About Me
ProfitifyBD-তে আপনাকে স্বাগতম।

আমি আবু সফিক, এই ব্লগের প্রতিষ্ঠাতা। আমি বর্তমানে বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। ২০১৯ সাল থেকে আমি ব্লগিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (SEO) এবং অনলাইন ইনকামের বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে আসছি।
এই সময়ে আমি একাধিক ওয়েবসাইট তৈরি করেছি, সফলতা যেমন পেয়েছি, তেমনি ব্যর্থতার মধ্য দিয়েও অনেক গুরুত্বপূর্ণ শিক্ষা অর্জন করেছি। আমার সেই অভিজ্ঞতাগুলো নিয়েই এই ব্লগে আমি আর্টিকেল লিখে থাকি।
আমার ব্লগিং যাত্রা
স্কুলে পড়ার সময় থেকেই আমার ইচ্ছা ছিলো এমন একটি পেশা বেছে নেওয়ার, যেটাতে যেকোনো স্থান থেকেই কাজ করা সম্ভব। সেই কৌতূহল থেকেই আমি ইন্টারনেটে অনলাইন ইনকাম, ব্লগিং এবং ওয়েবসাইট তৈরির বিষয়গুলো সম্পর্কে জানতে শুরু করি।
প্রথমদিকে আমি Wapkiz ও XtGem এর মতো ফ্রি প্লাটফর্মে ওয়েবসাইট তৈরি করে শেখার চেষ্টা করি। এরপর আমি WordPress ব্যবহার করে নিজের প্রথম professional website তৈরি করি।
শুরুর দিকে অনেক কনটেন্ট পাবলিশ করলেও আমি কাঙ্ক্ষিত result পাইনি। তখন বুঝতে পারি, শুধু ভালো লিখতে পারলেই সেটা যথেষ্ট নয়, একইসাথে সঠিক SEO কৌশলও অনেক গুরুত্বপূর্ণ।
এরপর আমি নিয়মিত আন্তর্জাতিক মানের বিভিন্ন ব্লগ, ডকুমেন্টেশন এবং বিশ্বস্ত রিসোর্স থেকে SEO, কনটেন্ট মার্কেটিং ও ব্লগিং সম্পর্কে গভীরভাবে শেখা শুরু করলাম এবং বাস্তবে সেগুলো প্রয়োগ করতে থাকলাম।
এই দীর্ঘ অভিজ্ঞতার মাধ্যমে আমি Google Search, content optimization এবং blog monetization সম্পর্কে ধারণা অর্জন করেছি।
ProfitifyB এর উদ্দেশ্য
আমার ProfitifyBD ব্লগটি তৈরি করার মূল লক্ষ্য হলো বাংলা ভাষাভাষী পাঠকদের জন্য trusted, updated এবং real experience এর উপর ভিত্তি করে আর্টিকেল তৈরি করা।
এই ব্লগে আমি নিয়মিত নিচের বিষয়গুলো নিয়ে আর্টিকেল publish করে থাকি:
- ব্লগিং গাইড
- অনলাইন আয়ের বিভিন্ন রিয়েল উপায়
- লাভজনক বিজনেস আইডিয়া
- অনলাইন ব্যাংকিং এবং মোবাইল ব্যাংকিং টিপস
- AI টুলস ও ডিজিটাল প্রোডাক্টিভিটি
- বিভিন্ন অনলাইন ইনকাম অ্যাপ ও ওয়েবসাইটের রিভিউ
আমি সবসময় এমন কনটেন্ট তৈরি করার চেষ্টা করি যেগুলো পাঠকদের কাজে আসে।
ProfitifyBD এর প্রতিটি কনটেন্ট পাবলিশ করার আগে যথাসম্ভব যাচাই করা হয়। প্রয়োজনে অফিসিয়াল সোর্স, ডকুমেন্টেশন এবং বিশ্বস্ত রেফারেন্স ব্যবহার করা হয়।
প্রযুক্তি ও অনলাইন প্লাটফর্মের নিয়ম সময়ের সাথে সাথে পরিবর্তিত হতে পারে। তাই আমি নিয়মিত কনটেন্ট আপডেট করার চেষ্টা করি, যাতে পাঠকরা যেকোনো বিষয়ে আপডেট তথ্য পেতে পারেন।
পাঠকদের জন্য
আপনি যদি,
- ব্লগিং শুরু করতে চান,
- নতুন ব্যবসা শুরু করতে চান,
- অথবা অনলাইন আয়ের বিভিন্ন রিয়েল উপায় সম্পর্কে জানতে চান,
তাহলে ProfitifyBD আপনার জন্য একটি বিশ্বস্ত তথ্যভান্ডার হওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে।
যোগাযোগ
আপনার কোনো প্রশ্ন, মতামত বা পরামর্শ থাকলে Contact পেজের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
আপনার মূল্যবান মতামত আমার কনটেন্টকে আরও উন্নত করতে সাহায্য করবে। ProfitifyBD ভিজিট করার জন্য আন্তরিক ধন্যবাদ।
