লেখালেখি করে আয় করার ওয়েবসাইট – সেরা ৭টি

আপনার যদি ভালো লেখালেখি করার দক্ষতা থাকে, তাহলে সেই দক্ষতাকে কাজে লাগিয়ে আপনি ঘরে বসে টাকা ইনকাম করতে পারবেন।

বর্তমান সময়ে ইন্টারনেটের কল্যাণে লেখালেখি করে টাকা আয় করাটা এখন আর কঠিন কিছু নয়। বিশেষ করে বাংলাদেশের তরুণ-তরুণীদের মধ্যে ফ্রিল্যান্স রাইটিং এবং কনটেন্ট রাইটিংয়ের জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে।

কিন্তু প্রশ্ন হলো, কোথায় লেখালেখি করে টাকা ইনকাম করা যায়? কোন ওয়েবসাইটগুলো বিশ্বস্ত এবং নতুনদের জন্য উপযুক্ত?

এই আর্টিকেলে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট নিয়ে আলোচনা করবো। কোন কোন ওয়েবসাইটে লেখালেখির কাজ করলে আপনি টাকা আয় করতে পারবেন, প্রতিটি সাইটের সুবিধা-অসুবিধা কী এবং কীভাবে লেখালেখির কাজ শুরু করবেন এসব কিছু আমি আপনাদের ভালোভাবে জানিয়ে দিবো।

তাহলে চলুন শুরু করি।

লেখালেখি করে টাকা আয় করা কি সত্যিই সম্ভব?

লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

অনেকেই মনে করেন লেখালেখি করে আয় করার কাজটি শুধু প্রফেশনাল সাংবাদিক বা লেখকদের জন্য। কিন্তু এই ধারণাটা ভুল।

বর্তমানে কনটেন্ট রাইটিং একটি বিশাল industry, যেখানে blog article, website content, product description, script writing, copywriting সহ নানা ধরনের লেখার কাজ থাকে।

বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের ব্যবসা প্রতিষ্ঠান, ব্লগার এবং উদ্যোক্তারা মানসম্পন্ন কনটেন্টের জন্য কনটেন্ট রাইটারদের খুঁজে থাকে।

আপনি এইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানকে আর্টিকেল রাইটিং সার্ভিস দিয়ে ঘরে বসেই ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

এমনিতে আপনি চাইলে বিভিন্ন ধরনের অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলোতে কাজ করে বাড়িতে বসে অনলাইনে ইনকাম করতে পারেন।

তবে আপনি অনলাইনে যে কাজই করেন, সফল হতে হলে আপনাকে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখতে হবে। আপনাকে ধৈর্য ধরে ধারাবাহিকভাবে কাজ করতে হবে এবং প্রতিনিয়ত নিজের লেখার মান উন্নত করার চেষ্টা করতে হবে।

এবার চলুন জেনে নেওয়া যাক লেখালেখি করে আয় করার সেরা ৭টি ওয়েবসাইট সম্পর্কে বিস্তারিত।

সেরা ৭টি অনলাইনে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

নিচে এমন কিছু জনপ্রিয় এবং বিশ্বস্ত ওয়েবসাইটের কথা বলা হলো, যেখানে বাংলাদেশ থেকেও আপনি ঘরে বসে লেখালেখি করে ইনকাম করতে পারবেন।

প্রতিটি প্ল্যাটফর্মের নিজস্ব বৈশিষ্ট্য, পেমেন্ট পদ্ধতি এবং কাজের ধরন আলাদা, তাই আপনার দক্ষতা ও আগ্রহ অনুযায়ী সঠিক ওয়েবসাইট বেছে নিয়ে কাজ করতে হবে।

১. Upwork

ফ্রিল্যান্স মার্কেটপ্লেসগুলোর মধ্যে Upwork সবচেয়ে বড় এবং জনপ্রিয় ওয়েবসাইট গুলোর মধ্যে একটি। এখানে বিভিন্ন ধরনের লেখার কাজ পাওয়া যায়। যেমন – ব্লগ পোস্ট, আর্টিকেল রাইটিং, কপিরাইটিং, টেকনিক্যাল রাইটিং ইত্যাদি।

ক্লায়েন্টরা এখানে প্রজেক্ট পোস্ট করে থাকেন, আর আপনি নিজের প্রোফাইল ও পোর্টফোলিও দেখিয়ে সেই প্রজেক্টে আবেদন করতে পারবেন।

আপওয়ার্কে প্রথমের দিকে প্রোফাইল সম্পূর্ণ করা এবং কয়েকটি নমুনা কাজ যুক্ত করাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ নতুন অ্যাকাউন্টে ক্লায়েন্টের বিশ্বাস অর্জন করা একটু সময়সাপেক্ষ।

তবে একবার ভালো রিভিউ ও রেটিং পেয়ে গেলে নিয়মিত কাজ পাওয়াটা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। আপওয়ার্কে পেমেন্ট সাধারণত ঘণ্টাভিত্তিক অথবা ফিক্সড প্রাইসে হয়ে থাকে এবং টাকা তোলার জন্য আপনি পেওনিয়ার বা ব্যাংক একাউন্ট ব্যবহার করতে পারবেন।

২. Fiverr

Fiverr এমন একটি ফ্রি অনলাইন ইনকাম সাইট যেখানে আপনি নিজের সার্ভিস “গিগ” আকারে বিক্রি করতে পারবেন।

অর্থাৎ, Upwork এর মতো এখানে আপনাকে যেকোনো প্রজেক্টের জন্য apply করতে হবে না। এখানে ক্লায়েন্টরা নিজেরাই আপনার গিগ দেখে অর্ডার করবেন।

যেমন আপনি “I will write a 2000-word SEO-friendly article” এই title দিয়ে ফাইভারে একটি গিগ খুলতে পারেন।

এরপর যদি কোনো ক্লায়েন্টের আপনার এই সার্ভসটি দরকার হয়, তাহলে তিনি আপনার গিগ থেকে আপনাকে সার্ভিসটি অর্ডার করতে পারবেন।

Fiverr-এ সফল হতে হলে আপনার গিগ টাইটেল আকর্ষণীয় হতে হবে, স্পষ্ট description লিখতে হবে এবং প্রতিযোগিতামূলক price নির্ধারণ করতে হবে।

বাংলাদেশ থেকে অনেকেই কনটেন্ট রাইটিং, এসইও আর্টিকেল এবং কপিরাইটিং সার্ভিস দিয়ে ফাইভার থেকে টাকা আয় করছেন।

আপনি যদি একজন স্টুডেন্ট হিসেবে পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয় করার কথা ভাবছেন, তাহলে আপনি ফাইভারে ফ্রিতে একটি একাউন্ট খুলে কাজ শুরু করতে পারেন।

তবে এই ওয়েবসাইটে লেখালেখির কাজ করার জন্য অবশ্যই আগে আপনাকে ভালো মানের আর্টিকেল লেখা শিখে নিতে হবে।

৩. Freelancer.com

Freelancer.com অনেকটা Upwork এর মতোই কাজ করে, তবে এখানে বিডিং সিস্টেমের মাধ্যমে কাজ পাওয়া যায়।

এই সাইটে ক্লায়েন্ট একটি project পোস্ট করলে বিভিন্ন ফ্রিল্যান্সার তাদের প্রস্তাবিত মূল্য ও সময়সীমা দিয়ে সেই প্রোজেক্টে বিড করেন এবং এগুলো থেকে ক্লায়েন্ট তার পছন্দের ফ্রিল্যান্সারকে বেছে নিয়ে কাজ দিয়ে থাকেন।

এই ওয়েবসাইটে প্রতিযোগিতা তুলনামূলক বেশি, তাই আপনার প্রোফাইল আকর্ষণীভাবে সাজাতে হবে এবং কনটেন্ট রাইটিং রিলেটেড প্রোজেক্টগুলোতে আপনাকে প্রতিযোগিতামূলক দামে বিড করতে হবে।

এখানে কনটেন্ট রাইটিং ছাড়াও ব্লগ লেখা, প্রোডাক্ট রিভিউ, এবং সোশ্যাল মিডিয়া কনটেন্ট তৈরির কাজও পাওয়া যায়।

আপনি যদি এই ওয়েবসাইটে নিয়মিত অ্যাক্টিভ থাকলে এবং সময়মতো ক্লায়েন্টদের কাজ জমা দিতে পারলে ধীরে ধীরে ভালো ক্লায়েন্ট বেস আপনি তৈরি করতে পারবেন।

৪. নিজস্ব ব্লগ ওয়েবসাইট (Google AdSense-এর মাধ্যমে আয়)

আপনি চাইলে অন্যের ওয়েবসাইটে লেখালেখির কাজ না করে বা ফ্রিল্যান্সিং সাইটগুলোতে কাজ না করে নিজের একটি লেখালেখি করে আয় করার ওয়েবসাইট বানাতে পারেন।

এক্ষেত্রে প্রথমে আপনাকে নিজের একটি ওয়েবসাইট তৈরি করতে হবে, এরপর নিয়মিত এসইও ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে হবে এবং পরে Google AdSense অনুমোদন নিয়ে আর্টিকেলে বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করতে পারবেন।

এই পদ্ধতিতে অনলাইনে লেখালেখি করে টাকা ইনকাম করার জন্য আপনার প্রচুর ধৈর্য প্রয়োজন হবে। কারণ ওয়েবসাইটে পর্যাপ্ত ভিজিটর আসতে এবং সার্চ ইঞ্জিনে র‍্যাংক করতে কয়েক মাস সময় লেগে যায়।

তবে একবার আপনার ওয়েবসাইট গুগলে র‍্যাংক হয়ে গেলে এবং ভালো পরিমাণে অর্গানিক ভিজিটর আসতে শুরু করলে আপনি অনেকদিন ধরে প্যাসিভ ইনকাম (passive income) করতে পারবেন।

AdSense ছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এবং স্পনসরড পোস্টের মাধ্যমে নিজের ওয়েবসাইট থেকে বাড়তি টাকা আয় করতে পারবেন।

যারা অনলাইনে নিজের brand তৈরি করতে চান এবং অনলাইনে কাজ করে লাইফটাইম ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ব্লগিংকে ক্যারিয়ার হিসেবে নিয়ে নিতে পারেন।

বাংলাদেশের প্রচুর পরিমাণে লোকেরা এই কাজটি করে প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করছেন। এমনকি আমি নিজেও আমার ব্লগ সাইটে আর্টিকেল লিখে থেকে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করছি।

৫. Medium (Medium Partner Program)

Medium একটি জনপ্রিয় অনলাইনে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট, যেখানে আপনি নিজের চিন্তাভাবনা, অভিজ্ঞতা বা জ্ঞান নিয়ে আর্টিকেল লিখতে পারেন।

Medium Partner Program-এ যুক্ত হলে আপনার লেখা আর্টিকেলগুলো পাঠকরা কত সময় ধরে দেখছে তার উপর ভিত্তি করে আপনি অর্থ এখান থেকে উপার্জন করতে পারবেন।

এই ওয়েবসাইটটির সুবিধা হলো, এখানে লেখালেখি করার জন্য আলাদা করে কোনো ওয়েবসাইট বানানোর প্রয়োজন নেই এবং SEO নিয়ে খুব বেশি মাথা ঘামাতে হয় না, কারণ Medium-এর নিজস্ব একটি বিশাল অডিয়েন্স বেস রয়েছে।

তবে মিডিয়ামে লেখালেখি করে টাকা আয় শুরু করার জন্য আপনাকে অবশ্যই ভালো মানের ও আকর্ষণীয় কনটেন্ট তৈরি করতে হবে, যেগুলো পাঠকদেরকে দীর্ঘ সময় ধরে পড়তে আগ্রহী করে তোলে।

আপনার ইংরেজিতে লেখার দক্ষতা থাকলে এই ওয়েবসাইট থেকে ভালো পরিমাণে আয়ের সুযোগ রয়েছে।

৬. PeoplePerHour

PeoplePerHour ইউরোপ-কেন্দ্রিক একটি ফ্রিল্যান্স মার্কেটপ্লেস, যেখানে কনটেন্ট রাইটিং, কপিরাইটিং এবং ব্লগ আর্টিকেল লেখার প্রচুর কাজ পাওয়া যায়।

এখানে আপনি নিজের সার্ভিসের জন্য “অফার” তৈরি করতে পারবেন, আবার ক্লায়েন্টের পোস্ট করা প্রজেক্টেও আবেদন করতে পারেন।

এই ওয়েবসাইটটি বিশেষ করে তাদের জন্য উপযোগী যারা ইউরোপীয় ক্লায়েন্টদের সাথে কাজ করতে আগ্রহী।

এখানে নতুনরা কাজের শুরুতে কিছুটা প্রতিযোগিতার মুখোমুখি হতে হতে পারেন, তবে ক্লায়েন্টদের নিয়মিত মানসম্পন্ন কাজ ডেলিভারি দিলে ধীরে ধীরে আপনার প্রোফাইলের গ্রহণযোগ্যতা বাড়তে থাকবে।

৭. কনটেন্ট রাইটিং এজেন্সি ও গেস্ট পোস্টিং সাইট

উপরের মার্কেটপ্লেসগুলো ছাড়াও অনেক কনটেন্ট রাইটিং এজেন্সি এবং ব্লগ রয়েছে, যারা নিয়মিতভাবে লেখকদের কাছ থেকে আর্টিকেল কিনে থাকে বা গেস্ট পোস্টের বিনিময়ে অর্থ প্রদান করে।

এসব এজেন্সি সাধারণত নির্দিষ্ট বিষয়ের ওপর (যেমন স্বাস্থ্য, প্রযুক্তি, ফাইন্যান্স, লাইফস্টাইল) আর্টিকেল collect করে এবং সেগুলো বিভিন্ন ওয়েবসাইটে publish করে।

এই ধরনের কাজ পাওয়ার জন্য গুগলে গিয়ে আপনি “paid guest post writing” বা “content writing agency hiring writers” লিখে সার্চ করলে অনেক কাজের সুযোগ পেয়ে যেতে পারবেন।

এছাড়া ফেসবুক গ্রুপ এবং লিংকডইনেও অনেক সময় এমন কাজের খোঁজ পাওয়া যায়।

এই পদ্ধতির সুবিধা হলো এখানে অনেকদিন ধরে চুক্তির ভিত্তিতে কাজ করার সুযোগ থাকে। ফলে আপনি এই ধরনের এজেন্সিতে লেখালেখির কাজ করে প্রতি মাসে ভালো এমাউন্টের টাকা ইনকাম করতে পারবেন।

অনলাইনে লেখালেখি করে টাকা আয় কিভাবে শুরু করবেন?

উপরের ওয়েবসাইটগুলোর মধ্যে যেকোনো একটি বা একাধিক সাইট বেছে নেওয়ার আগে আপনার কিছু প্রস্তুতি নেওয়াটা জরুরি।

প্রথমত, আপনাকে নিজের লেখার মান যাচাই করতে হবে এবং SEO, Keyword research, Content structure ইত্যাদি বিষয় সম্পর্কে পর্যাপ্ত জ্ঞান অর্জন করতে হবে।

দ্বিতীয়ত, আপনাকে একটি ছোটো পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করতে হবে। এর মানে হলো, আপনাকে নিজের একটি ওয়েবসাইট বানাতে হবে যেখানে আপনি নিজের লেখা কয়েকটি নমুনা আর্টিকেল পাবলিশ করে রাখবেন। আর এই আর্টিকেলগুলো দেখে ক্লায়েন্টরা আপনার জ্ঞান ও দক্ষতা যাচাই-বাছাই করবে।

তৃতীয়ত, আপনাকে অবশ্যই ধারাবাহিকতা বজায় রাখতে হবে। অনেকেই কাজ শুরু করার পর দ্রুত ফলাফল না পেয়ে হতাশ হয়ে পড়েন, কিন্তু ফ্রিল্যান্স রাইটিং বা ব্লগিংয়ে সফলতা পেতে সাধারণত কয়েক মাস সময় লাগে।

যারা কীভাবে একটি ব্লগের মাধ্যমে প্যাসিভ ইনকাম করা যায় সে সম্পর্কে বিস্তারিত জানতে চান, তারা আমাদের অনলাইন ইনকাম বিষয়ক অন্যান্য গাইডলাইনগুলোও দেখে নিতে পারেন, যেখানে ধাপে ধাপে ব্লগিং শুরু করার কৌশল আলোচনা করা হয়েছে।

FAQs – লেখালেখি করে আয় করার ওয়েবসাইট

প্রশ্ন ১: লেখালেখি করে আয় করতে কী কী দক্ষতা প্রয়োজন?

ভালো ভাষাজ্ঞান, ব্যাকরণগত শুদ্ধতা, বিষয়বস্তু নিয়ে গবেষণা করার ক্ষমতা এবং মৌলিক এসইও জ্ঞান থাকলে লেখালেখি করে আয় করা সহজ হয়। এছাড়া নির্দিষ্ট সময়ের মধ্যে ক্লায়েন্টের কাজ ডেলিভারি দেওয়ার অভ্যাসও গুরুত্বপূর্ণ।

প্রশ্ন ২: বাংলাদেশ থেকে কি এই সাইটগুলোতে পেমেন্ট পাওয়া যায়?

হ্যাঁ, বাংলাদেশ থেকে Upwork, Fiverr, Freelancer.com-এর মতো ওয়েবসাইট থেকে পেওনিয়ার, ব্যাংক ট্রান্সফার, অথবা কিছু ক্ষেত্রে সরাসরি বিকাশ বা নগদের মাধ্যমেও টাকা তোলা সম্ভব।

প্রশ্ন ৩: অনলাইনে লেখালেখি করে মাসে কত টাকা আয় করা সম্ভব?

এটি নির্ভর করে আপনার দক্ষতা, সময় ব্যয় এবং আপনি কোন প্লাটফর্মে কাজ করছেন তার ওপর। নতুনরা প্রথমের দিকে মাসে কয়েক হাজার টাকা আয় করতে পারেন, তবে অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে এই আয় কয়েকগুণ বেড়ে যেতে পারে।

প্রশ্ন ৪: নিজস্ব ব্লগ সাইট শুরু করতে কি টাকা খরচ হয়?

হ্যাঁ, একটি ডোমেইন ও হোস্টিং কিনতে সাধারণত বছরে কিছু টাকা খরচ হয়। তবে এই কাজে অল্প পরিমাণ টাকা বিনিয়োগ করে আপনি কোনো এক সময় লাখ লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন।

প্রশ্ন ৫: কোনো বিনিয়োগ ছাড়াই কি লেখালেখি করে আয় শুরু করা যায়?

হ্যাঁ, Upwork, Fiverr বা Medium-এর মতো প্লাটফর্মগুলোতে অ্যাকাউন্ট খুলতে আপনার কোনো খরচ লাগে না। এগুলোতে শুধু আপনার লেখালেখির দক্ষতা এবং সময় ইনভেস্ট করলেই টাকা রোজগার শুরু করা সম্ভব।

উপসংহার

অনলাইনে লেখালেখি করাটা এমন একটা স্কিল, যেটাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে ঘরে বসেই প্রতি মাসে একটি হ্যান্ডসাম এমাউন্ট ইনকাম করা সম্ভব।

Upwork, Fiverr, Freelancer.com এর মতো মার্কেটপ্লেস থেকে শুরু করে নিজস্ব ব্লগ ওয়েবসাইট পর্যন্ত প্রতিটি পথেরই আলাদা আলাদা সুবিধা রয়েছে।

আর আপনি একদিনেই অনলাইন থেকে আয় করতে পারবেন না। আপনার লক্ষ্য ও দক্ষতা অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বেছে নিয়ে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে গেলে একসময় আপনি এই কাজে সফল হতে পারবেন এবং ঘরে বসে ইনকাম করতে পারবেন।

নিয়মিত অনুশীলন, মানসম্পন্ন কনটেন্ট তৈরি এবং ক্লায়েন্টদের সাথে ভালো সম্পর্ক বজায় রাখলে লেখালেখি করে আয় করার ওয়েবসাইট গুলো থেকে একজন কনটেন্ট রাইটার হিসেবে আপনি ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।

Similar Posts

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *