিকেল আপনাকে দিক-নির্দেশনা দিতে পারে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্তটা সবসময় আপনার নিজের বিচার-বিবেচনা আর যাচাই-বাছাইয়ের উপরই নেওয়া উচিত।
External Links
আর্টিকেলের মধ্যে মাঝেমধ্যে আমরা অন্য ওয়েবসাইটের লিংক দিয়ে থাকি, যেগুলো ProfitifyBD.com এর নিজস্ব নয় এবং আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ওই সাইটগুলোতে কী লেখা আছে, তথ্য কতটা সঠিক বা তারা কী মতামত দিচ্ছে এসবের দায়ভার আমাদের নয়। তাই লিংকে ক্লিক করার সময় নিজের বিবেচনাবোধ ব্যবহার করার অনুরোধ রইলো।
বিজ্ঞাপন সংক্রান্ত তথ্য
ProfitifyBD.com তার হোস্টিং ও ওয়েবসাইট পরিচালনার খরচ বহন করার জন্য Google AdSense এর বিজ্ঞাপন ব্যবহার করে। এসব বিজ্ঞাপনে প্রদর্শিত প্রোডাক্ট বা সার্ভিসের জন্য ProfitifyBD.com দায়ী নয় এবং কোনো বিজ্ঞাপনে ক্লিক করার আগে নিজে বিবেচনা করার অনুরোধ রইলো।
তথ্যের নির্ভুলতা
আমরা যথাসাধ্য চেষ্টা করি প্রতিটি আর্টিকেলে সঠিক ও আপডেট তথ্য প্রদান করতে। তবে ইন্টারনেট-ভিত্তিক প্লাটফর্মগুলোর নীতিমালা প্রায়ই পরিবর্তিত হয়, তাই কোনো নির্দিষ্ট মুহূর্তে তথ্যের সম্পূর্ণ নির্ভুলতার নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। কোনো ভুল বা পুরনো তথ্য চোখে পড়লে আমাদের Contact পেজের মাধ্যমে জানানোর অনুরোধ রইলো, আমরা তা যাচাই করে সংশোধন করে নেব।
নীতিমালার পরিবর্তন
ProfitifyBD.com যেকোনো সময় পূর্ব নোটিশ ছাড়াই এই Disclaimer পরিবর্তন করার অধিকার সংরক্ষণ করে।
যোগাযোগ
এই Disclaimer সম্পর্কে আপনার কোনো প্রশ্ন থাকলে যোগাযোগ করতে পারেন:
- ইমেইল: [email protected]
- Contact পেজ: https://profitifybd.com/contact/
