আজকের দিনে ফেসবুক শুধু বন্ধু-বান্ধবের সাথে যোগাযোগ রাখার মাধ্যম নয়, এটা এখন লক্ষ লক্ষ মানুষের আয়ের একটি বড় উৎসে পরিণত হয়েছে।
বাংলাদেশ থেকে শুরু করে ভারত, পাকিস্তান সব জায়গায় এখন মানুষ ফেসবুক ব্যবহার করে ভালো পরিমাণে টাকা ইনকাম করছে।
কিন্তু প্রশ্ন হলো, ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়?
আজকের এই আর্টিকেলে আমি সেটাই বিস্তারিতভাবে আলোচনা করবো।
তাহলে চলুন দেরি না করে সরাসরি কাজের কথা বলি।
ফেসবুক থেকে ইনকাম করার জন্য আগে একটা ফেসবুক বিজনেস পেজ খুলুন
আপনি যদি ফেসবুক থেকে টাকা আয় করার কথা ভাবছেন, তাহলে আপনার প্রথম কাজ হলো একটা Facebook Business Page তৈরি করা।
পার্সোনাল প্রোফাইল দিয়েও ইনফ্লুয়েন্সার হওয়া যায়, কিন্তু বিজনেস পেজে আপনি অনেক বেশি সুবিধা পাবেন — যেমন Analytics, SEO অপশন, Facebook Shop এবং পেইড অ্যাডের সুবিধা।
Meta কিন্তু পেইড বিজ্ঞাপন চালাতে হলে বিজনেস অ্যাকাউন্ট বাধ্যতামূলক করেছে। তাই ফেসবুক থেকে টাকা রোজগারের কথা মাথায় আসলেই আগে আপনাকে নিজের একটি বিজনেস পেজ তৈরি করে নিতে হবে।
ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়? ১২টি উপায়ে ফেসবুক থেকে ইনকাম করুন

১. ইন-স্ট্রিম অ্যাড (In-Stream Ads) — ফেসবুক ভিডিও থেকে সরাসরি আয়
এটা অনেকটা YouTube monetization প্রক্রিয়ার মতো কাজ করে। এই পদ্ধতিতে আপনার ভিডিওর আগে, মাঝে বা শেষে ছোট ছোট বিজ্ঞাপন দেখানো হয়, আর সেই বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে আপনি ইনকাম করতে পারবেন।
কিন্তু আপনার ফেসবুক পেজে এই ফিচারটি পেতে হলে আগে কিছু শর্ত পূরণ করতে হবে। যেমনঃ
- আপনার পেজে কমপক্ষে ৫,০০০ ফলোয়ার (follower) থাকতে হবে।
- গত ৬০ দিনে মোট ৬০,০০০ মিনিট ভিউ (view) থাকতে হবে।
- কমপক্ষে ৫টি অ্যাক্টিভ ভিডিও থাকতে হবে।
- Facebook Partner Monetization Policy মেনে চলতে হবে।
আপনার ফেসবুক এই শর্তগুলো পূরণ করলে আপনি In-Stream Ads এর মাধ্যমে ফেসবুক পেইজ মনিটাইজ করিয়ে ভিডিওতে বিজ্ঞাপন (ads) দেখানোর মাধ্যমে টাকা ইনকাম করতে পারবেন।
আপনার উপার্জন করা টাকা বা ডলার ফেসবুক সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে বা PayPal-এ পেমেন্ট করবে।
২. পেইড সাবস্ক্রিপশন — এক্সক্লুসিভ কনটেন্ট থেকে আয়
আপনি যদি এমন কনটেন্ট তৈরি করেন যেটার জন্য মানুষ আপনাকে টাকা দিতে রাজি, তাহলে Facebook Paid Subscription আপনার জন্য দারুণ একটি আয়ের সুযোগ।
এখানে আপনি আপনার ফলোয়ারদের কাছ থেকে মাসিক সাবস্ক্রিপশন ফি নিতে পারবেন। এর বিনিময়ে তারা আপনার প্রিমিয়াম কনটেন্ট, লাইভ সেশন বা এক্সক্লুসিভ পোস্ট দেখতে পাবে।
এই ফিচারের জন্য দরকার:
- ফেসবুক একাউন্টে Professional Mode চালু থাকতে হবে
- কমপক্ষে ১০,০০০ ফলোয়ার থাকতে হবে
- গত ৬০ দিনে ৫০,০০০+ পোস্ট এনগেজমেন্ট অথবা ১,৮০,০০০ মিনিট ভিউস থাকতে হবে
- ফেসবুক থেকে invite পেতে হবে (এটা এখনো ইনভাইটেশন-বেসড)
৩. অ্যাফিলিয়েট মার্কেটিং — লিংক শেয়ার করে কমিশন আয়
অ্যাফিলিয়েট মার্কেটিং মানে হলো অন্য কোনো কোম্পানির product বা service আপনার পেজে প্রচার (promote) করতে হবে, কেউ আপনার লিংকে ক্লিক করে সেই প্রোডাক্ট বা সার্ভিস কিনলে আপনি একটা কমিশন পাবেন।
উদাহরণ দিই — ধরুন আপনি একটি Tech review পেজ চালান। এখন আপনি Daraz বা Amazon-এর কোনো পণ্যের অ্যাফিলিয়েট লিংক (affiliate link) আপনার পোস্টে শেয়ার করলেন। কেউ সেটা দেখে কিনলেই আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন হিসেবে পেয়ে যাবেন।
এই পদ্ধতিতে বেশি ফলোয়ার না থাকলেও শুরু করা যায়। তবে আপনি যদি ভালো কনটেন্ট বানাতে পারেন, তাহলে আপনার পেজের ফলোয়ার খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে।
আর অধিক সংখ্যক ফলোয়ার আপনার পেজে থাকলে আপনি বিভিন্ন কোম্পানির এফিলিয়েট প্রোগ্রামে যুক্ত হয়ে তাদের নানা ধরনের প্রোডাক্টের affiliate link আপনার অডিয়েন্সদের সাথে শেয়ার করতে পারবেন।
আপনার ফেসবুক পেজে প্রচুর ফলোয়ার থাকলে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি সহজেই দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করতে পারবেন।
টিপস: ফেসবুক পোস্টে সরাসরি থার্ড-পার্টি অ্যাড লিংক দেওয়া Meta-র নিয়ম লঙ্ঘন হতে পারে। তাই আপনি একটা ছোট ল্যান্ডিং পেজ তৈরি করে সেখানে প্রোডাক্টের লিংক রাখতে পারেন এবং ফেসবুক থেকে সেই পেজে ট্রাফিক পাঠাতে পারেন।
৪. ফেসবুক শপ — পণ্য বিক্রি করে আয়
আপনার যদি কোনো পণ্য থাকে — হোক সেটা হ্যান্ডমেইড জিনিস, পোশাক, বই বা যেকোনো কিছু — তাহলে Facebook Shop খুলে সেখান থেকে সরাসরি বিক্রি করতে পারেন।
ক্রেতারা পণ্য দেখবে, কার্টে যোগ করবে এবং পেমেন্টও দিতে পারবে — এসব কিছু তারা ফেসবুকের ভেতরেই করতে পারবে। Shopify ব্যবহারকারীদের জন্য এটা আরও সহজ, কারণ দুটো প্ল্যাটফর্মে সরাসরি সংযোগ আছে।
ভালো সেলসের জন্য কী কী করবেন:
- পণ্যের ভালো মানের ছবি দিতে হবে।
- বিস্তারিত বিবরণ লিখতে হবে।
- দ্রুত কাস্টমার সাপোর্ট (customer support) দিতে হবে।
- অফার আর ডিসকাউন্ট ব্যানার ব্যবহার করতে হবে
৫. ফেসবুক মার্কেটপ্লেস — সেকেন্ডহ্যান্ড বা নতুন পণ্য বেচুন
Facebook Marketplace হলো অনেকটা OLX বা Bikroy.com সাইটের মতো। এখানে যেকেউ তাদের পুরনো বা নতুন পণ্য বিক্রি করতে পারে।
পার্থক্য হলো, Facebook Shop-এ আপনি নিজের স্টোর বানাতে হয়, আর Marketplace-এ আপনাকে অনেক বিক্রেতার ভিড়ে আপনার পণ্য লিস্ট করতে হয়।
যারা ছোটো অনলাইন ব্যবসা (business) শুরু করতে চান বা বাড়িতে বসে আয় করতে চান, তারা Facebook marketplace এর মাধ্যমে শুরু করতে পারেন।
৬. ব্র্যান্ড কোলাবোরেশন — স্পনসর্ড কনটেন্ট থেকে আয়
আপনার পেজে যদি প্রচুর সংখ্যক follower এবং engagement থাকে, তাহলে বিভিন্ন brand আপনাকে তাদের পণ্য প্রচার করতে বলবে, এর বিনিময়ে তারা আপনাকে টাকা দেবে।
এটাকে বলে স্পনসর্ড কনটেন্ট বা ব্র্যান্ড ডিল।
কিভাবে ব্র্যান্ড ডিল পাবেন:
- একটি নির্দিষ্ট নিশে (বিষয়ভিত্তিক) পেজ দাঁড় করাতে হবে।
- আপনার নিশের সাথে সম্পর্কিত এমন কিছু ব্র্যান্ডের তালিকা তৈরি করতে হবে।
- তাদের কাছে পেজের ফলোয়ার সংখ্যা, ডেমোগ্রাফিক ও এনগেজমেন্ট মেট্রিক্স পাঠাতে হবে।
এই কাজের জন্য আপনি Facebook Brand Collabs Manager ব্যবহার করতে পারেন। এটা ব্র্যান্ড ও ক্রিয়েটরদের সংযুক্ত করার জন্য Meta এর একটি অফিশিয়াল মার্কেটপ্লেস।
৭. ফেসবুক স্টার — লাইভে দর্শকদের কাছ থেকে সরাসরি আয়
Facebook Stars হলো ফেসবুকের একটি মজার মনিটাইজেশন ফিচার। এটা এমন একটা পদ্ধতি যেখানে অডিয়েন্সরা আপনার লাইভ স্ট্রিম বা ভিডিও দেখার সময় আপনাকে “Stars” পাঠাতে পারে, আর প্রতিটি Star এর জন্য Meta আপনাকে ১ সেন্ট বা 0.01$ করে পেমেন্ট করে।
ডলারের পরিমাণটা শুনতে কম মনে হচ্ছে? কিন্তু একটা ভালো লাইভে হাজার হাজার Stars আসতে পারে।
Stars পেতে যা যা লাগবে:
- বয়স কমপক্ষে ১৮ বছর
- কমপক্ষে ৫০০ ফলোয়ার
- পেজের বয়স কমপক্ষে ৩০ দিন
আপনি যদি ফেসবুকে নিয়মিত ভালো মানের কনটেন্ট দিয়ে আপনার একটি বিশাল ফলোয়ার বেস তৈরি করতে পারেন, তাহলে ফেসবুক স্টারের মাধ্যমে আপনি প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
৮. ফেসবুক লাইভ করে ইনকাম
Facebook Live বর্তমানে ফেসবুক থেকে অর্থ উপার্জনের একটি জনপ্রিয় মাধ্যম। লাইভের মাধ্যমে আপনি একসাথে তিনভাবে আয় করতে পারেন:
- Stars (দর্শকরা পাঠাবে)
- In-Stream Ads (লাইভের মাঝে বিজ্ঞাপন)
- Brand Sponsorship (বিভিন্ন ব্র্যান্ডের পণ্য উল্লেখ করে)
ভালো লাইভের জন্য টিপস:
- আগে থেকে ক্যামেরা ও মাইক টেস্ট করবেন।
- দর্শকদের পরিচিত ও আগ্রহের বিষয়ে কথা বলবেন।
- কমেন্টের উত্তর দিবেন, মানুষকে লাইভে যুক্ত রাখার চেষ্টা করবেন।
- আপনি লাইভে আসবেন এটা আগে থেকে প্রচার করবেন। যাতে বেশি মানুষ জানতে পারে।
৯. ফেসবুক রিলস — শর্ট ভিডিও থেকে আয়
রিলস ভিডিও বানিয়ে আয় এখন ফেসবুক থেকে ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায়ে পরিণত হয়েছে। লং ভিডিওর তুলনায় রিলস থেকে আয় একটু কম হলেও, ভাইরাল হলে একটা রিল থেকে অনেক বেশি টাকা ইনকাম হতে পারে।
রিলসে Overlay Ads দেখানো হয়। এটা দুই ধরনের: Banner Ads এবং Sticker Ads।
আপনি Meta Business Suite থেকে এটা নিয়ন্ত্রণ করতে পারবেন।
যাদের আগে থেকে YouTube বা TikTok ভিডিও আছে, তারা সেগুলো রিল হিসেবে ফেসবুকে রিপোস্ট করতে পারেন। এতে করে সময় বেচে যায় এবং পাশাপাশি নতুন অডিয়েন্সও পাওয়া যায়।
১০. ফেসবুক অ্যাড চালিয়ে ব্যবসার প্রসার করুন
এই পদ্ধতিতে আপনি সরাসরি ফেসবুক থেকে উপার্জন করতে করতে পারবেন না, কিন্তু আপনি ফেসবুকের মাধ্যমে নিজের বিজনেসের promotion করতে পারবেন।
আপনি Facebook Ads চালিয়ে নতুন কাস্টমার আনতে পারবেন এবং আপনার বিজনেসের সেলস বাড়িয়ে নিতে পারবেন।
ফেসবুক অ্যাডের মূল ক্যাটাগরি:
| ধরন | উদ্দেশ্য |
|---|---|
| Awareness | ব্র্যান্ড পরিচিত করানো |
| Traffic | ওয়েবসাইটে ভিজিটর আনা |
| Engagement | পোস্টে লাইক-কমেন্ট বাড়ানো |
| Leads | ফর্ম ফিলআপ বা সাইনআপ পাওয়া |
| Sales | সরাসরি পণ্য বিক্রি |
জেনেনিন:
১১. Drive traffic to blog / affiliate site
যদি আপনার একটি blog বা affiliate ওয়েবসাইট থাকে, তাহলে অবশ্যই অনেক সহজে আপনি নিজের ওয়েবসাইটে ফেসবুক থেকে traffic / visitors নিয়ে যেতে পারবেন।
অনেক bloggers রয়েছেন, যারা বিভিন্ন দেশের ভিজিটরদের ফেসবুক এর মাধ্যমে নিজের ওয়েবসাইটে নিয়ে আসেন।
এতে, তাদের ওয়েবসাইটের মধ্যে প্রচুর social media traffic চলে আসে এবং তারা Google AdSense, Affiliate marketing ইত্যাদি বিভিন্ন মাধ্যমে ব্লগ থেকে টাকা আয় করে থাকেন।
তবে, ফেসবুক থেকে প্রচুর traffic নিজের blog বা affiliate website এর মধ্যে নিয়ে আসার জন্য আপনার ফেসবুক একাউন্টে প্রচুর followers বা Facebook friends থাকতে হবে।
আপনি চাইলে Facebook paid ads চালিয়ে কিছু টাকা ফেসবুককে দিয়ে ভালো পরিমানের traffic নিজের ওয়েবসাইট বা ব্লগে পেতে পারবেন।
এভাবেই লোকেরা একটি affiliate website বানিয়ে তারপর Facebook এর মাধ্যমে প্রচুর social media traffic নিয়ে সেই ওয়েবসাইট থেকে এফিলিয়েট ইনকাম করছেন।
১২. ফেসবুক পেজ বিক্রি করে টাকা আয় করুন
যেসব ফেসবুক পেজের মধ্যে প্রচুর like এবং followers থাকে, সেই পেজগুলো অনেক company বা ব্যক্তিরা অনেক সময় কিনে নিতে চান।
তাই যদি আপনার পেজে প্রচুর like / followers আছে, তাহলে অবশ্যই আপনিও আপনার পেজ অধিক দামে বিক্রি করতে পারবেন।
পেজ বিক্রি করার জন্য আপনারা মার্কেটিং, ব্লগিং, অনলাইন ইনকাম, SEO ইত্যাদির সাথে জড়িত বিভিন্ন ফেসবুক গ্রুপ গুলোতে গিয়ে লোকেদের জিজ্ঞাসা করতে পারবেন।
যদি আপনার পেজ নিয়মিত আপডেট করা হয়, সেখানে নিয়মিত কনটেন্ট পোস্ট করা হয় এবং ফলোয়ার্সরা পোস্ট গুলোতে কমেন্ট এবং লাইক করে থাকেন, তাহলে সেই পেজ আপনি অনেক দামে বিক্রি করতে পারবেন।
ফেসবুক থেকে টাকা আয় করার জন্য কী কী লাগবে?
অনেকেই জানতে চান ফেসবুক কখন আয়ের সুযোগ দিয়ে থাকে। ফেসবুক থেকে আয় করার সাধারণ কিছু শর্ত হলো:
- Professional Mode চালু করতে হবে।
- ইউনিক (unique) কনটেন্ট পোস্ট করতে হবে (কপি করা যাবে না)।
- পেজের বয়স কমপক্ষে ৩০ দিন হতে হবে।
- ফেসবুকের Community Guidelines মেনে চলতে হবে।
ফেসবুক প্রতি ১,০০০ ভিউতে কত টাকা দেয়?
এই প্রশ্নটা সবার মনে থাকে। সত্যি কথা হলো, ফেসবুক প্রতি ১০০০ ভিউসে ক্রিয়েটরদের কত টাকা দিয়ে থাকে এটা নির্দিষ্ট করে বলা যায় না। এটা পুরোপুরি CPM এর উপর নির্ভর করে।
CPM (Cost Per Mille) আবার নির্ভর করে:
- অডিয়েন্সের দেশ (আমেরিকা বা ইউরোপের অডিয়েন্স = বেশি CPM)
- কনটেন্টের মান ও ধরন
- এনগেজমেন্ট রেট
ফেসবুকে সাধারণত প্রতি ১,০০০ ভিউতে $১ থেকে $১৩ পর্যন্ত পাওয়া যায়। অভিজ্ঞ ক্রিয়েটররা $৭–$১০ পেয়ে থাকেন।
আর যাদের বেশিরভাগ বিদেশি অডিয়েন্স রয়েছে, তারা ১০০০ ভিউসে $৩০ পর্যন্তও পেয়ে থাকেন।
বাংলাদেশি অডিয়েন্স থাকলে CPM তুলনামূলক কম হয়, তবে ভিউ সংখ্যা বেশি হলে সেটা পুষিয়ে নেওয়া যায়।
জেনেনিন বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায়?
শেষ কথা – ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়
মনে রাখবেন, ফেসবুক থেকে আয় করা রাতারাতি সম্ভব না। কিন্তু সঠিক কৌশলে কাজ করলে ধীরে ধীরে ভালো পরিমাণে আয় করা সম্ভব।
আপনি এভাবে কাজ শুরু করতে পারেন:
- যেকোনো একটি নিশের ওপর একটি ফেসবুক পেজ খুলবেন।
- নিয়মিত মানসম্পন্ন কনটেন্ট পাবলিশ করবেন।
- পেজের ফলোয়ার বাড়লে ইন-স্ট্রিম অ্যাড বা Star এর জন্য আবেদন করবেন।
- পাশাপাশি অ্যাফিলিয়েট মার্কেটিং শুরু করবেন।
- ধীরে ধীরে ব্র্যান্ড ডিল খুঁজবেন।
একটু ধৈর্য রেখে নিয়মিত কাজ করে গেলে একসময় আপনি ফেসবুক থেকে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের দেশে এমন প্রচুর কনটেন্ট ক্রিয়েটর আছেন, যারা কনটেন্ট ক্রিয়েশনকে তাদের ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছেন। তারা কোনো ধরনের চাকরি বা ব্যবসা না করে ফুল-টাইম ফেসবুকে কাজ করে ইনকাম করছেন।
আশা করি আজকের এই আর্টিকেলটি আপনার কাজে লেগেছে। আর্টিকেলটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন যারা ফেসবুক থেকে আয় করতে চান।
অবশ্যই পড়ুনঃ






