গুগল থেকে টাকা ইনকাম করুন এই ৮টি কার্যকর উপায়ে

গুগল এখন শুধু সার্চ ইঞ্জিন নয়, এটা একটা পুরো ইকোসিস্টেম যার ভেতরে এমন অনেকগুলো প্লাটফর্ম রয়েছে যেগুলো কাজে লাগিয়ে আপনি অনলাইনে ইনকাম করতে পারেন। Google AdSense, YouTube, Google Adword, Google Opinion Rewards কিংবা Google Play Store এসবের মাধ্যমে আপনি গুগল থেকে টাকা ইনকাম করতে পারবেন।

তবে যেকোনো প্লাটফর্মে কাজ করে ইনকাম করার জন্যই আপনাকে সঠিক কৌশল অনুসরণ করতে হবে এবং ধৈর্য নিয়ে কাজ করতে হবে। গুগল থেকে টাকা আয় করার উপায় গুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় এবং কার্যকর দুটি উপায় হলো Google AdSense এবং Google Admob।

এই প্রত্যেকটি উপায়ের মাধ্যমে আপনি কোনো ধরনের বিনিয়োগ ছাড়াি ফ্রিতে টাকা ইনকাম করতে পারবেন।

আজকের আর্টিকেলে গুগলের এমন ৮টি প্লাটফর্মের বিষয়ে আপনাদের বলবো, যেগুলো ব্যবহার করে এখন সারা বিশ্বের লাখ লাখ মানুষ অনলাইনে ভালো পরিমাণ টাকা আয় করছেন।

তাহলে চলুন গুগলের এই প্লাটফর্মগুলোর ব্যাপারে বিস্তারিত আলোচনায় যাওয়া যাক, যেগুলোর মাধ্যমে যে কেউ পার্ট-টাইম বা ফুল-টাইম কাজ করে গুগল থেকে ডলার আয় করতে পারেন।

Google থেকে কি যে কেউ ইনকাম করতে পারবে?

গুগল থেকে টাকা ইনকাম করার সেরা উপায়

হ্যাঁ, একদম সহজভাবে বললে যে কেউ চাইলেই গুগলের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে ঘরে বসে সহজে অনলাইনে টাকা ইনকাম শুরু করতে পারেন। তবে শুরুতেই এমন একটা প্লাটফর্ম বেছে নেওয়া দরকার, যে বিষয়ে আপনার আগে থেকেই কিছুটা জ্ঞান বা আগ্রহ আছে। এতে কাজ শুরু করতে গিয়ে বাড়তি ঝামেলায় পড়তে হয় না।

যেমন ধরুন: যাদের মোবাইল অ্যাপ বানাতে বা ডিজাইন করতে ভালো লাগে, তারা Google AdMob কাজে লাগাতে পারেন। আবার যাদের লেখালেখির অভ্যাস আছে এবং ঘরে বসে লেখালেখি করে টাকা আয় করার ইচ্ছা আছে, তাদের জন্য Google AdSense আর Blogger সবচেয়ে সহজ ইনকামের অপশন হতে পারে।

আপনি গুগলের যে প্লাটফর্মটি ব্যবহার করে ইনকাম করতে চান, সেখানে নিজের একটা ফ্রি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। সত্যি বলতে, গুগলের এই প্লাটফর্মগুলোতে আয়ের সুযোগ অনেক বেশি। কিন্তু এজন্য আপনাকে পর্যাপ্ত সময় দিতে হবে এবং পাশাপাশি প্রচুর পরিশ্রম করতে হবে।

গুগল থেকে টাকা ইনকাম করার ৮টি সেরা উপায়

নিচের তালিকায় থাকা উপায়গুলো ব্যবহার করে বিশ্বজুড়ে অসংখ্য মানুষ গুগল থেকে প্রতিনিয়ত টাকা ইনকাম করছেন। তবে মনে রাখা দরকার, এই কাজগুলোতেও প্রতিযোগিতা কম নয়। তাই ভালো ফল পেতে হলে পরিশ্রমের পাশাপাশি বুদ্ধি খাটিয়ে কাজ করাটাও জরুরি।

ইনকামের উপায়আনুমানিক ন্যূনতম আয়
১. ব্লগিং করে ইনকাম$50 – $300
২. ইউটিউব চ্যানেল$50 – $250
৩. গুগল প্লে স্টোর$50 – $200
৪. গুগল এডসেন্স$50 – $350
৫. গুগল অ্যাডমোব$100 – $250
৬. গুগল পে$50 – $200
৭. গুগল ওপিনিয়ন রিওয়ার্ড$1 – $5
৮. গুগল ম্যাপস$100 – $250
৯. গুগল অ্যাডওয়ার্ডস (অ্যাডস)$500 – $1000

নিচে আমি এই প্রতিটা উপায় নিয়ে বিস্তারিত আলোচনা করছি, যেগুলো সত্যিই কার্যকর এবং হাজার হাজার মানুষ এগুলো কাজে লাগিয়ে অবসর সময়ে বাড়িতে বসে কাজ করে ইনকাম করছেন।

১. ব্লগিং করে ইনকাম

গুগলের নিজস্ব একটা blogging platform রয়েছে যার নাম Blogger। এখানে যে কেউ চাইলেই সম্পূর্ণ ফ্রিতে একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে পারেন।

সাধারণত একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হলে হোস্টিং খরচ, ডোমেইনের খরচ সহ আরও নানা রকমের খরচ করতে হয়। কিন্তু Blogger প্লাটফর্ম ব্যবহার করলে সম্পূর্ণ ফ্রিতেই একটা ব্লগ সাইট খুলে নেওয়া যায়।

আজকাল ব্লগ থেকে আয় করা মানুষের সংখ্যা প্রতিদিনই বাড়ছে।

কেননা একটা জনপ্রিয় ও ভালো অর্গানিক ট্রাফিক থাকা ব্লগ থেকে সহজেই প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করা যায়।

ব্লগ থেকে টাকা ইনকাম করার বেশ কয়েকটা লাভজনক পদ্ধতি রয়েছে। যেমনঃ গুগল এডসেন্স, এফিলিয়েট মার্কেটিং, ব্রান্ড স্পন্সরশিপ ইত্যাদি।

ইউটিউবে টিউটোরিয়াল দেখে আপনি মাত্র ১০ মিনিটেই একটা ব্লগার ব্লগ চালু করে ফেলতে পারবেন।

ব্লগিং করে অনলাইনে টাকা ইনকাম করার ধাপগুলো:

একটা ব্লগ থেকে কীভাবে আয় করবেন, সেটা নিচের ধাপগুলো থেকে ভালোভাবে বুঝতে পারবেন।

  • প্রথমে Blogger.com-এ গিয়ে একটা ব্লগ খুলতে হবে। এরপর নিজের ব্লগের জন্য একটা ডোমেইন নেম বেছে নিতে হবে।
  • ব্লগের জন্য সিম্পল, হালকা আর দ্রুত লোড হওয়া একটা Theme বা Template বেছে নিন। এরপর কিছু বেসিক সেটিংস ঠিক করতে হবে, যেগুলো ইউটিউবে ভিডিও দেখেই শেখা যায়।
  • ব্লগে নিয়মিত মানসম্পন্ন ও ইউনিক আর্টিকেল লিখে publish করতে হবে। আপনার লেখা আর্টিকেল যেন গুগলে ভালো র‍্যাংক করে, সেজন্য অন-পেজ এসইও আর অফ-পেজ এসইও দুটোই গুরুত্ব দিয়ে করতে হবে।
  • এরপর ব্লগে ভালো পরিমাণ অর্গানিক ট্রাফিক আসা শুরু হলে গুগল এডসেন্সের জন্য আবেদন করতে পারবেন।
  • এডসেন্স এপ্রুভাল পেলে ব্লগে বিজ্ঞাপন দেখিয়ে টাকা ইনকাম করতে পারবেন।

ব্লগে ভালো পরিমাণে ভিজিটর থাকলে এফিলিয়েট মার্কেটিং থেকেও বেশ ভালো আয় করা সম্ভব।

অবশ্যই পড়ুনঃ

২. কীভাবে ইউটিউব থেকে আয় করবেন?

ব্লগিংয়ের পর গুগল থেকে টাকা ইনকাম করার সবচেয়ে কার্যকর উপায় হলো ইউটিউব।

আজকাল 3G, 4G ইন্টারনেটের কারণে মানুষ যেকোনো সমস্যার সমাধান সহজেই ভিডিওর মাধ্যমে খুঁজে নিতে পারে। আগের তুলনায় এখন ইন্টারনেট প্যাকের দামও অনেক কমে গেছে।

তাই ভিডিওর মাধ্যমে সমাধান খোঁজাটাই এখন ইন্টারনেটে স্বাভাবিক ব্যাপার হয়ে উঠেছে। আর এখান থেকেই তৈরি হয় গুগল থেকে আয়ের আরেকটা নতুন সুযোগ।

YouTube আসলে গুগলেরই একটা সার্ভিস। আপনি যদি content creator হিসেবে একটা ইউটিউব চ্যানেল খুলে বিভিন্ন বিষয়ে ভিডিও বানিয়ে আপলোড করেন, তাহলে ইউটিউব থেকে আয়ের একটা চমৎকার সুযোগ আপনার হাতের নাগালেই থাকবে।

চ্যানেলে ভিডিও আপলোড করে এখন হাজার হাজার মানুষ পরিচিতির পাশাপাশি ভালো অঙ্কের টাকাও আয় করছেন।

তবে আপনি কেবল তখনই নিজেকে একজন সফল ইউটিউবার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারবেন, যখন আপনার তৈরি করা কনটেন্ট মানুষের ভালো লাগবে।

ইউটিউব থেকে আয় করার ধাপগুলো:

নিচের ধাপগুলো অনুসরণ করলে ইউটিউব থেকে অনলাইন আয় শুরু করা যাবে।

  • প্রথমে আপনাকে একটা ইউটিউব চ্যানেল খুলতে হবে।
  • চ্যানেলের একটা ভালো, মনে রাখার মতো নাম দিতে হবে।
  • চ্যানেলে logo, channel art আর description যোগ করে basic settings সম্পন্ন করতে হবে।
  • এরপর চ্যানেলে নিয়মিত নিজের বানানো ভালো মানের ভিডিও upload করতে হবে। প্রতিটা ভিডিও অবশ্যই নিজের তৈরি হতে হবে।
  • প্রতিটা ভিডিওতে সঠিক title আর description দিতে হবে।
  • আকর্ষণীয় thumbnail ব্যবহার করতে হবে।
  • ভিডিওর জন্য এসইও করতে হবে।
  • ইউটিউবের সব নিয়মকানুন মেনে ভিডিও আপলোড করতে হবে।
  • মনিটাইজেশন পেতে চ্যানেলে কমপক্ষে ৪০০০ ঘণ্টার ওয়াচ টাইম আর ১০০০ সাবস্ক্রাইবার থাকতে হবে।
  • এই শর্ত পূরণ হলে চ্যানেলকে Google AdSense এর সাথে connect করার জন্য apply করতে পারবেন।
  • সব নিয়ম মেনে কাজ করলে কিছুদিনের মধ্যেই গুগল এডসেন্স আপনার চ্যানেলকে অ্যাপ্রুভ করে দেবে।
  • চ্যানেল অ্যাপ্রুভ হওয়ার পর আপনার ভিডিওতে গুগল এডসেন্সের বিজ্ঞাপন দেখানো শুরু হবে।
  • এরপর সেই বিজ্ঞাপন থেকে আপনি টাকা ইনকাম শুরু করতে পারবেন।
  • মনে রাখবেন, ইউটিউব আর এডসেন্স দুটোই গুগলেরই সার্ভিস।

এভাবেই ইউটিউব আর এডসেন্সের মাধ্যমে গুগল থেকে টাকা আয় করা সম্ভব। ভিডিও বানানো ঝামেলার মনে হলে আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম করার বিকল্প পদ্ধতিগুলোও খুঁজে দেখতে পারেন।

৩. গুগল প্লে স্টোর থেকে ইনকাম

Google Play Store গুগলের অন্যতম জনপ্রিয় একটি সার্ভিস। অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এখান থেকে ফ্রি অথবা নির্দিষ্ট পরিমাণ টাকা পে করে নানা ধরনের অ্যাপ ডাউনলোড করতে পারেন। শিক্ষা, বিনোদন, ব্যবসা, গেম ইত্যাদি প্রায় সব ধরনের অ্যাপই এখানে পাওয়া যায়।

মজার ব্যাপার হলো, আপনি শুধু অ্যাপ ব্যবহারকারী না থেকে চাইলে app developer হয়ে এপস তৈরি করে ইনকাম করতে পারেন।

আপনি নিজের একটা অ্যান্ড্রয়েড অ্যাপ বানিয়ে সেটা Google Play Store এ পাবলিশ করতে পারবেন। এরপর মানুষ যখন সেই অ্যাপ ডাউনলোড করে ব্যবহার করা শুরু করবে, তখন বিজ্ঞাপন (ads) দেখিয়ে সহজেই দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।

কিন্তু এটা কাজ করে কীভাবে?

ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেল থেকে আয় করার জন্য যেমন সেটাকে Google AdSense এর সাথে কানেক্ট করতে হয়, ঠিক তেমনই অ্যান্ড্রয়েড অ্যাপ থেকে আয় করতে হলে অ্যাপটিকে Google AdMob এর সাথে যুক্ত করতে হয়।

AdMob আসলে AdSense-এরই মতো একটা অনলাইন বিজ্ঞাপন কোম্পানি, তবে এটা শুধু অ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য ব্যবহৃত হয়। আর AdSense ব্যবহার করা হয় ওয়েবসাইট, ব্লগ আর ইউটিউব ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর জন্য।

আপনার তৈরি করা মোবাইল অ্যাপে AdMob দিয়ে বিজ্ঞাপন বসিয়ে প্লে স্টোরে রিলিজ করার পর, যখন হাজার হাজার মানুষ সেই অ্যাপ ডাউনলোড করবে এবং ব্যবহারকারীর মোবাইলে বিজ্ঞাপন দেখানো হবে, তখনই আপনার আয় শুরু হবে।

গুগল প্লে স্টোর থেকে আয়ের ধাপগুলো:

  • প্রথমে আপনাকে ঠিক করতে হবে কোন বিষয়ে অ্যাপ বানাবেন, তারপর একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে হবে।
  • অ্যাপ বানানোর পর Google AdMob-এ একটা অ্যাকাউন্ট খুলতে হবে এবং অ্যাপে বিজ্ঞাপন যুক্ত করতে হবে।
  • এরপর অ্যাপটি Google Play Store-এ পাবলিশ করতে হবে। মনে রাখবেন, পাবলিশ করার আগে Google Play Console-এ অ্যাকাউন্ট খুলতে হয় এবং এখানে সাইন-আপ করতে গুগলকে $25 রেজিস্ট্রেশন ফি দিতে হয়।
  • এরপর সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং বা অনলাইন বিজ্ঞাপনের মাধ্যমে অ্যাপটির প্রচার চালাতে হবে।
  • মনে রাখবেন, যত বেশি মানুষ আপনার অ্যাপ install করবে, ততই ads দেখানোর সম্ভাবনা বাড়বে। আর ads যত বেশি দেখা হবে, app থেকে আপনার আয়ও তত বাড়বে।

এভাবেই গুগল প্লে স্টোর থেকে অনলাইন টাকা আয় করা সম্ভব।

৪. Google Opinion Reward

Google Opinion Reward হলো গুগলের একটা সার্ভিস, যেখানে সার্ভে সম্পূর্ণ করে আয় করা যায়। এখানে নিয়মিত নানান company, product বা service সংক্রান্ত paid survey দেওয়া হয়।

আপনাকে শুধু সেই সার্ভেগুলোর মাধ্যমে নিজের মতামত আর অভিজ্ঞতা গুগলের সাথে শেয়ার করতে হবে। এটা অনেকটা Survey Junkie বা Swagbucks-এর মতো অন্যান্য পেইড সার্ভে সাইটগুলোর মতোই কাজ করে।

প্রতিটা সার্ভে শেষ করার বিনিময়ে কত টাকা পাবেন, সেটা নির্ভর করে সার্ভেতে থাকা প্রশ্নের সংখ্যা আর সম্পূর্ণ করতে কত সময় লাগছে তার ওপর।

কীভাবে ব্যবহার করবেন:

  • Google Play Store থেকে Google Opinion Reward অ্যাপ ডাউনলোড করুন।
  • মোবাইলে অ্যাপটি খুলে গুগল অ্যাকাউন্ট দিয়ে লগইন করুন।
  • দেওয়া সার্ভেগুলোতে ক্লিক করে সেগুলো সম্পূর্ণ করুন।
  • আয় করা টাকা বিভিন্ন মাধ্যমে রিডিম করে নিন।

আপনি চাইলে এড দেখে টাকা ইনকাম বা ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস এর মতো অন্যান্য সহজ অপশন গুলোর সাথে এটাতে কাজ করলে আপনার আয়ের পরিমাণ আরও বাড়িয়ে নিতে পারবেন।

৫. গুগল এডসেন্স থেকে টাকা আয়

Google AdSense গুগলের একটা প্রোগ্রাম, যেটা কাজে লাগিয়ে পুরো বিশ্বের লাখ লাখ মানুষ ভালো অঙ্কের টাকা আয় করছেন। সহজভাবে বললে, গুগল থেকে টাকা ইনকাম করার সবচেয়ে কার্যকর আর সুবিধাজনক উপায়গুলোর একটা হলো এই এডসেন্স।

AdSense ব্যবহার করে কনটেন্ট পাবলিশাররা তাদের ওয়েবসাইটে টার্গেটেড টেক্সট, ভিডিও, ইমেজ আর ইন্টারেক্টিভ মিডিয়া বিজ্ঞাপন দেখাতে পারেন। বেশিরভাগ ক্ষেত্রে এই বিজ্ঞাপনগুলো ভিজিটরের আগ্রহ অনুযায়ী টার্গেট করে দেখানো হয়।

এই প্লাটফর্ম ব্যবহার করে যে কেউ নিজের ওয়েবসাইট বা ব্লগে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগলের কাছে আবেদন করতে পারেন।

অ্যাপ্রুভাল পাওয়ার পর ওয়েবসাইটে বিজ্ঞাপন দেখানো শুরু হয়, আর প্রতিটা ক্লিকের বিনিময়ে এডসেন্স একাউন্টে কিছু পরিমাণ ডলার যোগ হয়।

গুগল এডসেন্স এর মাধ্যমে আপনি অনলাইন থেকে সম্পূর্ণ ফ্রিতে ডলার ইনকাম করতে পারবেন।

গুগল এডসেন্স থেকে আয়ের ধাপগুলো:

  1. প্রথমে আপনাকে নিজের একটা ব্লগ বা ওয়েবসাইট তৈরি করতে হবে। এক্ষেত্রে Blogger বা WordPress-এর মতো প্লাটফর্ম ব্যবহার করা যায়।
  2. ব্লগে নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট ও আর্টিকেল লিখে পাবলিশ করতে হবে। নিজের পছন্দের বিষয় নিয়েই আপনি আর্টিকেল লিখতে পারবেন।
  3. ব্লগে প্রচুর ট্রাফিক বা ভিজিটর আনতে হবে। এজন্য আপনাকে এসইও ভালোভাবে শিখতে হবে আর গুগল সার্চ এবং সোশ্যাল মিডিয়া থেকে ট্রাফিক টানতে হবে।
  4. ব্লগে নিয়মিত ৫০০ থেকে ১০০০ ইউনিক ভিজিটর আসতে শুরু করলে গুগল এডসেন্স অ্যাকাউন্ট তৈরি করতে হবে।
  5. অ্যাকাউন্ট খোলার পর ওয়েবসাইটটি এডসেন্স অ্যাকাউন্টের সাথে কানেক্ট করতে হবে। এজন্য এডসেন্স থেকে একটা HTML কোড দেওয়া হয়, যেটা ওয়েবসাইটের head সেকশনে বসাতে হয়।
  6. এরপর ওয়েবসাইটে এডসেন্সের বিভিন্ন display ads দেখানো শুরু হবে। ভিজিটররা সেই এডস দেখলে বা ক্লিক করলেই অ্যাকাউন্টে কিছু ডলার যোগ হতে থাকবে।

৬. Google Maps থেকে অর্থ উপার্জন

আপনি হয়তো এতদিন Google Maps শুধু লোকেশন আর ঠিকানা খোঁজার কাজেই ব্যবহার করছিলেন।

কিন্তু ঘরে বসে গুগল থেকে টাকা ইনকাম করার একটা প্রমাণিত উপায় খুঁজছেন যদি, তাহলে Google Maps আপনার কাজে আসতে পারে।

কীভাবে? নিচে বিস্তারিত দেখুন।

এই অংশে আমি আপনাদের এমন একটা পদ্ধতির কথা বলবো, যেটা কাজে লাগিয়ে নিজের মোবাইল দিয়ে ঘরে বসেই Google Maps থেকে টাকা আয় শুরু করা সম্ভব।

এই পদ্ধতি সম্পূর্ণ ফ্রি, আর চাইলে পার্ট-টাইম হিসেবেও কাজ করা যায়। অর্থাৎ পড়াশোনার পাশাপাশি আয় করতে চাইলে এটা আপনার জন্য একটা ভালো অপশন।

গুগল ম্যাপস অ্যাপটিকে আপনি দিনে ৫০০ টাকা ইনকাম apps হিসেবে ব্যবহার করতে পারবেন।

Google Maps ওপেন করলে সেখানে নানান রেজিস্টার্ড বিজনেসের ঠিকানা ও যোগাযোগ নম্বর দেখা যায়।

আপনি যদি ডিজিটাল মার্কেটিংয়ে দক্ষ হন, গুগল ম্যাপ লিস্টিং অপটিমাইজ করা এবং ম্যাপ এসইও বা রেটিং বাড়ানোর কৌশল জানেন, তাহলে ম্যাপে দেখানো নানান ব্যবসার মালিকদের সাথে যোগাযোগ করতে পারেন।

তাদের ব্যবসার লিস্টিং অপটিমাইজ করে রেটিং বাড়িয়ে দিলে তারা ম্যাপ থেকে বেশি customer পাবেন, আর এর বিনিময়ে আপনি নিজের সার্ভিসের জন্য চার্জ করতে পারবেন।

প্রথমের দিকে আপনি Dentists, Accountants, Plumbers, House cleaners, Electricians, Hotels, Suppliers এই ধরনের ব্যবসাগুলো দিয়ে শুরু করলে ভালো ফল পেতে পারেন।

৭. Google AdWords (Ads)

Google AdWords-কে এখন Google Ads নামেই বেশি চেনা হয়। গুগল থেকে টাকা ইনকাম করতে চাইলে Google Ads একটা অনেক কার্যকর উপায় হতে পারে।

নিজের ব্যবসা থাকুক বা অনলাইন ব্যবসার জন্য বেশি কাস্টমার দরকার হোক, কিংবা আপনি একজন এফিলিয়েট মার্কেটার, এই সব ক্ষেত্রেই Google Ads আপনাকে সাহায্য করতে পারে।

নিচে কয়েকটা উপায় বলা হলো, যেগুলো কাজে লাগিয়ে আপনি Google Ads থেকে আয় করতে পারবেন।

১. নিজের পণ্য বা সার্ভিসের প্রচার:

নিজের ব্যবসা, প্রোডাক্ট বা সার্ভিস থাকলে Google Ads দিয়ে খুব তাড়াতাড়ি অসংখ্য গ্রাহকের কাছে পৌঁছানো সম্ভব।

২. এফিলিয়েট মার্কেটিং করুন:

Google Ads এর সাহায্যে ব্লগ পোস্ট বা ইউটিউব ভিডিওর মাধ্যমে এফিলিয়েট পণ্য বা লিংক বেশি মানুষের কাছে promote করা যায়।

৩. অন্যান্য ব্যবসার জন্য বিজ্ঞাপন চালানো:

প্রায় প্রতিটা ব্যবসাই অনলাইনে প্রচার করতে হয়, কিন্তু বেশিরভাগ বিজনেসের মালিকই জানেন না Google Ads কীভাবে ব্যবহার করতে হয়।

Google Ads কীভাবে চালাতে হয় আর সঠিক অডিয়েন্স টার্গেট করতে হয়, এই দক্ষতা থাকলে লোকাল ব্যবসায়ীদের কাছ থেকে টাকা নিয়ে তাদের ব্যবসার অনলাইন প্রচার চালিয়ে দিয়ে আপনি ইনকাম করতে পারেন।

৮. Google Pay

Google Pay-কে সাধারণত শুধু ডিজিটাল পেমেন্ট অ্যাপ হিসেবেই আমরা চিনে থাকি। তবে এখান থেকেও কিছুটা বাড়তি টাকা আয় করা সম্ভব। কিছুটা স্মার্টভাবে কাজ করলে এখান থেকে আয় শুরু করা যায়, তবে এজন্য একটা গুগল পে অ্যাকাউন্ট থাকা জরুরি।

  • রেফারেল: Google Pay রেফার করে আয়ের একটা দারুণ অ্যাপ। এই অ্যাপসে বন্ধু-বান্ধবকে রেফার করে প্রতি রেফারে প্রায় ১০০ থেকে ১৫০ টাকা পাওয়া যায়।
  • ক্যাশব্যাক অফার: এই অ্যাপ দিয়ে শপিং বা পেমেন্ট করলে নানান ব্র্যান্ডের ক্যাশব্যাক ও অফার পাওয়া যায়।
  • স্ক্র্যাচ কার্ড: প্রায় সব Google Pay ব্যবহারকারীই এই স্ক্র্যাচ কার্ডের সাথে পরিচিত। লেনদেনের পর মাঝে মাঝে স্ক্র্যাচ কার্ড দেওয়া হয়, যেগুলো স্ক্র্যাচ করলে ছোট অঙ্কের টাকা পুরস্কার হিসেবে পাওয়া যায়।

FAQs – গুগল থেকে টাকা ইনকাম করার উপায়

১. গুগল থেকে কীভাবে টাকা ইনকাম করা যায়?

গুগল থেকে আয়ের সবচেয়ে কার্যকর উপায়গুলো হলো AdSense বিজ্ঞাপন, ইউটিউব চ্যানেল আর Google Play Store। এর বাইরেও AdMob, ওপিনিয়ন রিওয়ার্ড অ্যাপ এবং Google Maps-এর মতো প্লাটফর্মও কাজে লাগানো যায়।

২. গুগল থেকে আয় করতে কত সময় লাগবে?

এটা মূলত দুটো বিষয়ের ওপর নির্ভর করে — কোন পদ্ধতি বেছে নিচ্ছেন আর কতটা সময় দিচ্ছেন। ইউটিউব বা ব্লগিং নিয়ে কাজ করলে সঠিকভাবে এগোলে সাধারণত ১ থেকে ১.৫ বছরের মধ্যে ফল দেখা যায়।

৩. গুগল থেকে আমরা কত টাকা আয় করতে পারব?

এটা নির্ভর করে কাজের পরিমাণ আর কোন পদ্ধতি বেছে নিয়েছেন তার ওপর। তবে হাজার হাজার ব্লগার, অ্যাপ ডেভেলপার আর ইউটিউবার আছেন যারা ঘরে বসে প্রতি মাসে কমপক্ষে ২০ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত আয় করছেন — কারো কারো ক্ষেত্রে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় হিসেবে এই পথগুলোই যথেষ্ট।

৪. গুগল এডসেন্স কী?

গুগল এডসেন্স হলো গুগলের একটা অনলাইন বিজ্ঞাপন প্লাটফর্ম, যেটা কাজে লাগিয়ে কনটেন্ট ক্রিয়েটররা তাদের ব্লগ, ওয়েবসাইট আর ভিডিওতে বিজ্ঞাপন দেখিয়ে আয় করতে পারেন।

৫. গুগল কি সত্যিই টাকা দেয়?

হ্যাঁ, নিয়ম মেনে সঠিকভাবে কাজ করলে গুগল সত্যিই টাকা দেয়। গত কয়েক বছর ধরে নিয়মিত ব্লগিং করে আসছি, আর গুগল এডসেন্স থেকে নিয়মিত প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম পর্যন্ত হয়ে যায়, কখনো কখনো দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম-এর কাছাকাছি থাকে — সবই নির্ভর করে ট্রাফিক আর সিজনের ওপর।

শেষ কথা

তাহলে বন্ধুরা, গুগল থেকে টাকা ইনকাম করার ৮টি কার্যকর উপায় আশা করি আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। গুগল থেকে ইনকাম করার আগে আপনাকে ভেবে দেখতে হবে যে, আপনি লং-টার্ম ইনকাম করতে চাচ্ছেন নাকি শুধু সাময়িক সময়ের জন্য কিছু টাকা রোজগার করতে চাচ্ছেন।

ব্লগার, এডসেন্স আর প্লে স্টোরের মতো গুগলের একাধিক প্লাটফর্ম রয়েছে, যেগুলর ঘরে বসে অনলাইনে ইনকাম করার লং-টার্ম উপায় হিসেবে ব্যবহার করা যায়। এর পাশাপাশি আপনি ফেসবুক থেকে টাকা ইনকাম করার উপায়গুলোও দেখে নিতে পারেন।

তবে এসব পদ্ধতিতে রাতারাতি ধনী হওয়ার স্বপ্ন দেখা ঠিক না। সময় দিয়ে, পরিশ্রম করে সঠিকভাবে এগিয়ে গেলে গুগলের এই প্লাটফর্মগুলো থেকেই ভালো অঙ্কের টাকা ইনকাম করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব।

আশা করি আজকের এই আর্টিকেলটি আপনাদের কাজে লেগেছে। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাতে পারেন।

Similar Posts

7 Comments

    1. হ্যাঁ, আপনি অনলাইনে আয় করার ক্ষেত্রে অবশ্যই গুগলের এই প্লাটফর্ম গুলো ব্যবহার করতে পারবেন।

    1. আর্টিকেলে এই বিষয়ে উল্লেখ করা হয়েছে। অনুগ্রহ করে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন। ধন্যবাদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *