ChatGPT দিয়ে কিভাবে ইনকাম করা যায় এ বিষয়ে আজকাল প্রত্যেকেই জেনে নিতে চাচ্ছেন।
কেননা বর্তমান তথ্যপ্রযুক্তির এই যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Inteligence মানুষের কাজের ধরন অনেকটাই বদলে দিয়েছে। বিশেষ করে OpenAI এর তৈরি চ্যাটজিপিটি অনলাইনে টাকা ইনকামের ক্ষেত্রে নতুন এক দিগন্ত উন্মোচন করেছে।
বর্তমানে ফ্রিল্যান্সার, কনটেন্ট ক্রিয়েটর এবং ব্যবসায়ীরা তাদের বিভিন্ন কাজকে সহজ করার জন্য AI ব্যবহার করছেন।
যদি আপনি এসবের বিষয়ে কিছুটা অভিজ্ঞ হয়ে থাকেন এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে অনলাইনে টাকা রোজগার করার কথা ভেবে থাকেন, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন।
আপনি যদি ChatGPT সঠিকভাবে ব্যবহার করতে পারেন, তাহলে ঘরে বসেই প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন। আজকের এই আর্টিকেলে আমরা ChatGPT দিয়ে ইনকাম করার উপায়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করতে চলেছি।
ChatGPT আসলে কী এবং এটি কীভাবে কাজ করে?

ChatGPT হলো OpenAI এর তৈরি একটি Advanced Large Language Model। এটি মানুষের মতো যেকোনো প্রশ্নের উত্তর খুব কম সময়ের মধ্যেই তৈরি করতে পারে।
এটি বিপুল পরিমাণ ডেটা থেকে শেখে এবং command বা prompt অনুযায়ী খুব তাড়াতাড়ি ফলাফল প্রদান করে। তবে মনে রাখবেন, ChatGPT কেবল একটি সহায়ক টুল, এটা সরাসরি আপনাকে টাকা এনে দেবে না।
সঠিক কমান্ড বা Prompt দিতে পারলে চ্যাটজিপিটি থেকে অনেক ভালো আউটপুট বের করে নেওয়া সম্ভব।
আর আপনি যদি এই আউটপুটকে নিজের দক্ষতা অনুযায়ী বিভিন্ন কাজে প্রয়োগ করে মানুষের কোনো সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আপনি চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে টাকা ইনকাম করতে পারবেন।
অবশ্যই পড়ুন:
- অনলাইনে টাকা ইনকাম করার সেরা ১৫টি ওয়েবসাইট
- প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করুন এই ৮টি উপায়ে
- মাসে ৫০ হাজার টাকা আয় করার উপায়
- সেরা ১০টি ফ্রি ডলার ইনকাম সাইট
ChatGPT দিয়ে ইনকাম করার ১০টি লাভজনক উপায়
নিচে এমন ১০টি প্রধান মাধ্যমের কথা বলা হলো, যেগুলো ব্যবহার করে আপনি ChatGPT এর সাহায্যে ঘরে বসে টাকা আয় করতে পারবেন।
১. কনটেন্ট রাইটিং ও প্রফেশনাল ব্লগিং
আজকাল ব্লগ পোস্ট, আর্টিকেল কিংবা ওয়েবসাইটের কনটেন্ট লেখার কাজে ChatGPT অতুলনীয় ভূমিকা পালন করে। এটি দিয়ে খুব সহজে ও কম সময়ে যেকোনো আর্টিকেলের আউটলাইন তৈরি করে নেওয়া যায়।
তবে আর্টিকেলে human-like টোন বজায় রাখার জন্য নিজের ভাষায় সেটাকে রিরাইট করে নেওয়া প্রয়োজন। এর মানে হলো, চ্যাটজিপিটি দিয়ে জেনারেট করা আর্টিকেল সরাসরি আপনার ব্লগ বা ওয়েবসাইটে পাবলিশ না করে আপনাকে আগে আর্টিকেলটিকে নিজের ভাষায় rewrite করে নিতে হবে।
এভাবে চ্যাটজিপিটি এর সাহায্যে SEO friendly কন্টেন্ট লিখে নিয়ে আপনি বিভিন্ন ক্লায়েন্ট বা নিজের ব্লগে গুগল এডসেন্স এর মাধ্যমে আয় করতে পারেন।
ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এসইও অপটিমাইজড কনটেন্ট রাইটিং সার্ভিসের প্রচুর চাহিদা রয়েছে। আপনি সঠিক কিওয়ার্ড রিসার্চের মাধ্যমে ভালো মানের আর্টিকেল তৈরি করতে পারলে বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে লেখালেখি করে টাকা ইনকাম করতে পারবেন।
২. কপিরাইটিং ও সেলস কপি তৈরি
চ্যাটজিপিটি ব্যবহার করে খুব সহজেই ল্যান্ডিং পেজের সেলস কপি, ফেসবুক বিজ্ঞাপনের ক্যাপশন বা ইউটিউব ভিডিওর স্ক্রিপ্ট তৈরি করা যায়। এটি এমন আকর্ষণীয় hook লিখে দিতে পারে যেটা শুরুতেই মানুষের মনোযোগ ধরে রাখতে সাহায্য করে।
বর্তমানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বিজ্ঞাপনদাতারা এমন কপিরাইটার খুঁজে থাকেন, যারা সেলস বাড়াতে কার্যকর কনটেন্ট লিখতে পারেন। চ্যাটজিপিটির সাহায্যে একই বিষয়ে কয়েকটি ভিন্ন ধরনের কপি খুব দ্রুত তৈরি করা সম্ভব। এতে ক্লায়েন্টকে একাধিক অপশন দেখানো যায় এবং তাদের পছন্দ অনুযায়ী সেরা কপিটি বেছে নেওয়ার সুযোগ থাকে।
তবে শুধু AI এর ওপর নির্ভর করলেই হবে না। ভালো ফল পাওয়ার জন্য সেলস ফানেল সম্পর্কে ধারণা এবং মানুষের আবেগ ও মনস্তত্ত্ব বোঝার দক্ষত থাকাও অনেক জরুরি। এই দুই বিষয়ের সাথে চ্যাটজিপিটিকে কাজে লাগাতে পারলে কম সময়ে বেশি কাজ করা যায়, ক্লায়েন্টকে আরও ভালো সার্ভিস দেওয়া যায় এবং ইনকামের সুযোগও অনেকটা বেড়ে যায়।
৩. ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসে সার্ভিস প্রদান
চ্যাটজিপিটি শুধু নিজের কাজ সহজ করার জন্য নয়, ফ্রিল্যান্সিং করে আয় বাড়ানোর জন্যও দারুণ একটি টুল। বর্তমানে বিশ্বের জনপ্রিয় ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস যেমন Fiverr, Upwork এবং Freelancer-এ এমন অনেক কাজ রয়েছে, যেখানে চ্যাটজিপিটি আপনার কাজের গতি কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে।
তবে একটি বিষয় সবসময় মনে রাখবেন, ক্লায়েন্ট AI দিয়ে তৈরি করা কনটেন্ট কিনতে আসে না, তারা ভালো মানের সার্ভিস কিনতে আসে। তাই চ্যাটজিপিটির লেখা কখনোই হুবহু তাদেরকে দেওয়া উচিত নয়। নিজের অভিজ্ঞতা, গবেষণা এবং সম্পাদনার মাধ্যমে লেখাটিকে আরও মানসম্মত করে তারপর ক্লায়েন্টকে দিতে হবে।
আপনি চাইলে ফ্রিল্যান্সিং সাইটগুলোতে ব্লগ আর্টিকেল লেখা, ওয়েবসাইটের কনটেন্ট তৈরি, প্রোডাক্ট ডিসক্রিপশন, সোশ্যাল মিডিয়া পোস্ট, ভিডিও স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট এডিটিং, এমনকি কনটেন্ট আইডিয়া তৈরি করার কাজ করতে পারেন। এসব কাজের প্রাথমিক খসড়া চ্যাটজিপিটি খুব দ্রুত তৈরি করে দিতে পারে, ফলে আপনার সময় অনেক বাঁচাতে পারবেন।
ধরুন, আগে যেখানে একটি ১,৫০০ শব্দের আর্টিকেল লিখতে আপনার ৪ থেকে ৫ ঘণ্টা লাগত। এখন চ্যাটজিপিটির সাহায্যে একই কাজের প্রথম খসড়া ১৫ থেকে ২০ মিনিটেই আপনি তৈরি করে নিতে পারবেন।
এরপর আপনি তথ্যগুলো যাচাই করবেন, নিজের ভাষায় সম্পাদনা করবেন এবং প্রয়োজনীয় পরিবর্তন করে একটি মানসম্মত কনটেন্ট তৈরি করবেন। এতে আপনার কাজের স্পিড যেমন বাড়বে, তেমনি একই সময়ে আরও বেশি ক্লায়েন্টের কাজ নেওয়ার সুযোগও তৈরি হবে।
শুধু কনটেন্ট রাইটিং নয়, গ্রাফিক ডিজাইন, প্রেজেন্টেশন তৈরি, ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট, কাস্টমার সাপোর্ট, ডেটা এন্ট্রি, অনুবাদ, গবেষণা এবং ডিজিটাল মার্কেটিংয়ের বিভিন্ন কাজেও চ্যাটজিপিটি সহকারী হিসেবে ব্যবহার করা যায়। আপনি যত ভালোভাবে এটি ব্যবহার করতে শিখবেন, ফ্রিল্যান্সিং কাজে তত বেশি দক্ষ হয়ে উঠতে পারবেন।
রিলেটেড আর্টিকেল: কিভাবে ফাইভার থেকে টাকা ইনকাম করবেন?
৪. ইবুক লিখে অ্যামাজনে বিক্রি
আপনি যদি কোনো বিষয়ে ভালো জানেন, তাহলে ChatGPT ব্যবহার করে খুব সহজেই একটি ইবুক লিখতে পারেন এবং সেটি অ্যামাজনে বিক্রি করে আয় করতে পারেন। তবে মনে রাখবেন, ChatGPT এর লেখা সরাসরি কপি করে প্রকাশ না করে নিজের অভিজ্ঞতা, উদাহরণ ও তথ্য যোগ করে বইটি আরও মানসম্মত করতে হবে।
প্রথমে এমন একটি বিষয় নির্বাচন করবেন, যেটির অনেক চাহিদা রয়েছে। যেমন: অনলাইন ইনকাম, পড়াশোনার গাইড, রান্নার রেসিপি, ফিটনেস, ভাষা শেখা বা ছোট ব্যবসার আইডিয়া। এরপর ChatGPT এর সাহায্যে বইয়ের অধ্যায়ভিত্তিক আউটলাইন তৈরি করবেন এবং প্রতিটি অধ্যায়ের খসড়া লিখবেন।
খসড়া লেখা হয়ে গেলে নিজের ভাষায় সেটা সম্পাদনা করতে হবে, প্রয়োজনীয় তথ্য যাচাই করতে হবে এবং রিয়েল উদাহরণ যোগ করুন। এতে করে বইটি পাঠকের জন্য অনেক উপকারী হবে। এরপর একটি আকর্ষণীয় কভার ডিজাইন করে বইটি PDF বা Kindle এর জন্য উপযোগী ফরম্যাটে তৈরি করবেন।
সবশেষে Amazon Kindle Direct Publishing এ বইটি প্রকাশ করতে পারবেন। এখানে আপনার বই বিক্রি হলেই অ্যামাজন থেকে আপনি রয়্যালটি পেতে পারবেন। যদি আপনার বই পাঠকদের ভালো লাগে, তাহলে একটি বই থেকেই দীর্ঘ সময় ধরে প্যাসিভ ইনকাম করার সুযোগ তৈরি হতে পারে।
৫. সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট
বিভিন্ন ব্র্যান্ড ও ইনফ্লুয়েন্সারদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করার জন্য কনটেন্ট ক্যালেন্ডার এর দরকার হয়ে থাকে। চ্যাটজিপিটি দিয়ে আপনি পুরো মাসের পোস্ট আইডিয়া ও ক্যাপশন খুব কম সময়ের মধ্যে জেনারেট করতে পারবেন।
ক্যাপশনের পাশাপাশি ট্রেন্ডিং হ্যাশট্যাগ খোঁজা এবং engaging content plan তৈরিতে আপনি এটা ব্যবহার করতে পারবেন। ChatGPT এর সঠিক ব্যবহার জানলে একজন সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে এটি আপনার কাজকে অনেকটাই সহজ করে দেবে।
বিভিন্ন ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য সোশ্যাল মিডিয়া মার্কেটিং সার্ভিস দিয়ে প্রতি মাসে ভালো পরিমাণে টাকা ইনকাম করা সম্ভব।
৬. প্রুফরিডিং ও কনটেন্ট এডিটিং
অনেকেরই ইংরেজিতে লেখা কনটেন্টে grammertical ভুল বা বানানের সমস্যা থাকে। চ্যাটজিপিটি ব্যবহার করে যেকোনো টেক্সটের ব্যাকরণগত ভুল দ্রুত সংশোধন করা যায়।
এছাড়া টেক্সটের টোন পরিবর্তন, বাক্যের গঠন পরিবর্তন এবং ফ্লুয়েন্সি বাড়ানোর কাজও সহজে করা সম্ভব। এটি একটি অত্যন্ত চাহিদাসম্পন্ন ফ্রিল্যান্সিং কাজ।
আপনি যদি ইংরেজিতে বেশ ভালো হয়ে থাকেন, তাহলে আপনি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেসগুলোতে এই সার্ভিসটি দিয়ে ঘরে বসে অনলাইনে ইনকাম করতে পারবেন।
৭. অনুবাদ বা ট্রান্সলেশন সার্ভিস
ইংরেজি থেকে বাংলা কিংবা বাংলা থেকে ইংরেজি অনুবাদ করার কাজে চ্যাটজিপিটি অনেক ভালো কাজ করে থাকে। এটি সাধারণ translator অ্যাপের চেয়ে অনেক বেশি প্রাসঙ্গিক রেজাল্ট প্রদান করে।
বর্তমানে বিভিন্ন ইন্টারন্যাশনাল কোম্পানি, সফটওয়্যার প্রতিষ্ঠান এবং ওয়েবসাইট তাদের কনটেন্ট বিভিন্ন ভাষায় প্রকাশ করার জন্য দক্ষ অনুবাদকের খোঁজ করে থাকে। আপনি যদি বাংলা ও ইংরেজিসহ একাধিক ভাষায় ভালো দক্ষতা রাখেন, তাহলে ChatGPT ব্যবহার করে দ্রুত অনুবাদের কাজ করতে পারেন।
সঠিক অর্থ ও ভাবানুবাদ ঠিক রেখে অনুবাদের কাজ করতে পারলে ভালো পরিমাণে সম্মানী পাওয়া যায়।
৮. অনলাইন কোর্স ও কারিকুলাম তৈরি
আপনি যদি কোনো নির্দিষ্ট বিষয়ে দক্ষ হয়ে থাকেন, তাহলে চ্যাটজিপিটির সাহায্যে সেই বিষয়ের পুরো কোর্স মডেল তৈরি করে নিতে পারেন। এটি ধাপে ধাপে আপনার কোর্সের পাঠ পরিকল্পনা তৈরি করে দেবে।
লেকচার নোট, কুইজ এবং অ্যাসাইনমেন্ট তৈরি করতেও এটি অনেক কার্যকর। এরপর ভিডিও রেকর্ড করে আপনি Udemy বা নিজের ওয়েবসাইটে কোর্স বিক্রি করতে পারেন।
বর্তমানে ই-লার্নিং ইন্ডাস্ট্রিতে মানসম্মত কোর্সের চাহিদা প্রচুর রয়েছে। তাই সঠিক তথ্য সাজিয়ে ডিজিটাল কোর্স বিক্রি করে ভালো পরিমাণে টাকা ইনকাম সম্ভব।
৯. ইমেইল মার্কেটিং ও নিউজলেটার
অনেক ব্যবসা প্রতিষ্ঠান, ই-কমার্স ব্র্যান্ড এবং মার্কেটিং এজেন্সি নিয়মিত তাদের গ্রাহকদের কাছে ইমেইল পাঠিয়ে থাকে। নতুন অফার জানানো, পণ্যের প্রচার, গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করা বা সম্ভাব্য ক্লায়েন্টের সঙ্গে যোগাযোগ করার জন্য মানসম্মত ইমেইল কনটেন্টের প্রয়োজন হয়। তাই দক্ষ ইমেইল রাইটারের চাহিদা দিন দিন বাড়ছে।
ChatGPT এর সাহায্যে আপনি খুব দ্রুত নিউজলেটার, কোল্ড ইমেইল, প্রচারণামূলক ইমেইল, ফলো-আপ ইমেইল এবং আকর্ষণীয় সাবজেক্ট লাইন তৈরি করতে পারবেন। এরপর ক্লায়েন্টের ব্যবসা, টার্গেটেড কাস্টমার ইত্যাদি বিষয়ের উপর নজর দিয়ে লেখাটি নিজের মতো এডিট করে নিলে এটি আরও কার্যকর হয়ে ওঠে।
আপনি Fiverr, Upwork বা সরাসরি বিভিন্ন কোম্পানির জন্য এই ধরনের সার্ভিস দিতে পারেন। ভালো মানের ইমেইল মার্কেটিং কনটেন্ট লিখতে পারলে এটি ChatGPT ব্যবহার করে অনলাইনে আয়ের একটি লাভজনক উপায় হতে পারে।
১০. বেসিক কোডিং ও ওয়েব ডেভেলপমেন্ট
আপনি যদি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, তাহলে চ্যাটজিপিটি আপনার পার্সোনাল ট্রেইনার হিসেবে কাজ করাতে পারেন। এটি আপনাকে HTML, CSS, JavaScript বা Python এর কোড লিখতে সাহায্য করবে।
কোডের ভুল বা Bug খুঁজে বের করার ক্ষেত্রেও এটি অনেক দ্রুত কাজ করে থাকে। এজন্য ChatGPT দিয়ে ক্লায়েন্টের ওয়েবসাইটের ছোটখাটো কোডিং সমস্যা সমাধান করে টাকা ইনকাম করা সম্ভব।
কম সময়ে প্রোগ্রামিং শিখতে এবং তাড়াতাড়ি ক্লায়েন্টদের কাজ ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ডেভেলপারদের জন্য ChatGPT একটি আশীর্বাদস্বরূপ।
যেকোনো কাজের জন্য ChatGPT কে যেভাবে Prompt দেবেন
ChatGPT থেকে সঠিক আউটপুট পাওয়ার জন্য আপনাকে সুন্দর করে prompt লিখতে হবে। নিচে এমন একটি ভালো প্রম্পটের উদাহরণ দেওয়া হলো:
Act as an expert SEO Content Writer. Write a 500-word conversational paragraph on ‘Digital Marketing Tips’. Use clear headings, simple language, and ensure a natural human-like tone.
উপরের নিয়মে প্রম্পট প্রদান করলে চ্যাটজিপিটি আপনাকে প্রাসঙ্গিক ও কার্যকর ফলাফল প্রদান করবে। প্রম্পটে আপনি যত বিস্তারিত তথ্য দেবেন, আপনার আউটপুট তত ভালো হবে।
নিজে বনাম ChatGPT এর সাহায্য নিয়ে কাজ করার মধ্যে পার্থক্য
| বিষয় | সাধারণ মাধ্যম | ChatGPT সমন্বিত মাধ্যম |
| কাজের গতি | ধীরগতিসম্পন্ন | অত্যন্ত দ্রুত ও দক্ষ |
| রিসার্চ সময় | কয়েক ঘণ্টা প্রয়োজন | কয়েক মিনিটের বিষয় |
| উৎপাদনশীলতা | কম | বহুগুণ বেশি |
| কাজের মান | সম্পূর্ণ মানবীয় অভিজ্ঞতা | মানবীয় অভিজ্ঞতার সাথে এআই সাপোর্ট |
ChatGPT ব্যবহারে যেসব ভুল থেকে দূরে থাকবেন
ChatGPT দিয়ে কাজ করার সময় কিছু ভুল আপনার পুরো ক্যারিয়ারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তাই নিচের বিষয়গুলো মাথায় রাখা জরুরি:
- অন্ধভাবে বিশ্বাস করা: এটি মাঝে মাঝে ভুল বা অসত্য তথ্য দিতে পারে, তাই আপনাকে সবসময় ফ্যাক্ট চেক করতে হবে।
- সরাসরি কপি-পেস্ট: চ্যাটজিপিটি থেকে কোনো লেখা হুবহু কপি করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করলে গুগল আপনার সাইটকে পেনাল্টি দিতে পারে।
- প্রম্পটের দুর্বলতা: খুবই সাধারণ মানের বা অস্পষ্ট প্রম্পট দিলে চ্যাটজিপিটি আপনাকে ভালো আউটপুট দিতে পারবে না।
AI কে কেবল আপনার ব্যক্তিগত সহকারী বা কাজের স্পিড বাড়ানোর মাধ্যম হিসেবে চিন্তা করবেন। আর চূড়ান্ত নিয়ন্ত্রণ সর্বদা আপনার নিজের হাতে রাখবেন।
নতুনদের জন্য ChatGPT দিয়ে ইনকাম করার গাইডলাইন
আপনি যদি ChatGPT থেকে ইনকাম করা শুরু করতে চান, তাহলে নিচের রোডম্যাপটি অনুসরণ করতে পারেন:
- যেকোনো একটি স্কিল নির্বাচন করুন: প্রথমে লেখালেখি, কোডিং বা সোশ্যাল মিডিয়া মার্কেটিং ইত্যাদি যেকোনো একটি স্কিল বেছে নিবেন।
- ChatGPT প্রম্পটিং শিখুন: কীভাবে চ্যাটজিপিটিকে ভালোভাবে কমান্ড দিতে হয় সেটা আপনাকে চর্চা করতে হবে।
- পোর্টফোলিও তৈরি করুন: এআই এর সাহায্যে আপনার ৩ থেকে ৪টি কাজের ডেমো তৈরি করে প্রস্তুত রাখবেন।
- সার্ভিস দেওয়া শুরু করুন: আপনি সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন ফ্রিল্যান্সিং সাইটে অ্যাকাউন্ট খুলে কাজ শুরু করতে পারবেন।
মনে রাখবেন, যেকোনো কাজে সফল হতে হলে আপনাকে নিয়মিত চর্চা করতে হবে এবং নতুন প্রযুক্তি সম্পর্কে শেখার আগ্রহ থাকতে হবে।
FAQs – ChatGPT দিয়ে ইনকাম করার উপায়
১. ChatGPT ব্যবহার করতে কি টাকা লাগে?
না, চ্যাটজিপিটির ফ্রি ভার্সন (GPT-3.5/GPT-4o mini) সম্পূর্ণ ফ্রিতে ব্যবহার করা যায়। তবে আরো ভালো ফিচার ব্যবহার করার জন্য ChatGPT Plus মেম্বারশিপ নেওয়া যেতে পারে।
২. ChatGPT দিয়ে কি সত্যি কোনো অভিজ্ঞতা ছাড়া ইনকাম সম্ভব?
একেবারেই কোনো ধরনের দক্ষতা না থাকলে এটা সম্ভব নয়। ChatGPT দিয়ে ইনকাম করার জন্য আপনার নির্দিষ্ট বিষয়ে পর্যাপ্ত জ্ঞান এবং AI পরিচালনা করার দক্ষতা থাকতে হবে।
৩. গুগল কি AI কনটেন্টকে পেনাল্টি দেয়?
গুগল সবসময় দরকারী ও মানুষের লেখা কনটেন্ট পছন্দ করে থাকে। আপনি যদি চ্যাটজিপিটি দিয়ে কনটেন্ট জেনারেট করে সেটা হুবহু কপি করে আপনার ওয়েবসাইটে পাবলিশ করেন, তাহলে সেটা নিম্নমানের কনটেন্ট হিসেবে বিবেচিত হতে পারে। এরকম স্প্যামি বা নিম্নমানের এআই কনটেন্ট পাবলিশ করে গুগলে ভালো র্যাংকিং পাওয়া সম্ভব নয়।
উপসংহার
পরিশেষে বলা যায়, ChatGPT দিয়ে ইনকাম করার সুযোগ অনেক রয়েছে, তবে তার জন্য প্রয়োজন সঠিক কৌশল এবং পরিশ্রম।
মনে রাখবেন, শুধুমাত্র চ্যাটজিপিটিকে প্রম্পট দিয়ে রেজাল্ট বের করে নিলেই আপনি কোনো টাকা ইনকাম করতে পারবেন না।
অনলাইনে যেকোনো কাজ করে আয় করার জন্য আপনাকে আগে সেই কাজটি ভালোভাবে শিখতে হবে। এরপর আপনি ChatGPT দিয়ে আপনার কাজকে সহজ করে নিতে পারবেন।
অনলাইন আয়ের এই নতুন যুগে যারা প্রযুক্তির সাথে নিজেদের মানিয়ে নেবে, তারাই ভবিষ্যতে এগিয়ে থাকবে। আর এজন্য চ্যাটজিপিটি সহ আরও অন্যান্য AI tool গুলো ব্যবহার করে আপনার স্কিল ডেভেলপ করা শুরু করে দিন।
আশা করি আজকের আর্টিকেলটি আপনাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন।






