আজকাল মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় অনেক রয়েছে। ইন্টারনেটের এই যুগে ঘরে বসেই অনেকেই প্রতি মাসে ৪০ থেকে ৫০ হাজার টাকা ইনকাম করছেন, আর সঠিক পরিকল্পনা অনুযায়ী কাজ করলে আপনিও তাদের মতো বাড়িতে বসে ইনকাম করতে পারবেন।
তবে এর জন্য আপনাকে অনলাইনে ইনকামের সঠিক উপায়গুলো জানতে হবে, প্রয়োজনীয় দক্ষতা অর্জন করতে হবে এবং ধৈর্য ধরে কাজ করতে হবে।
আপনি যদি একদম নতুন হয়ে থাকেন, তাহলে শুরুর দিকে আপনি ছোট টার্গেট নিয়ে আগাতে পারেন। যেমন, প্রথমেই প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করার মতো কাজগুলো খুঁজে নিতে পারেন, যেগুলো করে আপনি ধীরে ধীরে মাসিক আয়কে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন।
অনেকেই আবার মোবাইল ব্যবহার করেই আয় করতে চান, এক্ষেত্রে দিনে ৫০০ টাকা ইনকাম করার অ্যাপস গুলো সম্পর্কে জানা থাকলে স্মার্টফোন দিয়েই ফ্রি সময়ে ভালো একটা আয়ের ব্যবস্থা করা সম্ভব।
এই আর্টিকেলে আমি মাসে ৫০ হাজার টাকা আয় করার জন্য কার্যকর কিছু উপায়, প্রয়োজনীয় স্কিল (skill) এবং বাস্তবসম্মত পরিকল্পনা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো।
তাহলে চলুন শুরু করি।
প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করার জন্য কি কি প্রয়োজন?

মাসে ৫০ হাজার টাকা আয় করতে হলে আপনার শুধু ইচ্ছা থাকলেই হবে না, এর জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় আপনাকে মাথায় রাখতে হবে এবং সেই অনুযায়ী প্রস্তুতি নিতে হবে।
নিচে এমন কিছু বিষয় তুলে ধরা হলো যেগুলো এই লক্ষ্য অর্জনে আপনাকে সরাসরি সাহায্য করবে।
১. একটি স্মার্টফোন অথবা কম্পিউটার ও ইন্টারনেট সংযোগ
অনলাইন থেকে আয় করার জন্য সবচেয়ে বেসিক যে জিনিসটা প্রয়োজন সেটা হলো একটি ভালো মানের স্মার্টফোন বা কম্পিউটার এবং ভালো ইন্টারনেট কানেকশন। অনেক কাজ যেমন ফ্রিল্যান্সিং, কনটেন্ট ক্রিয়েশন বা অনলাইন কোর্স করানোর জন্য ভালো ডিভাইস থাকা জরুরি।
২. সঠিক দক্ষতা অর্জন
মাসে ৫০ হাজার টাকা আয় করার জন্য আপনার কোনো না কোনো দক্ষতা থাকা অবশ্যই প্রয়োজন। গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং, ভিডিও এডিটিং, ডিজিটাল মার্কেটিং বা প্রোগ্রামিং এর মতো স্কিল শিখে নিলে আপনি সহজেই বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ পেতে পারবেন। আপনার স্কিল যত ভালো হবে, তত বেশি পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারবেন।
৩. সঠিক প্ল্যাটফর্ম নির্বাচন
আপনার দক্ষতা অনুযায়ী সঠিক প্ল্যাটফর্ম বেছে নেওয়াটা অত্যন্ত জরুরি। যারা একদম নতুন এবং কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই অনলাইনে কাজ শুরু করতে চান, তারা ফ্রি টাকা ইনকাম এর বিভিন্ন উপায়গুলো সম্পর্কে জেনে নিয়ে কাজ শুরু করতে পারেন।
আবার যাদের কিছু স্কিল আছে এবং নিয়মিত কাজ করতে চান, তাদের জন্য অনলাইনে টাকা ইনকাম করার ওয়েবসাইট গুলো সম্পর্কে বিস্তারিত জানা থাকলে সঠিক জায়গায় কাজ শুরু করা সহজ হয়ে যায়।
৪. ধারাবাহিকতা ও ধৈর্য
অনলাইনে যেকোনো কাজ শুরুর প্রথম দিকে হয়তো খুব বেশি ইনকাম আপনার হবে না, কিন্তু নিয়মিত কাজ করতে থাকলে ধীরে ধীরে ইনকাম আসতে শুরু করে। অনেকেই কয়েকদিন কাজ করে ফল না পেয়ে হতাশ হয়ে ছেড়ে দেন, কিন্তু সফল হতে হলে ধারাবাহিকভাবে কাজ চালিয়ে যাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৫. সময় ব্যবস্থাপনা
আপনি পার্ট-টাইম বা ফুল-টাইম যেভাবেই কাজ করেন, আপনাকে প্রতিদিন একটি নির্দিষ্ট সময় কাজের জন্য বরাদ্দ রাখতে হবে। দিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা সঠিকভাবে কাজে দিতে পারলেও মাস শেষে একটি ভালো অ্যামাউন্ট রোজগার করা সম্ভব।
৬. সঠিক পেমেন্ট মেথড ব্যবহার করা
আপনার ইনকাম করা টাকা হাতে পাওয়ার জন্য বিকাশ, নগদ, রকেট বা ব্যাংক অ্যাকাউন্টের মতো নিরাপদ মাধ্যম থাকা প্রয়োজন, যাতে পেমেন্ট নিতে কোনো সমস্যা না হয়।
এই বিষয়গুলো মাথায় রেখে এগোলে মাসে ৫০ হাজার টাকা আয় করা খুব কঠিন কোনো বিষয় নয়।
মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় – সেরা ৯টি
এখন আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট ছাড়া যেসব উপায়ে প্রতি মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ইনকাম করা যায় সেসব বিষয়ে এক এক করে বিস্তারিত আলোচনা করবো।
অনলাইন কিংবা অফলাইনে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করার সেরা উপায়গুলো:
১. ওয়েবসাইট বিক্রি করে আয়
আপনি কি জানেন, অনেকেই শখের বশে একটা ব্লগ সাইট বা নিশ ওয়েবসাইট বানিয়ে কয়েক মাস কাজ করার পর সেটাই কয়েক হাজার থেকে লাখ টাকায় বিক্রি করে দিচ্ছেন? এটাকে বলে “ওয়েবসাইট ফ্লিপিং“।
এই কাজের জন্য লোকেরা প্রথমে একটা ডোমেইন কিনে ওয়েবসাইট তৈরি করে থাকে। এরপর ওয়েবসাইটে ভালো মানের কনটেন্ট দিয়ে কিছুটা ট্রাফিক (traffic) আনার পর সেটা Flippa বা অন্যান্য মার্কেটপ্লেসে লিস্ট করে থাকেন।
তারপর বিভিন্ন দেশের লোকেরা সেই ওয়েবসাইট দেখে কিনে নিয়ে থাকেন।
যাদের ওয়েবসাইট তৈরি, এসইও (SEO) এবং কনটেন্ট লেখার কাজে ভালো দক্ষতা আছে, তাদের জন্য এটা একটা লাভজনক ব্যবসার আইডিয়া হতে পারে।
একটা সাইটে মাস তিনেক ধরে কাজ করে যদি ৩০ থেকে ৪০ হাজার টাকায় বিক্রি করতে পারেন, তাহলে এই কাজ করে আপনি সহজেই মাসিক হিসেবে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আপনি চাইলে ডোমেইন ও হোস্টিং কিনে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে করে সেখানে ভালো মানের কনটেন্ট publish করে Google AdSense approval নিতে পারেন।
এরপর সেই ওয়েবসাইট বিভিন্ন ফেসবুক গ্রুপের মাধ্যমে বাংলাদেশের লোকদের কাছে বিক্রি করে সরাসরি বিকাশ, নগদ বা ব্যাংক একাউন্টের মাধ্যমে টাকা নিতে পারেন।
একটি গুগল এডসেন্স এপ্রুভাল পাওয়া ওয়েবসাইট খুব সহজেই ১০ হাজার থেকে ২০ হাজার টাকায় সেল করা যায়।
২. অনলাইনে ব্লগ লিখে আয়
আপনি কি লেখালেখি করতে পছন্দ করেন? তাহলে নিজের একটা ব্লগ সাইট খুলে সেখানে লেখালেখি করে আয় করতে পারেন।
আপনি চাইলে Blogger কিংবা Wix এর সাহায্যে সম্পূর্ণ ফ্রিতে ওয়েবসাইট তৈরি করে নিতে পারবেন।
এরপর আপনাকে প্রতিনিয়ত নতুন নতুন আর্টিকেল আপনার ওয়েবসাইটে পাবলিশ করতে হবে।
প্রথম দিকে ওয়েবসাইটে ভিজিটর কম থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু নিয়মিত মানসম্মত আর্টিকেল লিখলে আপনার সাইট গুগলে র্যাঙ্ক করতে শুরু করবে।
এরপর আপনি গুগল অ্যাডসেন্স এপ্রুভাল নিয়ে ওয়েবসাইটে বিজ্ঞাপন (ads) দেখিয়ে টাকা ইনকাম করা শুরু করতে পারবেন। এছাড়াও আপনি অ্যাফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমেও ওয়েবসাইট থেকে টাকা আয় করতে পারবেন।
ধৈর্য ধরে ৬ থেকে ৮ মাস কাজ করতে পারলে অনেক ব্লগারের মাসিক আয় ৫০ হাজার টাকা ছাড়িয়ে যায়, এমন উদাহরণ চারপাশে অনেক আছে।
আমি নিজেও আমার ওয়েবসাইটে আর্টিকেল লিখে গুগল এডসেন্স থেকে প্রতি মাসে ২০ থেকে ৩০ হাজার টাকা ইনকাম করছি।
৩. ভিডিও বানিয়ে আয়
আপনি ইউটিউব বা ফেসবুক রিল যেদিকেই যান, ভিডিও কনটেন্টের চাহিদা এখন আকাশছোঁয়া। মানুষ এখন বিনোদনের পাশাপাশি তথ্য, শিক্ষা এবং বিভিন্ন সমস্যার সমাধান খোঁজার জন্যও ভিডিও দেখে থাকেন। আর এই চাহিদাই তৈরি করেছে কনটেন্ট ক্রিয়েটরদের জন্য বিশাল একটা ইনকামের সুযোগ।
আপনার যদি ক্যামেরার সামনে কথা বলতে ভালো লাগে, বা video editing নিয়ে আগ্রহ থাকে, তাহলে নিজের একটা YouTube channel শুরু করে দেখতে পারেন।
শুরুটা আপনি মোবাইল ফোন দিয়েই করতে পারবেন। এজন্য খুব দামি ক্যামেরা বা ভালো মানের স্টুডিও সেটআপের প্রয়োজন নেই। এসবের বদলে কনটেন্টের আইডিয়া আর উপস্থাপনাই এখানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ।
ভ্লগ, রিভিউ, রান্না, টিউটোরিয়াল, কমেডি, মোটিভেশনাল কথা, এমনকি গেমপ্লে যেকোনো নিশ নিয়ে আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন। নিজের পছন্দের বিষয় নিয়ে কাজ করলে দীর্ঘদিন ধৈর্য ধরে চালিয়ে যাওয়াটা সহজ হয়।
প্রথম কয়েক মাস ভিউস বা সাবস্ক্রাইবার কম থাকাটা একদম স্বাভাবিক। এই সময়ে অনেকেই হতাশ হয়ে কাজ ছেড়ে দেন, কিন্তু যারা নিয়মিত ভিডিও দিতে থাকেন, তাদের চ্যানেল একটা সময়ের পর থেকে ধীরে ধীরে গ্রো করতে শুরু করে।
একবার আপনার ইউটিউব চ্যানেলে মনিটাইজেশন চালু হয়ে গেলে আপনার ভিডিওতে গুগল এডসেন্স এর বিজ্ঞাপন দেখিয়ে টাকা আয় করা শুরু করতে পারবেন।
এছাড়াও ব্র্যান্ড ডিল, স্পনসরশিপ এবং অ্যাফিলিয়েট মার্কেটিং এই সব মিলিয়ে একজন ইউটিউবার প্রতি মাসে একটা স্থায়ী ইনকাম জেনারেট করতে পারেন।
সবচেয়ে ভালো ব্যাপার হচ্ছে, একবার একটা ভিডিও ভাইরাল হলে বা র্যাঙ্ক করলে সেটাতে মাসের পর মাস ভিউ আসতে থাকে। ফলে একটা সময়ের পর এটা প্রায় প্যাসিভ ইনকামের মতো কাজ করে।
অনলাইন থেকে প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় ইউটিউব চ্যানেল করা খুবই লাভজনক। কেননা আমাদের দেশের প্রচুর ইউটিউবার আছেন, যারা কোনো ধরনের চাকরি বা ব্যবসা না করেই শুধুমাত্র ইউটিউব থেকে প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।
রিলেটেড আর্টিকেল:
৪. ডাটা এন্ট্রি করে আয়
আপনার কি কম্পিউটারে টাইপিং স্পিড অনেক ভালো? Excel বা Google Sheet ব্যবহার করতে পারেন একটু-আধটু? তাহলে আপনি খুব সহজেই ডাটা এন্ট্রির কাজ শুরু করতে পারেন।
এই কাজের জন্য আপনার আলাদা করে কোনো কোর্স করার প্রয়োজন নেই, বেসিক কম্পিউটার জ্ঞান থাকলেই কাজ শুরু করা যায়।
ডাটা এন্ট্রির কাজগুলো সাধারণত খুব সহজ হয়ে থাকে। যেমন: কোনো ফাইল থেকে তথ্য কপি করে স্প্রেডশিটে বসানো, পিডিএফ থেকে ডাটা টাইপ করা, প্রোডাক্টের তালিকা তৈরি করা বা কাস্টমার ইনফরমেশন আপডেট করা। শুনতে সহজ মনে হলেও এই কাজগুলোর জন্যই অনেক ছোট-বড় কোম্পানি নিয়মিত মানুষ খুঁজে থাকে।
আপনি Upwork, Fiverr বা People Per Hour এর মতো সাইটে গেলে দেখবেন প্রতিদিনই নতুন নতুন ডাটা এন্ট্রির কাজ পোস্ট হচ্ছে।
আপনি যখন এসব সাইটে নতুন একাউন্ট খুলবেন তখন আপনার প্রোফাইল নতুন থাকায় কাজ পেতে কিছুদিন সময় লাগতে পারে, এটা নিয়ে হতাশ হওয়ার কিছু নেই। প্রথম দুই-একটা কাজ পেয়ে ভালোভাবে কমপ্লিট করতে পারলে ভালো রিভিউ আসা শুরু হয়, এরপর কাজ পাওয়া অনেকটাই সহজ হয়ে যায়।
অনেকেই ভাবেন ঘণ্টাপ্রতি রেট তো খুব বেশি না, তাহলে লাভ কী? কিন্তু আসল হিসাবটা হয় মাস শেষে। দিনে যদি ৩-৪ ঘণ্টা সময় দিয়ে নিয়মিত কাজ করা যায়, তাহলে মাস শেষে এই ছোট ছোট কাজগুলো করেই একটা ভালো অ্যামাউন্ট ইনকাম করা যায়।
অনেকেই প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় হিসেবে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে ডাটা এন্ট্রি রিলেটেড কাজগুলো করে থাকেন।
এই কাজের আরেকটা সুবিধা হলো, এটা পার্ট-টাইম হিসেবেও করা যায়। চাকরি বা পড়াশোনার পাশাপাশি অবসর সময়ে করলেও কোনো সমস্যা নেই। ফলে যাদের হাতে সীমিত সময় আছে, কিন্তু একটা এক্সট্রা ইনকাম সোর্স দরকার, তাদের জন্য ডাটা এন্ট্রি একটা ভালো অপশন হতে পারে।
৫. ফেসবুকে পণ্য বিক্রি করে আয়
বাংলাদেশের ছোট-বড় ব্যবসায়ীদের একটা বড় অংশ এখন ফেসবুক পেজের ওপর নির্ভর করেই তাদের ব্যবসা পরিচালনা করছে। কাপড়, কসমেটিকস, হোমমেড খাবার, জুয়েলারি, গ্যাজেট এমন অনেক কিছু সরাসরি ফেসবুক পেজ থেকে বিক্রি হচ্ছে প্রতিদিন। আর এটাই হতে পারে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়গুলোর মধ্যে সবচেয়ে সহজ একটা পথ।
ফেসবুকে নিজের একটি ব্যবসা শুরু করতে খুব বেশি মূলধনের প্রয়োজন হয় না। ড্রপশিপিং মডেলে কাজ করলে আগে থেকে প্রোডাক্ট স্টক করে রাখার দরকারও পড়ে না। এই পদ্ধতিতে সাপ্লায়ারের কাছ থেকে সরাসরি কাস্টমারের কাছে প্রোডাক্ট পাঠানো যায়, ফলে ঝুঁকি অনেক কমে যায়।
আপনি অল্প কিছু টাকা দিয়েই এই ব্যবসা শুরু করতে পারেন এবং পরে সেটাকে ফুল-টাইম ব্যবসায় পরিণত করতে পারেন।
ফেসবুক পেজ চালানোর শুরুতে কয়েকটা জিনিসের দিকে ফোকাস রাখা জরুরি। যেমন: প্রোডাক্টের ছবি যেন স্পষ্ট ও আকর্ষণীয় হয়, ক্যাপশনে দাম ও বিস্তারিত তথ্য থাকতে হবে এবং কাস্টমারের মেসেজের reply দিতে হবে দ্রুত। মানুষ অনলাইনে কোনো জিনিস কিনতে গিয়ে যত দ্রুত মেসেজের reply পায়, তত বেশি ভরসা করে প্রোডাক্ট অর্ডার করে থাকে।
এগুলোর পাশাপাশি কুরিয়ার সার্ভিসের সাথে ভালো সম্পর্ক রাখাটাও গুরুত্বপূর্ণ। সময়মতো প্রোডাক্ট ডেলিভারি না হলে কাস্টমার খারাপ রিভিউ দিয়ে থাকে, যেটা পরবর্তীতে আপনার সেলসে খারাপ প্রভাব ফেলতে পারে।
আপনি ব্যবসার শুরুতে আপনার নিজের এলাকার মধ্যে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে শুরু করে পরে সারা দেশে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠাতে পারেন।
নিয়মিত পোস্ট দেওয়া, পেজে বুস্ট ব্যবহার করে নতুন কাস্টমার টার্গেট করা এবং পুরোনো কাস্টমারদের সাথে সম্পর্ক বজায় রাখা এই তিনটা জিনিস ঠিকঠাক মেইনটেইন করতে পারলে একটা পেজ থেকেই মাস শেষে ৫০ হাজার টাকা লাভ করা মোটেও অসম্ভব কিছু নয়।
অবশ্যই পড়ুন:
৬. অনলাইনে ছবি বিক্রি করে আয়
আপনার ফটোগ্রাফি বা ডিজাইনের শখ থাকলে এটা আপনার জন্য একদম পারফেক্ট ইনকামের অপশন হতে পারে।
Shutterstock, Adobe Stock, Freepik এই স্টক ইমেজ সাইটগুলোতে আপনার তোলা ছবি বা বানানো গ্রাফিক্স আপলোড করে রাখলে, প্রতিবার কেউ সেটা ডাউনলোড করলেই আপনি কমি পেয়ে যাবেন।
আপনার যদি ডিএসএলআর ক্যামেরা থাকে, তাহলে আপনি সহজেই এসব স্টক ইমেজ সাইটে ছবি বিক্রি করে ইনকাম করা শুরু করতে পারবেন।
আর আপনার ডিএসএলআর ক্যামেরা না থাকলেও কোনো সমস্যা নেই। যদি আপনার কাছে ভালো মানের ক্যামেরা থাকা একটা smartphone থাকে, তাহলেও আপনি এসব সাইটে নিজের তোলা ছবি বিক্রি করতে পারবেন।
এসব সাইটে একবার ছবি upload করলে সেটা বছরের পর বছর প্যাসিভ ইনকাম (passive income) জেনারেট করে থাকে।
আপনি যখন নতুন কাজ শুরু করবেন তখন আপনার ছবি বিক্রি নাও হতে পারে, কিন্তু আপনি যখন নিজের প্রোফাইলে কয়েকশো ছবি আপলোড করে ফেলবেন তখন এখান থেকে ভালো পরিমাণে টাকা আপনি ইনকাম করতে পারবেন।
৭. অনলাইনে টিউশনি করিয়ে আয়
আপনি কি পড়ালেখার কোনো বিষয়ে অনেক ভালো? অন্যদের বোঝানোর ক্ষমতা আছে, পড়ানোর প্রতি আগ্রহও আছে? তাহলে এই দক্ষতাটাই হতে পারে মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়গুলোর মধ্যে একটা দারুণ অপশন।
এই উপায়ে কলেজ কিংবা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয় করতে পারেন।
বাংলাদেশে এখন প্রাইভেট টিউশনির চাহিদা যেমন আছে, ঠিক তেমনই অনলাইন টিউশনির চাহিদাও দিন দিন বাড়ছে।
করোনার পর থেকে অনেক অভিভাবক এবং স্টুডেন্টরাই অনলাইন ক্লাসে অভ্যস্ত হয়ে গেছেন। ঘরে বসে Zoom বা Google Meet দিয়ে ক্লাস নেওয়াটা এখন আর নতুন কিছু নয়।
অনলাইন টিউশনির ক্ষেত্রে শিক্ষকের যাতায়াতের সময় বেঁচে যায় , স্টুডেন্টের জন্যও সময় ম্যানেজ করা সহজ হয়।
আপনি যেকোনো বিষয়ে ছাত্রছাত্রীদের পড়াতে পারবেন। স্কুল-কলেজের গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন, ইংরেজি থেকে শুরু করে ভর্তি পরীক্ষার প্রস্তুতি, প্রোগ্রামিং, এমনকি স্পোকেন ইংলিশ পড়ানোর চাহিদাও এখন প্রচুর। আপনি যত ভালো পড়াতে পারবেন, তত বেশি স্টুডেন্ট পাওয়ার সম্ভাবনা থাকবে।
আপনার পরিচিত আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দু-একজন স্টুডেন্ট জোগাড় করে অনলাইন টিউশনি শুরু করতে পারেন। এরপর ভালো পড়াতে পারলে ধীরে ধীরে নতুন স্টুডেন্ট আসতে শুরু করবে। আপনি চাইলে ফেসবুক গ্রুপ বা পেজেও নিজের সার্ভিসের কথা লোকদেরকে জানাতে পারেন।
স্টুডেন্টদের থেকে পেমেন্ট নেওয়ার জন্য বিকাশ বা নগদের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিস ব্যবহার করতে পারেন।
দিনে যদি ২ থেকে ৩ ঘণ্টা সময় দিয়ে কয়েকজন স্টুডেন্টকে নিয়মিত পড়ানো যায়, তাহলে মাস শেষে এখান থেকেই ৫০ হাজার টাকা বা তার বেশি আয় করা সম্ভব।
কোনো টাকা ছাড়াই ছাত্রদের জন্য ব্যবসা শুরু করার ক্ষেত্রে অনলাইন টিউশনি একটি লাভজনক ব্যবসার আইডিয়া হতে পারে।
৮. ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং নিয়ে নতুন করে বলার কিছু নেই। বাংলাদেশের লাখ লাখ মানুষ এই পথে ঘরে বসে অনলাইনে টাকা আয় করছেন।
গ্রাফিক ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, ভিডিও এডিটিং, কনটেন্ট রাইটিং, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স ইত্যাদি যেকোনো কাজে আপনার ভালো স্কিল থাকলে আপওয়ার্ক বা ফাইভারে একাউন্ট খুলে ফ্রিল্যান্সিং শুরু করতে পারবেন।
তবে শুরুর দিকে অনেকেই হতাশ হয়ে যান কাজ না পেয়ে। আসলে প্রোফাইল সাজানো, পোর্টফোলিও তৈরি করা এবং প্রথম দুই-তিনটা রিভিউ পাওয়া পর্যন্ত প্রচুর সময় ও পরিশ্রম করা দরকার।
এরপর একবার ক্লায়েন্ট পাওয়া শুরু হয়ে গেলে মাসিক ৫০ হাজার টাকা আয় করা আর কঠিন কিছু থাকে না।
৯. অ্যাফিলিয়েট মার্কেটিং করে আয়
ধরুন আপনার একটা ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল বা ব্লগ আছে। এখন সেখানে আপনি কোনো প্রোডাক্টের লিংক শেয়ার করলেন, আর কেউ সেই লিংকে ক্লিক করে প্রোডাক্ট কিনলেন, এরপর সাথে সাথে আপনার অ্যাকাউন্টে কমিশন জমা হয়ে গেল। এটাই অ্যাফিলিয়েট মার্কেটিং।
আপনি দারাজ, অ্যামাজন বা বিভিন্ন লোকাল ব্র্যান্ডের অ্যাফিলিয়েট প্রোগ্রামে জয়েন করে নিজের কনটেন্টের সাথে রিলেটেড প্রোডাক্টের promotion করতে পারবেন।
আপনার যদি সোশ্যাল মিডিয়ায় লাখ লাখ ফলোয়ার বা অডিয়েন্স থাকে, তাহলে এফিলিয়েট মার্কেটিং এর মাধ্যমে আপনি সহজেই মাসে ৩০ হাজার থেকে ৫০ হাজার টাকা ইনকাম করতে পারবেন।
আমাদের দেশের অনেক কনটেন্ট ক্রিয়েটর এই পদ্ধতিতে অনলাইন থেকে প্রচুর পরিমাণে টাকা ইনকাম করছেন।
FAQs – প্রতি মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়
১. মাসে ৫০ হাজার টাকা আয় করতে কি কোনো বিনিয়োগ লাগবে?
না, অনেক উপায়েই কোনো বিনিয়োগ না করেই কাজ শুরু করা সম্ভব। যেমন ফ্রিল্যান্সিং, কনটেন্ট রাইটিং, অনলাইন টিউশনি বা ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজে শুধু আপনার দক্ষতা ও সময় দরকার হবে। তবে ফেসবুকে পণ্য বিক্রি বা ই-কমার্সের মতো কিছু উপায়ে সামান্য পুঁজি লাগতে পারে।
২. কোনো স্কিল না জানলে কি শুরু করা সম্ভব?
হ্যাঁ, একদম সম্ভব। আপনার কোনো দক্ষতা না থাকলেও ইউটিউব, ফ্রি কোর্স বা অনলাইন রিসোর্স থেকে নতুন স্কিল শিখতে পারবেন। ডাটা এন্ট্রি বা সাধারণ ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট কাজগুলোতে বেসিক কম্পিউটার জ্ঞান থাকলেই শুরু করা যায়, এরপর কাজ করতে করতে দক্ষতা বাড়াতে থাকে।
৩. কত দিনের মধ্যে মাসে ৫০ হাজার টাকা আয় করা সম্ভব?
এটা নির্ভর করে আপনার দক্ষতা, কাজের সময় এবং বেছে নেওয়া উপায়ের ওপর। কেউ কেউ ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই লক্ষ্যে পৌঁছাতে পারেন, আবার ব্লগিং বা ইউটিউবের মতো কিছু উপায়ে ফলাফল আসতে ৬ মাস থেকে এক বছরও লাগতে পারে। ধৈর্য ধরে নিয়মিত কাজ চালিয়ে যাওয়াটাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ।
৪. টাকা হাতে পাওয়ার জন্য কী মাধ্যম ব্যবহার করা যায়?
বাংলাদেশে বিকাশ, নগদ ও রকেটের মতো মোবাইল ব্যাংকিং সার্ভিসগুলো এখন সবচেয়ে জনপ্রিয় ও সহজলভ্য মাধ্যম। আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে আয়ের ক্ষেত্রে Payoneer বা ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে টাকা তোলা যায় এবং সেই টাকা পরে সহজেই বিকাশ বা নগদের মাধ্যমে তুলে নেওয়া যায়।
শেষ কথা – মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়
মাসে ৫০ হাজার টাকা আয় করার টার্গেট পূরণ করা একদিনে সম্ভব নয়। কিন্তু সঠিক পরিকল্পনা, ধারাবাহিক পরিশ্রম এবং সঠিক উপায় বেছে নেওয়ার মাধ্যমে প্রতি মাসে ৫০ হাজার টাকা ইনকাম করা সহজ হয়ে যায়।
আপনি উপরে আলোচিত উপায়গুলোর মধ্যে এমন কিছু উপায় খুঁজে পাবেন, যেগুলো আপনার বর্তমান দক্ষতা, সময় এবং সুযোগের সাথে মিলে যায়।
প্রথমে একসাথে সব কিছু করতে যাওয়াটা কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আপনাকে একটা বা দুটো উপায় বেছে নিয়ে সেখানে মনোযোগ দিতে হবে, ধীরে ধীরে দক্ষতা বাড়াতে হবে এবং নিয়মিত কাজ চালিয়ে যেতে হবে।
যেকোনো একটা কাজ শুরু করার পর প্রথম কয়েক মাস আপনার আয় কম হলেও হতাশ হওয়ার কিছু নেই, কারণ অনলাইন ইনকামের জগতে সফলতা আসে সময় ও ধৈর্যের সাথেই।
মনে রাখবেন, এখানে কোনো শর্টকাট নেই। যারা সততার সাথে নিয়মিত কাজ করেন, তারাই অনলাইন থেকে টাকা ইনকাম করতে সক্ষম হন।
তাহলে বন্ধুরা, আশা করি মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায় নিয়ে আমার এই আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।







Helpful post
Thank you.