আজকাল অনলাইনে আয়ের উপায় বলতে মানুষ প্রথমেই ফ্রিল্যান্সিং বা ইউটিউবের কথা ভেবে থাকেন। কিন্তু এটা অনেকেই জানেন না যে বর্তমানে শুধু ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করাটাও সম্ভব।
বিশেষ করে যারা অনলাইনে একেবারে নতুন, যাদের ভালো কোনো স্কিল নেই বা হাতে সময়ও কম, তাদের জন্য এই পদ্ধতিটা বেশ কার্যকর হতে পারে।
যদি আপনি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রি টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজছেন, তাহলে এই আর্টিকেলটা আপনার জন্যই।
তবে শুরুতেই একটা কথা পরিষ্কার করে দেওয়া দরকার যে, ওয়েবসাইট ভিজিট করে আপনি রাতারাতি লাখ টাকা রোজগার করতে পারবেন না।
কিন্তু প্রতিদিন কয়েক ঘন্টা করে সময় দিয়ে কয়েকটা অনলাইনে কাজ করার ওয়েবসাইট একসাথে মিলিয়ে কাজ করলে প্রতি মাসে একটা পার্ট-টাইম ইনকাম আপনি করতে পারবেন।
তাহলে চলুন বিস্তারিত জানি।
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম বলতে আসলে কি বোঝায়?

এই বিষয়টা আপনাকে সহজভাবে বুঝিয়ে দিচ্ছি।
যেকোনো ওয়েবসাইটের মালিক তার সাইটে বেশি পরিমাণে traffic বা visitor পেতে চান। এতে তাদের সাইটে দেখানো বিজ্ঞাপন (ads) থেকে ইনকাম বেড়ে যায়, পণ্য বিক্রি হয় এবং ওয়েবসাইটের ranking বৃদ্ধি পায়।
এই কারণেই অনেক কোম্পানি এবং ওয়েবসাইটের মালিক বিভিন্ন online platform এর মাধ্যমে সাধারণ ইউজারদের তাদের সাইটে ভিজিট করতে পাঠান এবং এর বিনিময়ে তারা টাকা দিয়ে থাকেন।
এই কারণে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে একটি নির্দিষ্ট ওয়েবসাইটে যেতে হয়, সেখানে কিছু সময় থাকতে হয় এবং এর বিনিময়ে আপনার একাউন্টে পয়েন্ট বা নগদ টাকা দেওয়া হয়।
এছাড়াও কিছু প্ল্যাটফর্ম রয়েছে যেগুলোতে ওয়েবসাইট ভিজিটের পাশাপাশি ছোট ছোট কাজ যেমন সার্ভে পূরণ, লিংকে ক্লিক, ক্যাপচা সমাধান ইত্যাদি করেও আয় করা যায়।
এই কাজগুলো করতে বিশেষ দক্ষতার প্রয়োজন হয় না, শুধু একটি স্মার্টফোন বা কম্পিউটার এবং ইন্টারনেট সংযোগ থাকলেই হয়।
যারা কোনো দক্ষতা ছাড়া ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করার কথা ভেবে থাকেন, তাদের জন্য এই উপায়টি অনেক কার্যকর হতে পারে।
কোন কোন সাইটে ওয়েবসাইট ভিজিট করে টাকা ইনকাম করা যায়?
নিচে কিছু জনপ্রিয় এবং বিশ্বস্ত অনলাইন ইনকাম সাইট এর বিষয়ে বলা হলো, যেগুলোতে ওয়েবসাইট ভিজিটের মাধ্যমে আয় করা সম্ভব।
১. Neobux
Neobux হলো PTC (Paid To Click) ধরনের সবচেয়ে পুরনো ও জনপ্রিয় ওয়েবসাইটগুলোর একটি।
এখানে ব্যবহারকারীরা প্রতিদিন কিছু বিজ্ঞাপনে ক্লিক করে নির্দিষ্ট সময় পর্যন্ত সেগুলো দেখার মাধ্যমে আয় করতে পারেন। প্রতিটি বিজ্ঞাপন দেখার পর অ্যাকাউন্টে অল্প পরিমাণ টাকা যোগ হয়।
প্রথমের দিকে এই সাইট থেকে ইনকামের পরিমাণ কম মনে হলেও, রেফারেল সিস্টেম ব্যবহার করে ধীরে ধীরে ভালো পরিমাণ আয় করা সম্ভব।
২. Scarlet Clicks
এটিও একটি জনপ্রিয় PTC (Paid To Click) সাইট, যেখানে বিজ্ঞাপনে ক্লিক করা ও বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা যায়।
এখানকার কাজগুলো সাধারণত খুব সহজ এবং প্রতিটি কাজ সম্পন্ন করলে নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনার একাউন্টে জমা হয়ে যাবে।
এই সাইট পেমেন্টের জন্য PayPal ও বিভিন্ন ধরনের Cryptocurrency সাপোর্ট করে।
ব্যবহারকারীদের রিভিউ অনুযায়ী, সাইটটির পেমেন্ট সিস্টেম মোটামুটি বিশ্বস্ত এবং নিয়মিত পেমেন্ট দেওয়ার ভালো রেকর্ড রয়েছে।
৩. ySense
ySense একটি বেশ জনপ্রিয় ফ্রি অনলাইন ইনকাম সাইট।
এখানে শুধু ওয়েবসাইট ভিজিট করেই নয়, বিভিন্ন সার্ভে পূরণ, অফার সম্পন্ন করা এবং ছোট ছোট অনলাইন টাস্ক করে আয় করা যায়।
এই সাইটে ব্যবহারকারীরা নিজেদের সুবিধামতো টাস্ক বেছে নিতে পারেন।
বাংলাদেশ থেকেও এই সাইটে কাজ করার সুযোগ রয়েছে এবং এখান থেকে ইনকামের টাকা Payoneer সহ বিভিন্ন মাধ্যমে উত্তোলন করা যায়।
৪. Cointiply
যারা ক্রিপ্টোকারেন্সি থেকে আয় করতে আগ্রহী, তাদের জন্য Cointiply একটি ভালো ইনকাম সাইট হতে পারে।
এখানে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করা, সার্ভে সম্পন্ন করা এবং গেম খেলার মাধ্যমে Bitcoin আয় করার সুযোগ রয়েছে। পাশাপাশি আরও কিছু ছোট অনলাইন টাস্ক করেও আয় করা যায়।
এখান থেকে অর্জিত Bitcoin আপনি প্রয়োজন অনুযায়ী অন্য ক্রিপ্টোকারেন্সি বা টাকায় রূপান্তর করতে পারবেন।
৫. Swagbucks
Swagbucks হলো আরেকটি পরিচিত অনলাইন আর্নিং সাইট।
এখানে ওয়েব সার্চ করা, ভিডিও দেখা, সার্ভে পূরণ করা, এবং বিভিন্ন ওয়েবসাইটে কেনাকাটার বিনিময়ে পয়েন্ট (SB) পাওয়া যায়।
এই পয়েন্ট পপরবর্তীতে গিফট কার্ড বা PayPal ক্যাশে রূপান্তর করা যায়।
ওয়েবসাইট ভিজিট করে প্রতিদিন কত টাকা ইনকাম করা সম্ভব?
ইন্টারনেটে ওয়েবসাইট ভিজিট করে টাকা ইনকামের কথা আসলে সবার আগে এই প্রশ্নটি মাথায় আসে। সোজাভাবে বলতে গেলে, শুধু একটি ওয়েবসাইট বা অ্যাপসে কাজ করে ভালো পরিমাণে আয় করাটা কঠিন।
কিন্তু আপনি যদি একসাথে কয়েকটি সাইট বা অ্যাপসে কাজ করেন এবং সেগুলোর রেফারেল সিস্টেম কাজে লাগাতে পারেন, তাহলে আপনার জন্য প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করাটা একেবারে অসম্ভব নয়।
তবে এসব সাইট থেকে প্রতিদিন ৩০০ থেকে ৪০০ টাকা ইনকাম করতে অনেক সময় লাগে। আপনি যখন প্রথম কাজ শুরু করবেন তখন হয়তো দিনে ৫০ থেকে ১০০ টাকার মতো আসবে।
তবে পরে যখন আপনি লোকদের রেফার করবেন, আপনার কাজের অভিজ্ঞতা বাড়বে, সঠিক কৌশল জেনে যাবেন তখন আপনার ইনকামের পরিমাণও বেড়ে যাবে।
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম কি কি বিষয়ের উপর নির্ভর করে?
দেখুন, অনলাইনে ওয়েবসাইট ভিজিট করার কাজ করে আপনি কত বেশি বা কম পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন এটা নিচে উউল্লেখিত বিষয়গুলোর উপর নির্ভর করে:
- আপনি কতজনকে রেফার করছেন: যত বেশি মানুষ আপনার লিংক দিয়ে জয়েন করবে, তত বেশি প্যাসিভ ইনকাম আপনার আসবে।
- প্রতিদিন সময় দিচ্ছেন কিনা: নিয়মিত কাজ না করলে অনেক সাইটে আপনার বোনাস মিস হয়ে যেতে পারে।
- একাধিক প্ল্যাটফর্ম ব্যবহার: একটি প্লাটফর্মের ওপর নির্ভর না করে একসাথে ৩ থেকে ৫টি প্ল্যাটফর্মে কাজ করলে আপনি ভালো পরিমাণে আয় করতে পারবেন।
- সঠিক টাস্ক বেছে নেওয়া: কম সময়ে বেশি আয়ের টাস্কগুলো আপনাকে চিনে নিতে হবে।
ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করার কাজ শুরু করবেন যেভাবে
ধাপ ১: সঠিক প্ল্যাটফর্ম বেছে নিন
মনে রাখবেন, অনলাইনে ইনকাম করার সব সাইট কিন্তু বিশ্বাসযোগ্য নয়। নতুনদের জন্য পরামর্শ হলো, প্রথমে ySense বা Swagbucks দিয়ে শুরু করবেন। এগুলো পুরনো এবং ইউজারদের সঠিকভাবে পেমেন্ট করে থাকে।
ধাপ ২: সঠিক তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলুন
ভুল তথ্য দিলে একাউন্ট বানালে পরবর্তীতে পেমেন্ট পেতে সমস্যা হয়। এজন্য একাউন্ট খোলার সময় আপনার নাম, ইমেইল এবং পেমেন্ট মেথড সঠিকভাবে যোগ করুন।
ধাপ ৩: প্রতিদিন নির্দিষ্ট সময় দিন
দিনে মাত্র ১ থেকে ২ ঘণ্টা সময় দিলেও ভালো ফলাফল পাওয়া সম্ভব। সকালে বা রাতে এই কাজের জন্য একটি নির্দিষ্ট সময় বরাদ্দ রাখুন।
ধাপ ৪: রেফারেল সিস্টেম ব্যবহার করুন
আপনার রেফারেল লিংক সোশ্যাল মিডিয়া, WhatsApp গ্রুপ বা আপনার ব্লগে শেয়ার করতে পারেন। যখন সেই লিংকের মাধ্যমে নতুন কেউ জয়েন করবে তখন আপনি কমিশন পাবেন।
ধাপ ৫: আয় উঠিয়ে নিন সময়মতো
অনেকে এই সাইটগুলো থেকে ইনকামের টাকা দেরিতে উইথড্র করেন, যেটা ভালো অভ্যাস নয়। মিনিমাম যত টাকা একাউন্টে জমা হলে উইথড্র করা যায়, তত টাকা আপনার একাউন্টে জমা হয়ে গেলেই সেটা উইথড্র করে নিতে হবে। বাংলাদেশ থেকে পেমেন্ট নেওয়ার জন্য Payoneer, Skrill বা Wise ব্যবহার করতে পারবেন।
ওয়েবসাইট ভিজিট করে ইনকামের ক্ষেত্রে যে বিষয়গুলো এড়িয়ে চলবেন?
অনলাইনে আয়ের সুযোগ যেমন বাড়ছে, তেমনি প্রতারণার ঘটনাও দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তাই যেকোনো PTC বা অনলাইন আয়ের সাইটে কাজ শুরু করার আগে কিছু বিষয় অবশ্যই মাথায় রাখা উচিত।
প্রথমত, কোনো সাইট যদি অ্যাকাউন্ট খোলার জন্য টাকা চায়, তাহলে সতর্ক হয়ে যাবেন। রিয়েল PTC বা ওয়েবসাইট ভিজিটভিত্তিক প্ল্যাটফর্মে সাধারণত ফ্রি অ্যাকাউন্ট খোলার সুযোগ থাকে। “২০০ টাকা ইনভেস্ট করুন, প্রতিদিন ২০০০ টাকা আয় করুন” এই ধরনের অফার বেশিরভাগ ক্ষেত্রেই প্রতারণা।
দ্বিতীয়ত, অস্বাভাবিক বেশি আয়ের প্রতিশ্রুতি বিশ্বাস করা উচিত নয়। বাস্তবে রিয়েল সাইটগুলোতে প্রতি ক্লিক বা ছোট টাস্কের জন্য খুব অল্প পরিমাণ অর্থ দেওয়া হয়। তাই “প্রতি ক্লিকে ৫০ টাকা” ধরনের দাবি সাধারণত ভুয়া হয়ে থাকে।
এছাড়া, কোনো ওয়েবসাইট যদি অপ্রয়োজনীয় ব্যক্তিগত তথ্য যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, NID তথ্য বা পাসওয়ার্ড চেয়ে থাকে, তাহলে সঙ্গে সঙ্গে সেই সাইট আপনাকে এড়িয়ে চলতে হবে। নিরাপদ ইনকাম প্ল্যাটফর্মগুলো কখনোই এসব অকারণে এসব তথ্য চায় না।
সবশেষে, নতুন কোনো সাইটে কাজ শুরু করার আগে অবশ্যই অনলাইনে রিভিউ দেখে নেওয়া উচিত। Google, Reddit বা Trustpilot-এর মতো প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের অভিজ্ঞতা যাচাই করলে অনেক প্রতারণামূলক সাইট সহজেই শনাক্ত করা যায়।
বাংলাদেশ থেকে পেমেন্ট পাওয়ার উপায়
বাংলাদেশে অনেক আন্তর্জাতিক পেমেন্ট গেটওয়ে সরাসরি কাজ করে না। তবে কিছু বিকল্প আছে যেগুলো ব্যবহার করা যায়:
- Payoneer: অনেক PTC ও মাইক্রো-জব সাইট Payoneer সাপোর্ট করে। Payoneer থেকে সরাসরি ব্যাংক ট্রান্সফার করা সম্ভব।
- Skrill: আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য একটি ওয়ালেট, যেটা বাংলাদেশ থেকেও ব্যবহার করা যায়।
- Wise (TransferWise): কম চার্জে বিদেশ থেকে টাকা পাঠানো এবং গ্রহণের সুবিধা দেয়।
- ক্রিপ্টোকারেন্সি: Bitcoin বা USDT-তে পেমেন্ট নিয়ে পরে লোকাল Exchange-এর মাধ্যমে BDT-তে রূপান্তর করা যায়।
শেষ কথা
তাহলে বন্ধুরা, আশা করি কিভাবে ওয়েবসাইট ভিজিট করে ইনকাম করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন।
আপনাদের আমি আগেই বলেছি, এই কাজ করে অনলাইন থেকে আপনি রাতারাতি টাকা ইনকাম করতে পারবেন না। আপনাকে ধৈর্য ধরে নিয়মিত কাজ করতে হবে।
অনেকেই বেশি আয়ের প্রত্যাশা নিয়ে এই কাজ শুরু করে এবং পরে ইনকামের পরিমাণ কম দেখে হতাশ হয়ে পড়ে।
আসলে আপনি সঠিক সাইট বেছে নিয়ে ধীরে ধীরে ওয়েবসাইট ভিজিট, এড ক্লিক, ভিডিও দেখা এসব কাজ করলে আপনার পকেট খরচ কিংবা মোবাইল রিচার্জের টাকা হয়তো ইনকাম করতে পারবেন।
কিন্তু আপনি যদি লং টার্মে অনলাইনে কাজ করে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে চান কিংবা ক্যারিয়ার গড়তে চান, তাহলে আপনাকে অনলাইনে ইনকামের রিয়েল উপায় গুলোর দিকে যেতে হবে।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।







আমি কাজ করতে চাই যে কোনো সাইটে,,কিন্তু আপনার সাথে যোগাযোগ করবো কি ভাবে এবং কাজটা পাবোও কি ভাবে?
ওয়েবসাইটের কনটাক্ট পেজ থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ।
আমি যে কোনো ধরনের কাজ করতে চাই