বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায়? বাংলাদেশের প্রচুর কনটেন্ট ক্রিয়েটর প্রতিদিন এই বিষয়টি সম্পর্কে জানতে গুগলে search করে থাকেন।
এই আর্টিকেলে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউ থেকে আনুমানিক কত টাকা আয় করা যায়, CPM কীভাবে কাজ করে, কোন বিষয়গুলো ফেসবুকের ইনকামকে প্রভাবিত করে এবং কীভাবে আপনার ফেসবুক ইনকাম আরও বাড়ানো সম্ভব।
ফেসবুক মনিটাইজেশন আসলে কীভাবে কাজ করে?

ফেসবুক বিভিন্ন কোম্পানি বা ব্রান্ডের বিজ্ঞাপন (advertisement) মানুষকে দেখিয়ে থাকে। ফেসবুকে লোকদের বানানো ভিডিও, রিলস বা অন্যান্য কনটেন্টে এসব বিজ্ঞাপন (ads) দেখানোর জন্য বিজ্ঞাপনদাতারা (advertisers) ফেসবুককে টাকা দিয়ে থাকে।
এরপর ফেসবুক সেই বিজ্ঞাপন থেকে আয়ের একটি অংশ কনটেন্ট ক্রিয়েটরদেরকে দিয়ে থাকে। আর এভাবেই লোকেরা ফেসবুক থেকে টাকা ইনকাম করে থাকেন।
ধরুন, ফেসবুকে আপনার একটি ভিডিও ১ লাখ মানুষ দেখেছে। এই দর্শকদের মধ্যে অনেকেই বিভিন্ন কোম্পানির অ্যাডও দেখেছে। এই অ্যাডস দেখানোর বিনিময়ে ফেসবুক advertisers দের কাছ থেকে যে টাকা নিয়েছে, তার একটি নির্দিষ্ট অংশ ফেসবুক আপনাকে প্রদান করবে।
তবে ফেসবুক থেকে আয়ের পরিমাণ শুধু ভিউসের সংখ্যার ওপর নির্ভর করে না। আপনার audience কোন দেশের, আপনার কনটেন্টে যে বিজ্ঞাপনগুলো দেখানো হচ্ছে, সেই বিজ্ঞাপনগুলোর পেছনে বিজ্ঞাপনদাতারা কত টাকা খরচ করছে, কনটেন্টের ধরন কী এসব বিষয়ও আয়ের পরিমাণকে প্রভাবিত করে।
সংক্ষেপে বলা যায়, আপনি যত বেশি high quality কনটেন্ট তৈরি করবেন এবং যত বেশি মানুষ আপনার কনটেন্ট দেখবে, বিজ্ঞাপন থেকে আয় হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে।
পুরো প্রক্রিয়াটি CPM (Cost Per Mille) বা প্রতি ১,০০০ ভিউসের জন্য বিজ্ঞাপন থেকে আপনি কত টাকা পাবেন এই হিসাবের ওপর ভিত্তি করে পরিচালিত হয়।
CPM কী এবং কেন এটা এত গুরুত্বপূর্ণ?
CPM বলতে বোঝায়, প্রতি ১,০০০ বার বিজ্ঞাপন দেখানোর জন্য একজন বিজ্ঞাপনদাতা ফেসবুককে কত টাকা প্রদান করছেন।
সেই আয়ের একটি অংশ content creator পেয়ে থাকেন এবং বাকি অংশ ফেসবুক নিজের কাছে রেখে দেয়।
উদাহরণ হিসেবে: ধরুন কোনো কন্টেন্টের CPM $৬, তাহলে প্রতি ১,০০০ ভিউয়ের বিপরীতে একজন ক্রিয়েটর সাধারণত প্রায় $১ থেকে $৩ পর্যন্ত আয় করতে পারেন আর বাকি অংশ ফেসবুক নিজের কাছে রেখে দেয়।
বাংলাদেশে Facebook CPM কত?
এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে।
বাংলাদেশে ফেসবুকের CPM সাধারণত অন্যান্য উন্নত দেশগুলোর তুলনায় কম থাকে। গড় হিসেবে এটি প্রায় $৬ থেকে $৭ এর মধ্যে, যদিও এর পুরোটা কনটেন্ট ক্রিয়েটরদের হাতে আসে না।
অন্যদিকে আমেরিকার মতো দেশে CPM অনেক বেশি থাকে, যেটা অনেক ক্ষেত্রে $২০ থেকে $৫০ পর্যন্ত হতে পারে।
ফলে তুলনামূলকভাবে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটররা ফেসবুক থেকে কম ইনকাম করে থাকেন।
এর প্রধান কারণ হলো, বাংলাদেশি অডিয়েন্সকে লক্ষ্য (target) করে বিজ্ঞাপন দেখানোর জন্য বিজ্ঞাপনদাতারা তুলনামূলকভাবে কম বাজেট (budget) বরাদ্দ করে থাকেন।
তাহলে ফেসবুক ১ মিলিয়ন ভিউতে বাংলাদেশে কত টাকা দেয়?
এখন বিষয়টা একটু হিসাব করে দেখা যাক। নিচের টেবিলটা ভালোভাবে লক্ষ্য করুন:
| ভিউসের পরিমাণ | আনুমানিক আয় (USD) | বাংলাদেশি টাকা (প্রায়) |
|---|---|---|
| ১০,০০০ ভিউ | $৩ – $৮ | ৩৩০ – ৮৮০ টাকা |
| ১,০০,০০০ ভিউ | $৩০ – $৮০ | ৩,৩০০ – ৮,৮০০ টাকা |
| ৫,০০,০০০ ভিউ | $১৫০ – $৪০০ | ১৬,৫০০ – ৪৪,০০০ টাকা |
| ১,০০০,০০০ ভিউ | $৩০০ – $৮০০ | ৩৩,০০০ – ৮৮,০০০ টাকা |
(ডলার রেট ধরা হয়েছে ১ USD = ১১০ টাকা)
অর্থাৎ, ফেসবুকে ১ মিলিয়ন ভিউ হলে বাংলাদেশে সাধারণত প্রায় ৩৩,০০০ টাকা থেকে ৮৮,০০০ টাকার মধ্যে ইনকাম হয়ে থাকে।
কিছু ক্ষেত্রে এই আয়ের পরিমাণ আরও বাড়তে পারে, এটি পুরোপুরি নির্ভর করে কন্টেন্টের ধরন এবং audience এর অবস্থানের ওপর।
কেন এক ক্রিয়েটরের আয় আরেকজনের চেয়ে বেশি হয়?
অনেকে একই ১ মিলিয়ন ভিউ থেকে ৩০,০০০ টাকা আয় করেন, আবার কেউ একই ভিউতে ৮০,০০০ টাকার বেশি আয় করেন।
এর পেছনে কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ কাজ করে।
১. দর্শকের দেশ (Audience Location)
যদি আপনার ভিডিওর বেশিরভাগ দর্শক (viewers) বাংলাদেশি হয়ে থাকে, তাহলে আপনার CPM তুলনামূলকভাবে কম থাকবে।
আর আপনার ভিডিওতে যদি যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ইত্যাদি দেশগুলোর দর্শক বেশি থাকে, তাহলে আপনার CPM অনেক বেশি থাকবে।
টিপস: High CPM পাওয়ার জন্য আপনার ভিডিওতে ইংরেজি সাবটাইটেল (subtitle) ব্যবহার করবেন অথবা বিদেশি দর্শকদের আগ্রহ অনুযায়ী কনটেন্ট তৈরি করবেন।
২. কন্টেন্টের বিষয়বস্তু (Niche)
Finance, Technology এবং Health সম্পর্কিত কনটেন্টে যেসব বিজ্ঞাপন দেখানো হয়, সেই বিজ্ঞাপনগুলো থেকে ইনকাম সাধারণত বেশি হয়।
অন্যদিকে বিনোদন বা হাস্যরসাত্মক ভিডিওতে CPM তুলনামূলকভাবে কম হয়।
উদাহরণ হিসেবে বলা যায়, একজন ফাইন্যান্স কনটেন্ট ক্রিয়েটর ১ মিলিয়ন ভিউ থেকে যে আয় করেন, একজন কমেডি ক্রিয়েটর একই ভিউতে তার অর্ধেক পরিমাণ আয় নাও করতে পারেন।
৩. কন্টেন্টের দৈর্ঘ্য
যেসব ভিডিও ৩ মিনিটের বেশি, সেগুলোতে একের অধিক বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকে।
অন্যদিকে রিলস বা শর্ট ভিডিওতে সাধারণত আয় তুলনামূলকভাবে কম হয়।
৪. দর্শকের এনগেজমেন্ট
আপনার বানানো কনটেন্টে শুধু বেশি পরিমাণে ভিউস হলেই যে আয় বেশি হবে বিষয়টা তেমন না, আপনার দর্শকরা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার বেশি করেন, তাহলে ফেসবুক আপনার কনটেন্টে আরও বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ দেয়।
আপনার কনটেন্টে এনগেজমেন্ট যত বেশি হবে, ফেসবুক থেকে আপনার ইনকামের পরিমাণও তত বেশি হবে।
৫. বছরের নির্দিষ্ট সময়
নভেম্বর থেকে ডিসেম্বর মাসে বিজ্ঞাপনদাতারা বেশি টাকা খরচ কর থাকেন কারণ এটি হলিডে সিজন।
রমজান মাসেও বাংলাদেশে বিজ্ঞাপনের চাহিদা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
এই সময়গুলোতে ফেসবুকের ইনকাম সাধারণ সময়ের তুলনায় ২ থেকে ৩ গুণ পর্যন্ত বাড়তে পারে।
৩ জন বাংলাদেশি ক্রিয়েটরের গল্প
উদাহরণ ১: রাইহান (ট্রাভেল ও ফুড পেজ)
রাইহানের ফেসবুক পেজ “Raihanism Travel & Food”-এ নিয়মিত ভিডিও আপলোডের মাধ্যমে অর্থ উপার্জন করে থাকে।
তার প্রতিটি ভিডিও থেকে কখনো $১, আবার কখনো $২০ থেকে $৩০ পর্যন্ত ইনকাম হয়।
উদাহরণ ২: একজন ফিনান্স ক্রিয়েটর
একজন ফিনান্স বা বিনিয়োগ (investment) বিষয়ক কনটেন্ট ক্রিয়েটর জানান, তার ভিউস তুলনামূলক কম হলেও CPM বেশি হওয়ায় আয় ভালো হয়।
তার ৫ লক্ষ ভিউ থেকে মাসে প্রায় ৪০,০০০ থেকে ৫০,০০০ টাকা আয় হয়ে থাকে।
উদাহরণ ৩: একজন কমেডি ক্রিয়েটর
তিনি মূলত মজার ভিডিও তৈরি করেন এবং তার ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউস আসে।
তবে CPM কম হওয়ার কারণে ১ মিলিয়ন ভিউ থেকেও তার ৩০,০০০ থেকে ৩৫,০০০ টাকার বেশি আয় হয় না।
শিক্ষা: ফেসবুক থেকে ইনকামের জন্য শুধুমাত্র ভিউস নয়, সঠিক niche নির্বাচন করাটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
ফেসবুক থেকে আরও বেশি আয়ের ৫টি উপায়
শুধু ভিউ থেকে আয়ের ওপর নির্ভর না করে অনেক সফল কনটেন্ট ক্রিয়েটর একাধিক উপায়ে ফেসবুক থেকে অর্থ উপার্জন করে থাকেন। যেমনঃ
১. Facebook Stars
আপনার ফেসবুক প্রোফাইল বা পেজে লাইভ ভিডিও চলাকালীন দর্শকরা Stars পাঠাতে পারেন।
প্রতিটি Star-এর মূল্য প্রায় $0.01।
বাংলাদেশেও অনেক লাইভ ক্রিয়েটর শুধু Stars থেকেই মাসে ভালো পরিমাণে টাকা আয় করেন।
২. ব্র্যান্ড ডিল ও স্পনসরশিপ
অনেক সময় ফেসবুকের আয়ের চেয়ে ব্র্যান্ড স্পনসরশিপ থেকে কনটেন্ট ক্রিয়েটররা বেশি ইনকাম করে থাকে।
১ লক্ষ ফলোয়ার থাকলে অনেক ব্র্যান্ড (brand) একটি পোস্টের জন্য ৫,০০০ থেকে ৩০,০০০ টাকা পর্যন্ত দেয়।
৩. Facebook Subscriptions
ফেসবুকে যারা আপনার regular audience থাকবেন, তাদের কাছ থেকে মাসিক ফি নিয়ে আপনি তাদের এক্সক্লুসিভ কনটেন্ট অফার করতে পারেন।
এটি আপনার একটি স্থায়ী প্যাসিভ ইনকামের উপায় হতে পারে।
৪. নিজের পণ্য বিক্রি
ফেসবুক পেজকে একটি অনলাইন স্টোর (online store) হিসেবে ব্যবহার করা যায়।
এটার মাধ্যমে ডিজিটাল প্রোডাক্ট, কোর্স, ই-বুক বা ফিজিক্যাল পণ্য সবই বিক্রি করা সম্ভব।
৫. Affiliate Marketing
এই পদ্ধতিতে নিজের ফেসবুক পেজের মাধ্যমে অন্য কোম্পানির পণ্য promote করতে হয় এবং বিক্রি হলে কমিশন (commission) পাওয়া যায়।
বাংলাদেশে Daraz, Shajgoj সহ বিভিন্ন প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট ইনকামের সুযোগ রয়েছে।
ফেসবুক বনাম ইউটিউব: বাংলাদেশে কোনটায় বেশি আয় হয়?
অনেকেই জানতে চান, ফেসবুক নাকি ইউটিউব — কোন প্ল্যাটফর্মে বেশি আয় করা যায়।
ইউটিউব: বাংলাদেশে ১০,০০০ ভিউতে প্রায় $২০ পর্যন্ত আয় হতে পারে, যেখানে ক্রিয়েটররা প্রায় ৫৫% শেয়ার পেয়ে থাকেন।
ফেসবুক: একই ভিউতে আয় তুলনামূলকভাবে কম হলেও এখানে organic reach অনেক বেশি পাওয়া যায়।
সহজভাবে বলা যায়, ইউটিউবে CPM বেশি, কিন্তু ফেসবুকে খুব তাড়াতাড়ি অডিয়েন্স বাড়ানো যায়।
আপনি যদি সবচেয়ে ভালো ফলাফল পেতে চান, তাহলে ফেসবুক ও ইউটিউব এই দুই platform একইসাথে ব্যবহার করতে পারেন।
বাংলাদেশি ক্রিয়েটরদের সাধারণ ভুলগুলো
ভুল ১: শুধু ভিউকে আয় হিসেবে দেখা
অনেকে মনে করেন ভিউ যত বেশি, আয় তত বেশি। কিন্তু আসলে ভিউসের পরিমাণের চেয়ে CPM এবং অডিয়েন্সের দেশ বেশি গুরুত্বপূর্ণ।
ভুল ২: Clickbait কনটেন্ট
অতিরিক্ত ক্লিকবেইট ব্যবহার করলে ভিউস বেশি হলেও কনটেন্ট এর engagement কমে যায়, ফলে আয় কম হয়।
ভুল ৩: মনিটাইজেশন পলিসি না জানা
কপিরাইটেড মিউজিক বা অন্যের কনটেন্ট ব্যবহার করলে ভিডিও মনিটাইজেশন বন্ধ হয়ে যেতে পারে।
ভুল ৪: একটি ইনকাম মেথডের ওপর নির্ভর করা
শুধু কনটেন্টে বিজ্ঞাপন দেখিয়ে ইনকামের ওপর নির্ভর না করে Stars, ব্র্যান্ড ডিল এবং অন্যান্য উপায়গুলো ব্যবহার করা উচিত।
ফেসবুক থেকে আয় বাড়ানোর জন্য কার্যকর টিপস
- সকাল ৮টা থেকে ১১টার মধ্যে পোস্ট করলে ভালো রিচ পাওয়া যায়।
- ৩ মিনিটের বেশি ভিডিও তৈরি করলে বেশি বিজ্ঞাপন দেখানোর সুযোগ থাকে।
- Finance, Tech, Health niche-এ কাজ করলে CPM বেশি পাওয়া যায়।
- ইংরেজি সাবটাইটেল যোগ করলে বিদেশি দর্শক পাওয়া যায়।
- নিয়মিত কনটেন্ট পোস্ট করলে অ্যালগরিদম (algorithm) বেশি সাপোর্ট করে।
- কমেন্টে দর্শকদের সাথে যোগাযোগ করলে এনগেজমেন্ট বৃদ্ধি পায়।
সারসংক্ষেপ: বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা আয় হয়?
বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউ থেকে সাধারণত প্রায় ৩৩,০০০ থেকে ৮৮,০০০ টাকা আয় হয়।
তবে এই আয় নির্ভর করে কন্টেন্টের ধরন, দর্শকের অবস্থান, এনগেজমেন্ট এবং সময়ের ওপর।
শুধু ভিউ বাড়ানোর দিকে না গিয়ে আমাদের দেশের কনটেন্ট ক্রিয়েটরদের সঠিক niche নির্বাচন, মানসম্মত কনটেন্ট তৈরি এবং একাধিক ইনকামের উপায়গুলোর প্রতি নজর দেওয়া প্রয়োজন।
ফেসবুক এখন কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য অনেক বড় একটি সুযোগ তৈরি করেছে। এজন্য সঠিক কৌশল ব্যবহার করে ফেসবুকে content creation এর কাজ চালিয়ে যেতে পারলে একসময় এখান থেকে ভালো পরিমাণে টাকা আয় করা সম্ভব।
FAQs – বাংলাদেশে ফেসবুকে ১ মিলিয়ন ভিউতে কত টাকা পাওয়া যায়
প্রশ্ন: ফেসবুক মনিটাইজেশন পেতে কত ফলোয়ার লাগে?
উত্তর: ২০২৫ সালে ফেসবুক মনিটাইজেশন পাওয়ার জন্য নির্দিষ্ট সংখ্যক ফলোয়ার থাকা বাধ্যতামূলক নয়, তবে অরিজিনাল এবং ভালো মানের কনটেন্ট তৈরি করা জরুরি।
প্রশ্ন: বাংলাদেশে ফেসবুক কি বিকাশে টাকা দেয়?
উত্তর: না, বর্তমানে শুধুমাত্র ব্যাংক অ্যাকাউন্টে পেমেন্ট করা হয়।
প্রশ্ন: ফেসবুক রিলস থেকে আয় করা যায় কি?
উত্তর: হ্যাঁ, রিলসও এখন ফেসবুক মনিটাইজেশনের আওতায় এসেছে।
প্রশ্ন: ফেসবুক থেকে মাসে কত আয় করা সম্ভব?
উত্তর: ছোট ক্রিয়েটররা সাধারণত ফেসবুক থেকে প্রতি মাসে ৫,০০০ থেকে ২০,000 টাকা আয় করেন, আর বড় পেজগুলো লক্ষাধিক টাকাও আয় করতে পারে।
এই আর্টিকেলটি যদি আপনার কাজে আসে, তাহলে অন্য ফেসবুক ক্রিয়েটরদের সাথে শেয়ার করতে পারেন।
অবশ্যই পড়ুনঃ
