এপস তৈরি করে ইনকাম বর্তমান ডিজিটাল যুগের অন্যতম সম্ভাবনাময় এবং লাভজনক একটি ক্যারিয়ার। আজ থেকে এক দশক আগেও যেখানে মোবাইল অ্যাপ্লিকেশন বা অ্যাপ তৈরি করা শুধু বড় বড় আইটি ফার্মের কাজ ছিলো, সেখানে প্রযুক্তির কল্যাণে আজ সাধারণ মানুষও ঘরে বসে অ্যাপ তৈরি করে প্রতি মাসে লাখ টাকা আয় করছেন।
এখন আপনার মনে হয়তো প্রশ্ন আসতে পারে, “আমি তো কোডিং জানি না, তাহলে আমি কিভাবে অ্যাপ তৈরি করব?” কিংবা “অ্যাপ বানালেই কি টাকা আসা শুরু হবে?”
চিন্তার কোনো কারণ নেই। এই আর্টিকেলে আমরা একদম জিরো থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত আলোচনা করবো যে কীভাবে আপনি এপস তৈরি করে ইনকাম করার যাত্রা শুরু করতে পারেন।
কোনো কোডিং জ্ঞান না থাকলেও কীভাবে অ্যাপ বানানো সম্ভব, কোন কোন উপায়ে সবচেয়ে বেশি আয় করা যায় এবং কীভাবে আপনার অ্যাপটি মানুষের কাছে পৌঁছাবেন তার সবকিছুই থাকছে এই কমপ্লিট গাইডে।
এপস তৈরি করে ইনকাম করা কি সত্যিই সম্ভব?

সরাসরি উত্তর হলো হ্যাঁ, অবশ্যই সম্ভব। তবে এর জন্য সঠিক গাইডলাইন এবং ধৈর্যের প্রয়োজন। সারা বিশ্বের কোটি কোটি মানুষ প্রতিদিন স্মার্টফোন ব্যবহার করছেন। ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমাতে যাওয়া পর্যন্ত আমরা কোনো না কোনো android app ব্যবহার করে থাকি। যেমন: ফেসবুক, ইউটিউব, গেমিং অ্যাপ বা দৈনিক হিসাব রাখার অ্যাপ।
একটি এন্ড্রয়েড অ্যাপ যত বেশি পরিমাণে মানুষ ব্যবহার করবে, সেই অ্যাপের মালিকের ইনকামও তত বেশি হবে। গুগলের Android এবং Apple এর iOS প্লাটফর্মের এই বিশাল বাজারে আপনি যদি একটি কাজের অ্যাপ বানিয়ে ছেড়ে দিতে পারেন, তাহলে সেটি আপনার জন্য প্যাসিভ ইনকামের একটি দারুণ উপায় হতে পারে।
অবশ্যই পড়ুন: অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১৫টি ওয়েবসাইট
কোডিং ছাড়া কিভাবে অ্যাপ তৈরি করবেন? (No-Code App Development)
অনেকেই এরকমটা ভেবে থাকেন যে, যেকোনো অ্যাপ তৈরি করতে হলে বুঝি জাভা, কোটলিন বা সুইফটের মতো জটিল programming language শিখতে হবে।
এই ধারণাটি পুরোপুরি ভুল নয়, তবে বর্তমান সময়ে মোবাইল অ্যাপস তৈরির সহজ উপায় হিসেবে বেশ কিছু no-code platform চলে এসেছে। এগুলোতে আপনি Drag and Drop এর মাধ্যমে মাত্র কয়েক ঘণ্টায় সুন্দর এন্ড্রয়েড অ্যাপস বানিয়ে ফেলতে পারবেন।
নিচে এরকম জনপ্রিয় কয়েকটি প্লাটফর্মের নাম দেওয়া হলো:
- Thunkable: এটি দিয়ে অ্যান্ড্রয়েড এবং আইওএস উভয় প্ল্যাটফর্মের জন্যই অ্যাপ তৈরি করা যায়। এর ইউজার ইন্টারফেস খুবই সহজ।
- AppGyver: প্রফেশনাল লেভেলের অ্যাপ তৈরির জন্য এটি একটি দুর্দান্ত ফ্রি প্ল্যাটফর্ম।
- Adalo: আপনি যদি কোনো ডাটাবেজ-ভিত্তিক অ্যাপ বা ই-কমার্স অ্যাপ বানাতে চান, সেক্ষেত্রে Adalo আপনার জন্য সেরা app builder platform হতে পারে।
- Glide: Google Sheet ব্যবহার করে খুব সহজেই অ্যাপ তৈরি করার জন্য Glide অত্যন্ত জনপ্রিয়।
প্রো-টিপ: আপনি যদি প্রফেশনাল এন্ড্রয়েড অ্যাপ বানাতে চান এবং বড় প্রজেক্টে কাজ করতে চান, তাহলে আপনার জন্য Flutter বা React Native শিখে নেওয়া ভালো। এতে করে আপনার অ্যাপের performance অনেক উন্নত হবে।
কি ধরনের মোবাইল অ্যাপ তৈরি করলে বেশি ইনকাম করা যায়?
মোবাইল এপস তৈরি করে ইনকাম করার কথা আসলে অনেকেই এই প্রশ্নটি করে থাকে। কেননা সবগুলো অ্যাপ সমানভাবে জনপ্রিয় হয় না। এজন্য নিজের এপস তৈরি করার আগে বাজারে কোন ধরণের অ্যাপের চাহিদা বেশি, সে বিষয়ে রিসার্চ করাটা অনেক জরুরি। নিচে লাভজনক কিছু অ্যাপের আইডিয়া দেওয়া হলো:
১) এডুকেশনাল বা শিক্ষামূলক অ্যাপ
যেকোনো পরীক্ষার প্রস্তুতি যেমন: বিসিএস, এসএসসি বা অ্যাডমিশন টেস্ট, কুইজ কম্পিটিশন কিংবা ভাষা শেখার অ্যাপগুলোর বর্তমান বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। মানুষ প্রতিনিয়ত নতুন কিছু শিখতে চায়, তাই এই ধরনের এপস অনেক বেশি পরিমাণে ডাউনলোড হয়ে থাকে।
২) ইউটিলিটি এবং টুলস অ্যাপ
আমাদের দৈনন্দিন জীবনের ছোট ছোট সমস্যার সমাধান করে এমন অ্যাপ। যেমন: ক্যাশ ক্যালকুলেটর, নোটপ্যাড, পিডিএফ কনভার্টার বা ডেইলি রুটিন মেকার। এই অ্যাপগুলো মানুষ নিয়মিত ব্যবহার করে, ফলে এখান থেকে এপস তৈরি করে ইনকাম করার সম্ভাবনা অনেক বেড়ে যায়।
৩) বিনোদন এবং গেমিং অ্যাপ
ছোট ছোট 2D গেম যেমন: পাজল, লুডু বা কার রেসিং গেমের বিশাল একটি অডিয়েন্স রয়েছে। গেমের ক্ষেত্রে ইউজার রিটেনশন (ব্যবহারকারী কতক্ষণ অ্যাপে থাকছে) অনেক বেশি হয়, যেটা বেশি পরিমাণে ইনকাম জেনারেট করার জন্য সহায়ক।
৪) ই-কমার্স এবং বিজনেস অ্যাপ
স্থানীয় ব্যবসার জন্য অনলাইন শপ বা ডেলিভারি অ্যাপ তৈরি করে আপনি সরাসরি পণ্য বিক্রি বা সার্ভিস চার্জের মাধ্যমে আয় করতে পারেন।
অবশ্যই পড়ুন: দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার ১০টি সহজ উপায়
এপস তৈরি করে ইনকাম করার সেরা ৫টি উপায়
অ্যাপ তো তৈরি করলেন, কিন্তু টাকাটা আসবে কীভাবে? মোবাইল অ্যাপ্লিকেশন থেকে আয় করার বেশ কিছু জনপ্রিয় এবং কার্যকরী মডেল রয়েছে। চলুন এখন সেগুলো বিস্তারিত জেনে নেওয়া যাক:
১. অ্যাপের ভেতর বিজ্ঞাপন দেখিয়ে (In-App Advertising)
এটি অ্যাপ থেকে আয় করার সবচেয়ে সহজ এবং জনপ্রিয় মাধ্যম। আপনি আপনার অ্যাপটি প্লে স্টোরে ফ্রিতে ডাউনলোডের জন্য উন্মুক্ত করে দেবেন। যখন আপনার মানুষ অ্যাপটি ব্যবহার করবে, তখন তাদের সামনে কিছু বিজ্ঞাপন (প্রদর্শিত হবে।
- Google AdMob: অ্যাপে বিজ্ঞাপন দেখানোর জন্য গুগলের অ্যাডমব হচ্ছে সেরা নেটওয়ার্ক।
- Facebook Audience Network: ফেসবুকের এই নেটওয়ার্কটিও অ্যাপ মনিটাইজেশনের জন্য বেশ জনপ্রিয়।
এইসব বিজ্ঞাপনে ক্লিক বা ইম্প্রেশনের ওপর ভিত্তি করে আপনার ডলারে ইনকাম হতে থাকবে।
২. In-App Purchases
আপনার অ্যাপ বা গেমটি ফ্রি হবে, কিন্তু তার ভেতরের কিছু প্রিমিয়াম ফিচার, কয়েন, ক্যারেক্টার বা স্পেশাল টুলস ব্যবহার করতে হলে ইউজারকে টাকা দিয়ে সেগুলো কিনতে হবে। পাবজি বা ফ্রি ফায়ার গেমগুলো এই মডেলেই কোটি কোটি টাকা আয় করে থাকে।
৩. Subscription Model
যদি আপনার অ্যাপে এমন কোনো কনটেন্ট থাকে যেগুলো প্রতিনিয়ত আপডেট হয় যেমন: নিউজ অ্যাপ, ওটিটি প্লাটফর্ম বা প্রিমিয়াম সিগন্যাল অ্যাপ, তাহলে আপনি মাসিক বা বাৎসরিক সাবস্ক্রিপশন ফি নির্ধারণ করতে পারেন। Netflix বা Spotify এই মডেলের অন্যতম উদাহরণ।
৪. স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং
আপনার অ্যাপে যদি ভালো পরিমানে active user থাকে, তাহলে বিভিন্ন ব্র্যান্ড তাদের প্রচারণার জন্য আপনাকে স্পনসর করবে। এছাড়া অ্যাপের ভেতর বিভিন্ন ই-কমার্স সাইটের প্রডাক্ট লিংক দিয়ে আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয় করতে পারেন।
৫. পেইড অ্যাপস
এই মডেলে ব্যবহারকারীকে অ্যাপটি ডাউনলোড করার আগেই টাকা পরিশোধ করতে হয়। তবে নতুন অবস্থায় পেইড অ্যাপ না বানিয়ে ফ্রি অ্যাপ দিয়ে শুরু করাই বুদ্ধিমানের কাজ হবে।
গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোরে এপস পাবলিশ করার নিয়ম
অ্যাপ তৈরি করার পর সেটা মানুষের কাছে পৌঁছানোর জন্য নির্দিষ্ট অ্যাপ স্টোরে publish করতে হয়।
- Google Play Store: Google Play Console অ্যাকাউন্ট খুলতে আপনাকে এককালীন ২৫ ডলার ফি দিতে হবে। এরপর আপনি আপনার প্লে কনসোল একাউন্টের মাধ্যমে আনলিমিটেড অ্যাপ প্লে স্টোরে আপলোড করতে পারবেন।
- Apple App Store: অ্যাপল ডেভেলপার অ্যাকাউন্টের জন্য আপনাকে প্রতি বছর ৯৯ ডলার ফি দিতে হবে। এটি সাধারণত আইওএস অ্যাপের জন্য প্রযোজ্য।
প্রথমের দিকে আপনার বাজেট কম থাকলে অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করে প্লে স্টোরে পাবলিশ করাই সবার জন্য সুবিধাজনক।
অবশ্যই পড়ুন: গুগল থেকে টাকা ইনকাম করুন এই ৮টি কার্যকর উপায়ে
অ্যাপের ট্রাফিক বা ডাউনলোড বাড়ানোর উপায়
গুগল প্লে স্টোরে অ্যাপ ছাড়লেই কিন্তু লোকেরা আপনার অ্যাপটি ডাউনলোড করবে না। কারণ সেখানে প্রতিদিন হাজার হাজার নতুন এপস আপলোড করা হচ্ছে। আপনার অ্যাপটিকে র্যাংক করাতে হলে আপনাকে অ্যাপ স্টোর অপ্টিমাইজেশন (ASO) করতে হবে।
| এএসও (ASO) এর মূল উপাদান | করণীয় পদক্ষেপ |
| আকর্ষণীয় টাইটেল | অ্যাপের নামের সাথে মেইন কিওয়ার্ড যুক্ত করতে হবে। |
| সঠিক ডেসক্রিপশন | অ্যাপটি কি কাজের জন্য তৈরি সে বিষয়ে বিস্তারিত লিখতে হবে এবং কিওয়ার্ড ব্যবহার করতে হবে। |
| আইকন এবং স্ক্রিনশট | এপসের আইকনটি যেন প্রফেশনাল এবং eye-catching হয়। ভেতরের স্ক্রিনশটগুলো আকর্ষণীয় হতে হবে। |
| রিভিউ এবং রেটিং | ইউজারদের ভালো রিভিউ দিতে উৎসাহিত করতে হবে। রেটিং ভালো হলে অ্যাপ খুব তাড়াতাড়ি র্যাংক করে থাকে। |
আপনি একটি নতুন অ্যাপ বানানোর পর প্রথমের দিকে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং এবং ফেসবুক গ্রুপের মাধ্যমে আপনার অ্যাপটি ডাউনলোড করার জন্য লোকদের বলতে পারেন।
অ্যাপ তৈরি করে আয়ের ক্ষেত্রে কিছু সাধারণ ভুল ও সতর্কতা
অনেকেই এই সেক্টরে এসে ব্যর্থ হয়ে যায় কিছু কমন ভুলের কারণে। সফল হতে চাইলে আপনাকে নিচের বিষয়গুলো মাথায় রাখতে হবে:
- কপিরাইট কনটেন্ট ব্যবহার না করা: অন্যের লোগো, ইমেজ বা মিউজিক ব্যবহার করলে গুগল আপনার অ্যাপ সাসপেন্ড করে দিতে পারে।
- অতিরিক্ত বিজ্ঞাপন দেখানো: অ্যাপের ভেতর অতিরিক্ত পপ-আপ অ্যাড বা ভিডিও অ্যাড দেখালে ইউজার বিরক্ত হয়ে অ্যাপ uninstall করে দেবে।
- আপডেট না দেওয়া: সময়ের সাথে সাথে অ্যাপের Bug ফিক্স করা এবং নতুন ফিচার যুক্ত করা অত্যন্ত জরুরি।
ফ্রিল্যান্সিং মার্কেটে এপস তৈরি করে ইনকাম করুন
আপনি যদি নিজের অ্যাপ বানিয়ে ইনকাম করতে না চান, তাহলে অন্যের জন্য অ্যাপ তৈরি করে দিয়েও প্রচুর টাকা আয় করতে পারেন। Fiverr বা Upwork এর মতো ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে অ্যাপ ডেভেলপারের চাহিদা প্রচুর রয়েছে।
আপনি যদি no-code platform গুলোও ভালোভাবে আয়ত্ত করতে পারেন, তাহলে ঘরে বসে অনলাইনে আয় করার জন্য ফ্রিল্যান্সিং হতে পারে আপনার জন্য আরেকটি দারুণ অপশন। এখানে একেকটি সাধারণ মোবাইল অ্যাপ তৈরির প্রজেক্ট ১০০ ডলার থেকে শুরু করে ১০০০ ডলার পর্যন্ত হয়ে থাকে।
অবশ্যই পড়ুন: Fiverr থেকে টাকা ইনকাম করবেন যেভাবে
এপস তৈরি করে ইনকাম
১. মোবাইল এপস তৈরি করে মাসে কত টাকা আয় করা সম্ভব?
এটি সম্পূর্ণ নির্ভর করে আপনার অ্যাপের ডাউনলোড এবং অ্যাক্টিভ ইউজারের সংখ্যার ওপর। আপনার অ্যাপসে ৫০০ থেকে ১০০০ অ্যাক্টিভ ইউজার থাকলে প্রতি মাসে ৫০ থেকে ১০০ ডলার বা তার বেশি আয় করা সম্ভব। ইউজার বাড়লে আয়ের পরিমাণ লাখ টাকাও ছাড়িয়ে যেতে পারে।
২. ফ্রি অ্যাপ থেকে কীভাবে আয় হয়?
ফ্রি অ্যাপে মূলত Google AdMob এর বিজ্ঞাপন দেখিয়ে, in-app purchase বা স্পনসরশিপের মাধ্যমে আয় করা হয়।
৩. অ্যান্ড্রয়েড নাকি আইওএস – কোন অ্যাপে ইনকাম বেশি?
iOS অ্যাপে in-app purchase বা পেইড অ্যাপ থেকে বেশি ইনকাম করা যায়, তবে অ্যান্ড্রয়েডের ব্যবহারকারী সংখ্যা অনেক বেশি হওয়ায় বিজ্ঞাপনের মাধ্যমে অ্যান্ড্রয়েড অ্যাপ থেকেও ভালো এমাউন্টের টাকা আয় করা সম্ভব।
উপসংহার
তাহলে বন্ধুরা, আশা করি এপস তৈরি করে ইনকাম কিভাবে করা যায় এ বিষয়ে আজকের আর্টিকেলে আপনারা ভালোভাবে জানতে পেরেছেন। মনে রাখবেন, একটি এপস তৈরি করে আপনি রাতারাতি বড়লোক হয়ে যেতে পারবেন না। এটি একটি প্রফেশনাল বিজনেস মডেল।
প্রথমে আপনাকে একটি ভালো আইডিয়া নিয়ে কাজ করতে হবে, ব্যবহারকারীদের সমস্যার সমাধান করতে হবে এবং ধৈর্য ধরে অ্যাপের promote করতে হবে।
দিন দিন প্রযুক্তি যত উন্নত হচ্ছে, মোবাইল এপসের মার্কেট তত বড় হচ্ছে। তাই সঠিক গাইডলাইন মেনে আজই ছোট একটি এন্ড্রয়েড অ্যাপ তৈরির মাধ্যমে আপনার যাত্রা শুরু করে দিন। পরিশ্রম এবং সঠিক কৌশলের সমন্বয় ঘটলে এই সেক্টর থেকে আপনার ক্যারিয়ারের একটি বড় টার্নিং পয়েন্ট আসতে পারে।







কি কি দক্ষতা লাগবে এবং কত টাকা আয় করতে পারবো কিভাবে টাকাটা তুলব সে বিষয়ে জানাবেন এবং কি কি কাজ করতে হবে
মোবাইল এপস তৈরির দক্ষতা প্রয়োজন হবে। গুগল এডমব থেকে ইনকামের টাকা সরাসরি ব্যাংক একাউন্টের মাধ্যমে তুলতে পারবেন। ধন্যবাদ।