ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করবেন যেভাবে

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা কি আসলেই সম্ভব? এই প্রশ্নটি আজকাল অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে।

আমরা অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে লজ্জা পাই বা video editing এর জটিল কাজগুলো শিখতে চাই না।

কিন্তু বর্তমানে আপনি চাইলে নিজের চেহারা না দেখিয়ে বা নিজে কোনো ধরনের ভিডিও তৈরি না করেও ইউটিউব থেকে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।

আজকের এই আর্টিকেলে আমি আলোচনা করতে চলেছি কীভাবে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা যায় এবং এর জন্য আপনাকে কী কী পদক্ষেপ নিতে হবে।

২০২৬ সালে এসে ইউটিউব ইনকামের ধরণ অনেকটাই বদলে গেছে। এখন আর গতানুগতিক ভিডিও তৈরি করে ইউটিউবে আপলোড করার দরকার হয় না। বিভিন্ন ধরনের স্মার্ট টেকনিকগুলো ব্যবহার করে এখন খুব সহজেই ইউটিউব থেকে প্যাসিভ ইনকাম (passive income) জেনারেট করা সম্ভব।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম

তাহলে চলুন, আর দেরি না করে জেনে নিই ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার বিস্তারিত সব উপায়।

অবশ্যই পড়ুনঃ দৈনিক ৪০০-৫০০ টাকা ইনকাম করার ১০টি সহজ উপায়

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার মূল কনসেপ্ট

বর্তমানে ইউটিউব (YouTube) সারা বিশ্বের কোটি কোটি মানুষের বিনোদনের মাধ্যম হিসেবে ব্যবহূত হচ্ছে। আমরা সকলেই জানি, জনপ্রিয় এই ভিডিও শেয়ারিং সাইট থেকে ঘরে বসে অনলাইনে টাকা ইনকাম করা যায়।

এর জন্য প্রথমে ইউটিউবে একটি চ্যানেল (channel) তৈরি করতে হয়। এরপর নিজের ইউটিউব চ্যানেলে নিয়মিত ভালো মানের ভিডিও আপলোড (upload) করতে হয়।

একটা সময় চ্যানেলে ইউটিউব মনিটাইজেশন (YouTube Monetization) চালু করে ভিডিওতে বিজ্ঞাপন দেখানোর মাধ্যমে ইউটিউব থেকে টাকা রোজগার করা যায়।

তবে যদি কথা আসে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আর্নিং করার, তাহলে আগে আমাদের বুঝতে হবে আসলে “ভিডিও না বানিয়ে” কথাটির মানে কী। এর মানে হলো, আপনাকে নিজে ক্যামেরার সামনে দাঁড়িয়ে ভিডিও শুট (shoot) করতে হবে না। আপনাকে স্ক্রিপ্ট (script) মুখস্ত করে ক্যামেরার সামনে বলতে হবে না।

আপনাকে ইন্টারনেটে থাকা বিভিন্ন রিসোর্স (resource), স্টক ফুটেজ (stock footage), কপিরাইট ফ্রি মিউজিক (copyright free music) এবং বর্তমানে জনপ্রিয় AI tools ব্যবহার করে ভিডিও তৈরি করতে হবে। এটাকে বলা হয় ফেসলেস ইউটিউব চ্যানেল বা Faceless YouTube Channel।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার এই পদ্ধতিটি এখন বিশ্বজুড়ে খুবই জনপ্রিয়। বিশেষ করে ইন্ট্রোভার্ট বা লাজুক স্বভাবের লোকদের জন্যে এটি ঘরে বসে উপার্জনের অত্যন্ত কার্যকরী উপায় হিসেবে প্রমাণিত হতে পারে।

আর এভাবে ফেসলেস ভিডিও বানিয়ে আমাদের দেশেরও অনেক ইউটিউবার প্রতি মাসে লাখ লাখ টাকা ইনকাম করছেন।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয়

কেন এই পদ্ধতিটি জনপ্রিয় হচ্ছে?

  • সময়ের সাশ্রয়: শুটিং, লাইটিং সেটআপ বা studio setup এর কোনো ঝামেলা নেই।
  • খরচ কম: দামি ক্যামেরা বা স্টুডিওর প্রয়োজন নেই।
  • গ্লোবাল অডিয়েন্স: আপনি চাইলে ইংরেজি ভাষায় ভিডিও কনটেন্ট তৈরি করে সারা বিশ্বের দর্শকদের টার্গেট করতে পারেন।
  • দ্রুত সফলতা: নির্দিষ্ট কিছু নিশের ওপর এই ধরণের চ্যানেলগুলো খুব দ্রুত গ্রো করে থাকে। ফলে তাড়াতাড়ি সফলতা পাওয়া যায়।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে আয় করার ৭টি পরীক্ষিত উপায়

এখন আমরা দেখবো ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে টাকা ইনকাম করার সেরা ৭টি উপায় যেগুলোর মাধ্যমে আপনি একজন ইউটিউবার হয়ে দাঁড়াতে পারবেন।

১. ক্রিয়েটিভ কমন্স ভিডিও ব্যবহার করে আয়

ইউটিউবে এমন লক্ষ লক্ষ ভিডিও আছে যা Creative Commons লাইসেন্সের আওতায় আপলোড করা হয়েছে।

এর মানে হলো, ভিডিওর মালিক আপনাকে অনুমতি দিয়ে থাকে যে আপনি তার ভিডিওটি পুনরায় ব্যবহার করতে পারবেন। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য এটি অন্যত এবং বিশ্বস্ত একটি উপায়।

ক্রিয়েটিভ কমন্স ভিডিও ব্যবহার করার জন্য আপনাকে যা যা করতে হবে:

  • প্রথমে ইউটিউবে গিয়ে যেকোনো একটি topic লিখে search করুন।
  • ফিল্টার অপশনে গিয়ে “Creative Commons” সিলেক্ট করুন।
  • এরপর যে ভিডিওগুলো আসবে, সেগুলো download করুন।
  • তারপর ভিডিওগুলোর কিছু অংশ কেটে নিয়ে, নতুন music বা voice দিয়ে edit করে আপনার চ্যানেলে upload করতে পারবেন।

সতর্কতা: এই পদ্ধতিতে সরাসরি পুরো ভিডিও আপনার চ্যানেলে আপলোড করবেন না। এতে আপনার চ্যানেলে “Reused Content” এর সমস্যা হতে পারে। এ কারণে অবশ্যই ভিডিওতে কিছু value add করতে হবে।

ইউটিউব ক্রিয়েটিভ কমন্স লাইসেন্স এর আওতায় থাকা ভিডিও ব্যবহার

২. কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে আয়

ইন্টারনেটে Pexels, Pixabay, Mixkit এর মতো অনেক ওয়েবসাইট আছে যেখানে হাজার হাজার হাই-কোয়ালিটি কপিরাইট ফ্রি ভিডিও ক্লিপ পাওয়া যায়।

আপনি এই ভিডিও ক্লিপগুলো জোড়া লাগিয়ে চমৎকার সব তথ্যমূলক বা রিলাক্সিং ভিডিও তৈরি করতে পারেন। কপিরাইট ফ্রি ভিডিও দিয়ে আয় করার এই পদ্ধতিতে কোনো রকমের আইনি ঝামেলা নেই।

উদাহরণস্বরূপ, আপনি বৃষ্টির ভিডিও বা প্রকৃতির সুন্দর দৃশ্যের ভিডিও ক্লিপ জোড়া দিয়ে “Relaxing Music Video” বা “Meditation Video” তৈরি করতে পারেন। এই ধরণের ভিডিওতে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সম্ভাবনা প্রচুর, কারণ মানুষ এগুলো দীর্ঘ সময় ধরে দেখে থাকে।

৩. এআই (AI) দিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে আয়

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Inteligence আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে। আপনি বিশ্বাস করবেন না যে, এখন AI দিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে ইনকাম করা কতটা সহজ।

বর্তমানে ইনভিডিও (InVideo), পিক্টরি (Pictory) বা চ্যাটজিপিটি (ChatGPT) ব্যবহার করে আপনি খুব কম সময়ের মধ্যেই সম্পূর্ণ ভিডিও তৈরি করতে পারবেন।

এআই দিয়ে যেভাবে ভিডিও তৈরি করবেনঃ

  • প্রথমে ChatGPT কে বলুন একটি video script লিখে দিতে।
  • সেই স্ক্রিপ্টটি InVideo বা Pictory তে পেস্ট করুন।
  • এরপর AI অটোমেটিক্যালি সেই script অনুযায়ী স্টক ফুটেজ এবং ভয়েসওভার যোগ করে ভিডিও বানিয়ে দেবে।

এভাবে আপনি সম্পূর্ণ অটোমেশনে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন। ২০২৬ সালে এই পদ্ধতিতে আপনি পার্ট-টাইম কাজ করে ইউটিউব থেকে ইনকাম করতে পারবেন।

এছাড়াও বর্তমানে AI revolution এর যুগে এআই ব্যবহার করে টাকা ইনকাম করার অনেক স্মার্ট উপায় তৈরি হয়েছে। আপনি চাইলে এই উপায়গুলোর সাহায্যে অনলাইনে ইনকাম করতে পারেন।

AI দিয়ে ভিডিও তৈরি এবং ভয়েসওভার

৪. গেমিং ভিডিও এবং লাইভ স্ট্রিমিং

আপনি যদি গেম খেলতে ভালোবাসেন, তাহলে এটি আপনার জন্য ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার সেরা উপায় হতে পারে।

এখানে আপনাকে নিজের চেহারা বা face দেখাতে হবে না, শুধু gameplay video রেকর্ড করলেই হবে।

আপনি গেম খেলার সময় আপনার মোবাইল বা কম্পিউটারের screen record করবেন এবং ব্যাকগ্রাউন্ডে নিজের ভয়েস দিয়ে কমেন্ট্রি দিবেন। এরপর আপনার গেমপ্লে করার সুন্দরভাবে এডিট করে নিজের ইউটিউব চ্যানেলে আপলোড করবেন।

যারা বিভিন্ন ধরনের গেম খেলতে ভালোবাসে তারা অনলাইনে গেমপ্লে ভিডিও দেখতে অধিক পছন্দ করে থাকে। বিশেষ করে ফ্রি ফায়ার (Free Fire), বা পাবজি (PUBG) এর মতো গেমগুলোর প্রচুর অডিয়েন্স বা দর্শক রয়েছে।

আপনি চাইলে ফেসক্যাম (face cam) ছাড়াই শুধু ভয়েস দিয়ে লাইভ স্ট্রিম (live stream) করেও donation এবং গুগল এডসেন্স থেকে আয় করতে পারেন।

বর্তমানে আমাদের দেশে প্রচুর পরিমাণে গেমার রয়েছেন, যারা ফ্রি ফায়ারের মতো অনলাইন battle royale game গুলো খেলে ইউটিউবে ব্যপক পরিচিতি অর্জন করেছেন।

তাদের চ্যানেলে লাখ লাখ subscribers রয়েছে এবং প্রতিদিন প্রচুর পরিমাণে লোকেরা তাদের চ্যানেলে গিয়ে গেমপ্লে ভিডিওগুলো দেখে থাকেন।

আর এভাবে এই সব ইউটিউবাররা প্রতি মাসে ইউটিউব থেকে লাখ লাখ টাকা ইনকাম করছেন।

অবশ্যই পড়ুনঃ মোবাইলে গেম খেলে টাকা ইনকাম করার অ্যাপস

৫. অডিও বুক বা পডকাস্ট তৈরি করা

আপনি কি বই পড়তে ভালোবাসেন? তাহলে বইয়ের summery বা অডিও বুক তৈরি করে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে পারেন।

এরকম ভিডিওতে তেমন কোনো ভিজ্যুয়াল উপাদানের প্রয়োজন হবে না। শুধুমাত্র বইয়ের কভার পেইজের ছবি বা এ ধরনের কিছু প্রাসঙ্গিক ছবি স্লাইডশো (slideshow) আকারে দিয়ে পেছনে আপনার সুন্দর কণ্ঠে বইয়ের গল্প বা শিক্ষণীয় বিষয়গুলো তুলে ধরতে হবে।

আজকাল মানুষ পড়ার চেয়ে শুনতে বেশি পছন্দ করে। এর মানে হলো, লোকেরা একটি বই অনেক সময় দিয়ে সম্পূর্ণ না পড়ে কোনো ভিডিওর মাধ্যমে বইটির মূল বিষয়বস্তু জেনে নিতে অধিক আগ্রহী থাকে।

তাই কাজের ফাঁকে বা জ্যামে বসে অডিও বুক শোনার চাহিদা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এটি বর্তমানে নিজের ভিডিও আপলোড না করেও ইউটিউব থেকে টাকা রোজগার করার একটি চমৎকার উপায়।

বিশেষ করে স্টুডেন্ট বা ছাত্রদের পড়াশোনার পাশাপাশি অনলাইনে আয় করার জন্য এই পদ্ধতিটি অত্যন্ত কার্যকর হবে বলে আমি মনে করি।

ইউটিউব অডিও বুক বা পডকাস্ট এডিটিং

৬. কম্পাইলেশন ভিডিও (Compilation Videos)

ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে আমরা প্রায়ই মজার মজার বিড়াল-কুকুরের ভিডিও বা ফানি ফেইলস (Funny Fails) ভিডিও দেখে থাকি।

আপনি এই ছোট ছোট ভিডিও ক্লিপগুলো সংগ্রহ করে ১০-১৫ মিনিটের একটি কম্পাইলেশন ভিডিও তৈরি করতে পারেন। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য এই নিশটি আজকাল খুবই জনপ্রিয়।

তবে মনে রাখবেন, অন্যের video clip ব্যবহারের ক্ষেত্রে আপনার Fair Use পলিসি সম্পর্কে ধারণা থাকা খুবই জরুরি।

অন্যের ভিডিও ব্যবহারের ফলে আপনার চ্যানেলে কপিরাইট জনিত সমস্যা হতে পারে। এজন্য অন্য চ্যানেল থেকে নেয়া ভিডিও ক্লিপগুলো ব্যবহারের ক্ষেত্রে ভিডিওর মালিককে ক্রেডিট দিবেন এবং ভিডিওতে নিজের কিছু কমেন্ট্রি যুক্ত করবেন।

এতে করে আপনার চ্যানেলে কপিরাইট স্ট্রাইক খাওয়ার ঝুঁকি থাকবে না।

রিলেটেড আর্টিকেলঃ ফেসবুকে কিভাবে টাকা আয় করা যায়

৭. টিউটোরিয়াল বা স্ক্রিন রেকর্ডিং ভিডিও

আপনি কি কম্পিউটারের কোনো সফটওয়্যার বা অ্যাপের কাজ ভালো জানেন? যেমন – ফটোশপ, এক্সেল, বা ভিডিও এডিটিং?

যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে আপনি স্ক্রিন রেকর্ড করে টিউটোরিয়াল টাইপের ভিডিও বানাতে পারেন। এই ধরনের ভিডিওতে আপনার চেহারা দেখানোর কোনো দরকার নেই।

শুধু আপনার কম্পিউটার স্ক্রিন রেকর্ড করবেন এবং মাউস পয়েন্টার দিয়ে দেখিয়ে দিবেন কীভাবে কাজটি করতে হয়। সাথে আপনার ভয়েস দিয়ে বলে দিবেন কাজটি কীভাবে করছেন।

উদাহরণস্বরূপ, ধরে নিন আপনি ব্লগিং বা ওয়েবসাইট তৈরির কাজ ভালো জানেন। তাহলে আপনি ডোমেইন এবং হোস্টিং ক্রয় করে একটি ওয়েবসাইট তৈরির সম্পূর্ণ প্রসেস আপনার কম্পিউটারে স্ক্রিন করতে পারেন। এরপর এই ভিডিওটি একটি website making tutorial হিসেবে আপনার চ্যানেলে আপলোড করতে পারেন।

স্ক্রিন রেকর্ড করে বানানো টিউটোরিয়াল টাইপ নিশ ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য খুবই জনপ্রিয় একটি চ্যানেল নিশ হিসেবে পরিচিত। কারণ অনলাইন বা ইন্টারনেট ভিত্তিক যেকোনো সমস্যা সমাধানের জন্য লোকেরা ইউটিউবে টিউটোরিয়াল দেখে থাকেন।

বর্তমানে ইউটিউবে এই নিশের ওপর প্রচুর চ্যানেল রয়েছে। এই নিশ নিয়ে ইউটিউবে কাজ শুরু করলে দ্রুত সফলতা অর্জন করার সুযোগ রয়েছে।

টিউটোরিয়াল টাইপ নিশের অডিয়েন্স প্রচুর থাকার কারণে এই ধরনের ভিডিও বানিয়ে তাড়াতাড়ি ইউটিউব চ্যানেল থেকে ইনকাম জেনারেট করা সম্ভব হয়ে থাকে।

স্ক্রিন করে টিউটোরিয়াল ভিডিও তৈরি

ফেসলেস ইউটিউব চ্যানেলের জন্য কিছু জনপ্রিয় নিশ আইডিয়া (Niche idea)

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করতে হলে চ্যানেলের জন্য সঠিক নিশ বা বিষয় নির্বাচন করা খুবই জরুরি। কেননা সব বিষয় বা টপিকের ওপর ফেসলেস চ্যানেল বানালে সফলতা নাও পেতে পারেন। নিচে কিছু লাভজনক নিশ দেওয়া হলো:

  • মেডিটেশন ও রিলাক্সেশন: বৃষ্টির শব্দ, পিয়ানো মিউজিক বা প্রকৃতির শব্দ।
  • মোটিভেশনাল ভিডিও: বিখ্যাত ব্যক্তিদের উক্তি বা বক্তৃতার অডিও ক্লিপ ব্যবহার করে ভিডিও তৈরি করা।
  • টেক নিউজ ও গ্যাজেট রিভিউ: শুধুমাত্র পণ্যের ছবি বা ফুটেজ ব্যবহার করে নিজের ভয়েসওভার দিয়ে রিভিউ ভিডিও তৈরি করা।
  • সেরা ১০ তালিকা (Top 10 List): বিশ্বের সবচেয়ে দামী গাড়ি, সুন্দর জায়গা বা অদ্ভুত ঘটনার তালিকা নিয়ে ভিডিও বানানো।
  • লুকানো রহস্য বা ভৌতিক গল্প: রোমাঞ্চকর ছবি ও সাউন্ড ইফেক্ট ব্যবহার করে তৈরি করা ভিডিও।
  • হেলথ ও ফিটনেস টিপস: বিভিন্ন স্টক ভিডিও ব্যবহার করে ব্যায়ামের নিয়ম দেখানো।

উপরে বলা প্রত্যেকটি নিশ বা বিষয় আপনার ফেইসলেস ইউটিউব চ্যানেলের জন্য সিলেক্ট করা profitable হতে পারে। সঠিক নিশ নির্বাচন করলে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা অনেকটাই সহজ হয়ে যায়।

ইউটিউব থেকে টাকা ইনকাম করার সহজ উপায়: স্টেপ-বাই-স্টেপ গাইড

আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে আপনি ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করবেন, তাহলে নিচের ধাপগুলো অনুসরণ করুন।

ধাপ ১: চ্যানেল সেটআপ ও ব্র্যান্ডিং

প্রথমে আপনাকে একটি প্রফেশনাল ইউটিউব চ্যানেল খুলে নিতে হবে। এক্ষেত্রে চ্যানেলের একটি সুন্দর নাম, লোগো এবং চ্যানেল আর্ট তৈরি করতে হবে।

যেহেতু আপনি ফেসলেস চ্যানেল চালাবেন, তাই চ্যানেলের লোগো এবং নাম খুবই আকর্ষণীয় হতে হবে। ক্যানভা (Canva) অ্যাপ ব্যবহার করে আপনি সম্পূর্ণ ফ্রিতে এসব ডিজাইন করতে পারেন।

ইউটিউব চ্যানেল কাস্টমাইজ

ধাপ ২: কন্টেন্ট প্ল্যানিং ও স্ক্রিপ্টিং

একটি ইউটিউব চ্যানেল বানানোর পর আপনাকে ঠিক করতে হবে কোন বিষয়ে ভিডিও বানাবেন। এরপর ভিডিওর জন্য একটি script লিখতে হবে।

আপনি যদি নিজে স্ক্রিপ্ট লিখতে না চান, তাহলে ChatGPT বা Jasper এর মতো AI টুল ব্যবহার করে স্ক্রিপ্ট লিখিয়ে নিতে পারেন। এসব টুলসকে সঠিকভাবে কমান্ড দিতে পারলে তারা আপনার জন্য সুন্দর সুন্দর ভিডিও স্ক্রিপ্ট লিখে দিবে।

এতে আপনার স্ক্রিপ্ট লেখার জন্য কোনো পরিশ্রম করতে হবে না এবং সময়ও কম লাগবে।

মনে রাখবেন, ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার মূল চাবিকাঠি হলো ভালো স্ক্রিপ্ট। স্ক্রিপ্ট ভালো হলে দর্শকরা আপনার বানানো ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবে। আর এতে করে আপনার চ্যানেলের ভিউস এনং এনগেজমেন্ট বৃদ্ধি পাবে।

ধাপ ৩: ভয়েসওভার বা অডিও রেকর্ড

আপনার তৈরি করা স্ক্রিপ্ট অনুযায়ী voice record করুন। আপনার যদি ভালো মাইক্রোফোন না থাকে, তাহলে চিন্তা করবেন না। এখনকার দিনে স্মার্টফোন দিয়েই পরিষ্কার অডিও রেকর্ড করা সম্ভব।

আর যদি আপনি নিজের ভয়েস দিতে না চান, তবে ভয়েস ছাড়া ইউটিউব ভিডিও ইনকাম করার জন্য টেক্সট-টু-স্পিচ (Text-to-Speech) সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারেন।

উদাহরণস্বরূপ, ElevenLabs বা Murf.ai এর মতো টুলসগুলো মানুষের মতো ন্যাচারাল ভয়েস generate করতে পারে।

ধাপ ৪: ভিডিও এডিটিং ও ফুটেজ সংগ্রহ

এখন আপনার অডিওর সাথে মিল রেখে ভিডিও ফুটেজ সংগ্রহ করতে হবে।

আপনি Pexels, Pixabay বা Storyblocks এর মতো কপিরাইট ফ্রি ইমেজ সাইট থেকে স্টক ফুটেজ ডাউনলোড করুন।

এরপর CapCut, Premiere Pro বা Filmora ইত্যাদির মতো ভিডিও এডিটিং সফটওয়্যার দিয়ে ফুটেজগুলো একসাথে জোড়া লাগাতে পারবেন।

এগুলোর সাথে আরও কিছু ট্রানজিশন, টেক্সট এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক যোগ করতে পারেন।

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য ভিডিও এডিটিংয়ে আপনাকে ভালো সময় দিতে হবে। কেননা সুন্দর ও আকর্ষণীয় ভিডিও লোকেরা অধিক পছন্দ করে থাকে।

ইউটিউব ভিডিও এডিটিং

ধাপ ৫: থাম্বনেইল ও এসইও (SEO)

আপনার তৈরি করা ভিডিও চ্যানেলে আপলোড করার আগে একটি আকর্ষণীয় থাম্বনেইল তৈরি করুন।

মনে রাখবেন, video thumbnail দেখেই মানুষ ভিডিওতে ক্লিক করে। এরপর সঠিক title, description এবং tag ব্যবহার করে ভিডিওটি এসইও (SEO) অপ্টিমাইজ (optimize) করবেন।

টাইটেলে অবশ্যই ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম বা আপনার টপিক রিলেটেড কিওয়ার্ড ব্যবহার করবেন।

২০২৬ সালে ইউটিউব থেকে ইনকাম করার নতুন উপায়: ইউটিউব শর্টস

বর্তমান সময়ে ইউটিউব শর্টস (YouTube Shorts) খুবই জনপ্রিয়। মাত্র ১৫ থেকে ৬০ সেকেন্ডের ভিডিও বানিয়ে আপনি মিলিয়ন ভিউ পেতে পারেন। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য শর্টস ভিডিও একটি গেম চেঞ্জার হিসেবে কাজ করে থাকে।

আপনি বিভিন্ন motivational quotes, অজানা তথ্য (Facts), বা ছোট ছোট লাইফ হ্যাকস (life hacks) নিয়ে শর্টস ভিডিও বানাতে পারেন।

Canva বা মোবাইল অ্যাপ দিয়েই খুব সহজে এই ধরনের ভিডিওগুলো বানানো যায়। খুশির খবর হলো, এখন ইউটিউব শর্টস মনিটাইজেশন বাংলাদেশ থেকেও চালু আছে। অর্থাৎ শর্টস ভিডিও থেকেও আপনি বিজ্ঞাপন বা advertisements এর মাধ্যমে টাকা আয় করতে পারবেন।

ইউটিউব হোমপেইজ

কিছু দরকারি AI Tools যা আপনার কাজকে সহজ করবে

বর্তমানে AI দিয়ে ইউটিউব ভিডিও বানিয়ে আয় করা সবচেয়ে স্মার্ট পদ্ধতি হিসেবে পরিচিতি পাচ্ছে। নিচে কিছু টুলসের তালিকা দেওয়া হলো যেগুলো আপনার ভিডিও তৈরির কাজকে অনেক সহজ করবে:

  • ChatGPT: সুন্দর সুন্দর ভিডিও স্ক্রিপ্ট লেখার জন্য ব্যবহার করতে পারবেন।
  • Midjourney / Leonardo.ai: ভিডিওর জন্য ইউনিক ছবি বা thumbnail তৈরি করতে পারবেন এই টুলসের সাহায্যে।
  • ElevenLabs: প্রফেশনাল ভয়েসওভার দেওয়ার জন্য এই টুলটি অনেক কাজের।
  • InVideo / Pictory: টেক্সট বা লেখা থেকে ভিডিও তৈরির জন্য এই টুলস ব্যবহার করতে পারবেন।
  • VidIQ: ভিডিওর এসইও এবং কিওয়ার্ড রিসার্চের জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ একটি টুল।

এই টুলগুলো ব্যবহার করলে আপনার ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার প্রসেসটি ১০ গুণ দ্রুত হয়ে যাবে।

ইউটিউব মনিটাইজেশন এবং আয় করার অন্যান্য উপায়

ইউটিউব থেকে আয়ের প্রধান উৎস হলো গুগল অ্যাডসেন্স (Google AdSense)। কিন্তু এর বাইরেও ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার আরও অনেক রাস্তা আছে। নিচে এরকম জনপ্রিয় কিছু উপায় তুলে ধরা হলো:

১. অ্যাফিলিয়েট মার্কেটিং

আপনার ভিডিওর ডেসক্রিপশনে বিভিন্ন পণ্যের অ্যাফিলিয়েট লিংক দিয়ে ইনকাম করতে পারেন।

ধরুন আপনি গ্যাজেট নিয়ে ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অ্যামাজন বা দারাজের প্রোডাক্ট লিংক দিয়ে কমিশন আয় করতে পারবেন।

এটি অ্যাডসেন্সের চেয়েও বেশি লাভজনক হতে পারে। বাংলাদেশে ভিডিও ছাড়া ইউটিউব ইনকাম করার উপায় গুলোর মধ্যে এটি অন্যতম একটি উপায়।

অ্যাফিলিয়েট মার্কেটিং

২. স্পন্সরশিপ

আপনার চ্যানেলে ভালো ভিউস আসতে শুরু করলে বিভিন্ন কোম্পানি (company) আপনাকে স্পন্সর করবে।

তারা তাদের পণ্য বা সার্ভিসের কথা আপনার ভিডিওতে বলার জন্য আপনাকে টাকা দেবে। ফেসলেস চ্যানেলেও প্রচুর স্পন্সরশিপ পাওয়া যায়।

বিশেষ করে সফটওয়্যার বা ডিজিটাল প্রোডাক্ট কোম্পানিগুলো থেকে আপনি স্পন্সরশিপ পেতে পারবেন এবং প্রচুর টাকা ইনকাম করতে পারবেন। তবে এজন্য আপনার চ্যানেলে অবশ্যই প্রচুর ভিউস এবং সাবস্ক্রাইবার থাকতে হবে।

৩. নিজের পণ্য বিক্রি

আপনি চাইলে আপনার ইউটিউব ভিডিওর মাধ্যমে নিজের প্রোডাক্ট যেমন ই-বুক, অনলাইন কোর্স বা মার্চেন্ডাইজ বিক্রি করতে পারেন। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার পাশাপাশি এটি আপনাকে একটি পার্সোনাল ব্র্যান্ড (personal brand) তৈরি করতে সাহায্য করবে।

চেহারা না দেখিয়ে ভিডিও তৈরি করে ইউটিউবে ইনকাম: চ্যালেঞ্জ এবং সমাধান

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার ক্ষেত্রে আপনাকে কিছু চ্যালেঞ্জ এর মুখোমুখি হওয়া লাগতে পারে। যেমন:

  • কপিরাইট সমস্যা: নিজের ভিডিওতে অন্যের ফুটেজ বা মিউজিক ব্যবহারের সময় সাবধান থাকতে হবে। সবসময় কপিরাইট ফ্রি বা royalty free source ব্যবহার করুন। সবসময় ইউটিউব অডিও লাইব্রেরি থেকে মিউজিক নিয়ে ভিডিওতে ব্যবহার করার চেষ্টা করবেন।
  • মনিটাইজেশন পলিসি: ইউটিউব এখন Reused Content বা Repetitive Content নিয়ে খুব কড়াকড়ি নিয়ম চালু করছে। তাই আপনাকে ভিডিওতে অবশ্যই নিজের ভ্যালু বা ক্রিয়েটিভিটি যোগ করতে হবে। এখন শুধুমাত্র slideshow বা রোবোটিক ভয়েস দিয়ে মনিটাইজেশন পাওয়া কঠিন হতে পারে। এজন্য সুন্দর এডিটিং এর মাধ্যমে ভিডিওকে ইউনিক করে তোলার চেষ্টা করবেন।
  • ধৈর্য: নিজে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে কিভাবে আয় করা যায় তা জানলেই হবে না, আপনাকে ধৈর্য ধরে কাজ করতে হবে। মনে রাখবেন, যেকোনো কাজে রাতারাতি সাফল্য পাওয়া সম্ভব নয়। তাই আপনাকে নিয়মিত ভিডিও আপলোড করে যেতে হবে।
ফেইস ভিডিও তৈরি না করে ইউটিউব থেকে রোজগার

ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে টাকা ইনকাম নিয়ে প্রায়শই জিজ্ঞাসিত কিছু প্রশ্ন (FAQ)

১. ভিডিও না বানিয়ে কি ইউটিউব থেকে সত্যিই ইনকাম করা যায়?

হ্যাঁ, অবশ্যই। বর্তমানে ইউটিউবে হাজার হাজার চ্যানেল আছে যারা নিজেরা ভিডিও শুট না করেও প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। যেমন – 5-Minute Crafts, WatchMojo ইত্যাদি।

২. ইউটিউব চ্যানেল মনিটাইজেশন পেতে কত সময় লাগে?

এটি নির্ভর করে আপনার কন্টেন্ট এবং কনসিস্টেন্সির ওপর। সাধারণত ইউটিউবে ৬ মাস থেকে ১ বছর নিয়মিত কাজ করলে ভালো ফলাফল পাওয়া যায়। আপনি শর্টস ভিডিও দিয়ে আরও দ্রুত সাবস্ক্রাইবার বাড়িয়ে নিতে পারবেন এবং তাড়াতাড়ি মনিটাইজেশনের জন্য এপ্লাই করতে পারবেন।

৩. মোবাইল দিয়ে কি এই কাজ করা সম্ভব?

হ্যাঁ, ১০০% সম্ভব। বর্তমানের স্মার্টফোনগুলো যথেষ্ট শক্তিশালী। ভিডিও এডিটিং থেকে শুরু করে ভয়েস রেকর্ড, থাম্বনেইল ডিজাইন সব কিছুই আপনি মোবাইল দিয়ে করতে পারবেন। ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার জন্য পিসি বা কম্পিউটার থাকা বাধ্যতামূলক নয়।

৪. ভিডিওতে ভয়েস না দিলে কি মনিটাইজেশন হবে?

শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক আর টেক্সট দিয়ে মনিটাইজেশন পাওয়া এখন একটু কঠিন। তবে আপনি যদি ভালো এডিটিং করেন এবং ইউনিক স্টোরিলাইন তৈরি করেন, তাহলে ভয়েস ছাড়াও মনিটাইজেশন পাওয়া সম্ভব। তবুও ঝুঁকি এড়াতে ভিডিওতে নিজের ভয়েস বা ভালো মানের AI ভয়েস ব্যবহার করা উত্তম।

শেষ কথা

বর্তমান ডিজিটাল যুগে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করাটা অনলাইনে আয়ের একটি চমৎকার সুযোগ। এটি আপনাকে বাকস্বাধীনতা, সময়ের স্বাধীনতা এবং আর্থিক স্বাধীনতা দিতে পারে।

আপনার যদি ক্রিয়েটিভিটি থাকে এবং আপনি শিখতে আগ্রহী হন, তাহলে ক্যামেরার পেছনে থেকেও আপনি ইউটিউব জগত জয় করতে পারবেন।

এজন্য শুধুমাত্র আপনার পরিশ্রম করার মানসিকতা থাকতে হবে এবং পর্যাপ্ত সময় দিতে হবে। তাই আজই আপনার পছন্দের চ্যানেল নিশ বেছে নিন এবং ভিডিও বানানোর কাজ শুরু করে দিন।

মনে রাখবেন, ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করা রাতারাতি সম্ভব নয়, এটি একটি স্কিল যার জন্য আপনাকে প্রচুর সময় ও শ্রম দিতে হবে এবং নিয়মিত কাজ করে যেতে হবে।

ইউটিউব থেকে টাকা ইনকাম করার সহজ উপায় গুলো কাজে লাগিয়ে আপনিও হতে পারেন একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর। শুভকামনা আপনার ইউটিউব যাত্রার জন্য!

আর আজকের আর্টিকেলের বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।

ডিসক্লেইমার: এই আর্টিকেলে দেওয়া তথ্যগুলো গবেষণালব্ধ এবং সাধারণ নির্দেশিকা হিসেবে দেওয়া হয়েছে। সময়ের সাথে সাথে ইউটিউবের পলিসি বা নিয়মাবলী পরিবর্তিত হতে পারে। তাই যেকোনো পদক্ষেপ নেওয়ার আগে ইউটিউবের অফিসিয়াল গাইডলাইন দেখে নেওয়ার অনুরোধ রইলো।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *