আপনি কি প্রতিদিন 400 টাকা ইনকাম করতে চান? অনেকেই এই প্রশ্নটা করে থাকেন, কিন্তু কোথা থেকে কাজ শুরু করবেন বুঝতে পারেন না।
আসলে এই প্রশ্নটা করার কারণ আছে। চাকরির বাজার এখন অনেক কঠিন। স্টুডেন্টদের নিজের পড়াশোনা করার পাশাপাশি খরচ চালানো কঠিন হয়ে যাচ্ছে। আর সংসারে প্রায় সবারই বাড়তি আয়ের দরকার হয়।
সেজন্যই লোকেরা অনলাইনে ইনকামের উপায় খুঁজে থাকেন।
এমনিতে অনলাইনে ইনকাম করার ওয়েবসাইট গুলোতে কাজ করে আপনি ঘরে বসে কাজ করে টাকা রোজগার করতে পারবেন।
এই আর্টিকেলে আমি আপনাদের সাথে অনলাইন থেকে প্রতিদিন 400 টাকা ইনকাম করার কার্যকর উপায়গুলো শেয়ার করবো।
আপনি যদি কোনো ইনভেস্টমেন্ট ছাড়া ফ্রি টাকা ইনকাম করার সহজ উপায় খুঁজছেন, তারা এসব উপায়ে অনলাইনে আয় করতে পারবেন। কারণ এইসব পদ্ধতিতে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াই অনলাইনে কাজ করে টাকা ইনকাম শুরু করা যায়।
তাহলে চলুন শুরু করা যাক।
প্রতিদিন টাকা ইনকাম করার ৯টি কার্যকর উপায়

বাংলাদেশে অনলাইনে আয়ের অনেক পথ আছে। কিন্তু সব পথ সবার জন্য না। কেউ ভালো লেখালেখি করেন, কেউ ডিজাইন করতে জানেন, কেউ আবার শুধু স্মার্টফোন আছে তাই দিয়েই কাজ শুরু করতে চান।
তাই আমি এমন ৯টি উপায় বেছে নিয়েছি যেগুলো বিভিন্ন ধরনের মানুষের জন্য উপযুক্ত।
এগুলো ঠিকমতো করতে পারলে আপনি শুধু প্রতিদিন ৪০০ টাকাই না, ধীরে ধীরে মাসে ৫০ হাজার টাকা পর্যন্ত আয় করতে পারবেন। অনেক লোকেরা এসব কাজকে তাদের ফুল-টাইম ক্যারিয়ার হিসেবে নিয়ে নিয়েছেন।
এজন্য আগে নিচের প্রতিটি উপায় ভালো করে পড়বেন। এরপর যেটা আপনার সবচেয়ে উপযুক্ত মনে হয়, সেটা দিয়েই কাজ শুরু করতে পারবেন।
১. ফ্রিল্যান্সিং করে আয়
ফ্রিল্যান্সিং হলো বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় এবং স্থায়ী একটি অনলাইন ইনকামের উপায়।
এখানে আপনি নিজের দক্ষতা অনুযায়ী কাজ করে টাকা রোজগার করতে পারবেন। গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডেটা এন্ট্রি, ভিডিও এডিটিং, ট্রান্সলেশন ইত্যাদি যেকোনো স্কিল দিয়েই ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করা যায়।
এজন্য আপনাকে প্রথমে যেকোনো একটি স্কিল বেছে নিয়ে সেটা ভালোভাবে শিখে নিতে হবে। আপনি বর্তমানে গুগল, ইউটিউব কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (AI) এর সাহায্য নিয়ে সহজেই যেকোনো স্কিল শিখে নিতে পারবেন।
ফ্রিল্যান্সিং এর শুরুর দিকে আপনি কাজ কম পাবেন এবং ইনকামও অনেক কম থাকবে। কিন্তু একবার আপনার প্রোফাইলে ক্লায়েন্টের সুন্দর সুন্দর রিভিউ আর রেটিং আসলে প্রচুর কাজ পেতে থাকবেন।
ধরুন আপনি ডেটা এন্ট্রির কাজ করেন। তাহলে প্রতিদিন ৩ থেকে ৪ ঘণ্টা কাজ করলে সহজেই দিনে ৪০০-৫০০ টাকা আয় করা সম্ভব।
ফ্রিল্যান্সিং এর কাজ শুরু করার জন্য আপনাকে প্রথমে Upwork, Freelancer.com বা PeoplePerHour-এ অ্যাকাউন্ট খুলতে হবে। এরপর আপনার প্রোফাইল সুন্দর করে সাজাতে হবে। তারপর কাজ খোঁজা শুরু করতে হবে।
ফ্রিল্যান্সিং থেকে ইনকাম করতে অনেক সময় এবং ধৈর্যের প্রয়োজন হয় ঠিকয়, কিন্তু একবার কাজ পেতে শুরু করলে এটা সবচেয়ে ভালো আয়ের সোর্স হয়ে ওঠে।
২. ফাইভার থেকে আয়
Fiverr হলো বিশ্বের অন্যতম একটি ফ্রিল্যান্সিং মার্কেটপ্লেস। এখানে সারা বিশ্বের ক্লায়েন্টরা তাদের কাজ করার জন্য ফ্রিল্যান্সারদের খুঁজে থাকেন।
Fiverr-এর বিশেষত্ব হলো এখানে আপনি নিজেই আপনার সার্ভিস “gig” হিসেবে পোস্ট করতে পারবেন। ক্লায়েন্ট সেটা দেখে সরাসরি অর্ডার করতে পারবেন।
ফাইভার থেকে টাকা ইনকাম করতে চাইলে প্রথমেই একটা ভালো গিগ তৈরি করবেন। গিগের জন্য আকর্ষণীয় থাম্বনেইল ব্যবহার করবেন এবং স্পষ্ট বিবরণ লিখবেন।
লোগো ডিজাইন, ভয়েসওভার, SEO আর্টিকেল রাইটিং, ভিডিও এডিটিং, Bangla-English Translation এই ধরনের কাজগুলোর Fiverr-এ প্রচুর চাহিদা রয়েছে।
আপনি প্রথমের দিকে আপনার সার্ভিসের রেট কিছুটা কম রাখতে পারেন। এরপর আপনার রিভিউ বাড়লে সার্ভিসের দাম বাড়িয়ে দিতে পারবেন।
যেকোনো একটি স্কিল ভালোভাবে শিখে নিয়ে দুই থেকে তিন মাস নিয়মিত পরিশ্রম করলে Fiverr থেকে আপনি সহজেই প্রতিদিন 400 টাকা ইনকাম করতে পারবেন।
৩. গুগল থেকে আয়
গুগল থেকে টাকা ইনকাম করার কথা শুনলে অনেকে অবাক হয়ে যান। কিন্তু গুগলের বেশ কয়েকটি platform আছে যেগুলো থেকে ঘরে বসে আয় করা যায়।
এগুলোর মধ্যে সবচেয়ে জনপ্রিয় হলো Google AdSense। একটি ব্লগ বা ওয়েবসাইটে AdSense এর বিজ্ঞাপন (advertisements) দেখিয়ে টাকা আয় করা যায়।
YouTube-ও গুগলের প্রোডাক্ট। আপনি ফ্রিতেই নিজের একটি ইউটিউব চ্যানেল খুলে সেখানে নিয়মিত ভালো মানের ভিডিও আপলোড করতে পারেন। আপনার চ্যানেলে ১০০০ সাবস্ক্রাইবার ও ৪০০০ ঘণ্টা ওয়াচটাইম হলে YouTube Monetization এর জন্য apply করতে পারবেন।
Google Opinion Rewards অ্যাপটিও ব্যবহার করেও ইনকাম করা যায়। এখানে ছোট ছোট সার্ভেগুলো পূরণ করলে google credit পাওয়া যায়।
আপনি নিজের ওয়েবসাইট বা ইউটিউব চ্যানেলে নিজের জানা যেকোনো বিষয়ে কনটেন্ট তৈরি করতে পারেন। রান্না, প্রযুক্তি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি যেকোনো বিষয় বেছে নিয়ে আপনার নিয়মিত কনটেন্ট বানাতে হবে।
আপনি চাইলে ভিডিও না বানিয়ে ইউটিউব থেকে ইনকাম করার উপায়গুলো দেখে নিতে পারবন।
আপনার ওয়েবসাইট বা ব্লগে একবার ভালো পরিমাণে traffic / visitor আসতে শুরু করলে গুগল এডসেন্স থেকে খুব সহজেই প্রতিদিন 400 টাকা আয় করতে পারবেন।
কিংবা আপনার ইউটিউব চ্যানেলের ভিডিওতে প্রচুর পরিমাণে views আসলে আপনি ইউটিউব মনিটাইজেশনের মাধ্যমে ভালো পরিমাণে টাকা ইনকাম করতে পারবেন।
৪. কনটেন্ট রাইটিং ও ব্লগিং
লেখালেখিতে যদি আপনার একটু আগ্রহ থাকে, তাহলে এটি আপনার জন্য একটি দারুণ অনলাইন ইনকামের উপায় হতে পারে।
বাংলাদেশে অনলাইনে বাংলা কনটেন্টের চাহিদা দিন দিন বাড়ছে। অনেক ওয়েবসাইট, ব্লগ, ও ই-কমার্স প্রতিষ্ঠান নিয়মিত বাংলা content writer খুঁজে থাকে।
আপনি তাদের ব্লগ বা ওয়েবসাইটে আর্টিকেল লিখে টাকা ইনকাম করতে পারেন।
কনটেন্ট রাইটিং এর কাজ পাওয়ার জন্য প্রথমে আপনাকে নিজের লেখার স্যাম্পল তৈরি করতে হবে। আপনি নিজের একটি ব্লগ বা পোর্টফোলিও ওয়েবসাইট তৈরি করে সেখানে আপনার লেখা আর্টিকেলগুলো publish করবেন। তারপর Fiverr বা Facebook গ্রুপে ক্লায়েন্টদের article writing service অফার করবেন।
অথবা আপনি চাইলে নিজের ব্লগও শুরু করতে পারেন। এতে প্রথমের দিকে ব্লগ থেকে আপনার কোনো ইনকাম না হলেও ধীরে ধীরে AdSense থেকে প্যাসিভ ইনকাম শুরু করতে পারবেন।
ছাত্রজীবনে পড়াশোনার পাশাপাশি আয় করতে চাইলে কনটেন্ট রাইটিং সবচেয়ে লাভজনক একটি পেশা। কারণ এটা নিজের সময়মতো করা যায়।
প্রফেশনাল কনটেন্ট রাইটাররা প্রতিটি ১৫০০ শব্দের আর্টিকেলের জন্য ৩০০ থেকে ৫০০ টাকা চার্জ করে থাকেন। এক্ষেত্রে প্রতিদিন একটা থেকে দুইটা আর্টিকেল লিখলেই আপনি দিনে ৪০০ টাকা ইনকাম করতে পারবেন।
৫. ওয়েবসাইট বিক্রি করে আয়
ঘরে বসে প্রতিদিন 400 টাকা ইনকাম করার জন্য ওয়েবসাইট তৈরি করে বিক্রি করার কাজটি আপনি করতে পারেন।
এই পদ্ধতিতে ইনকাম করার জন্য আপনাকে প্রথমে ডোমেইন ও হোস্টিং কিনে একটি ওয়েবসাইট বানাতে হবে।
এরপর সেই ওয়েবসাইটে নিয়মিত ভালো ভালো SEO optimized আর্টিকেল লিখে publish করতে হবে।
তারপর একটা সময় যখন আপনার ওয়েবসাইটে ভালো পরিমাণে অর্গানিক ট্রাফিক বা ভিজিটর আসতে শুরু করবে, তখন আপনার সাইটকে গুগল এডসেন্স এর সাথে connect করতে হবে।
এডসেন্স আপনার সাইটকে approval দিয়ে দিলে আপনি আর্টিকেলের মধ্যে বিজ্ঞাপন শো করিয়ে ইনকাম করা শুরু করতে পারবেন।
এরপর আপনি চাইলে সেই এডসেন্স এপ্রুভ হওয়া সাইট এবং এডসেন্স একাউন্ট দুটোই ভালো দামে বিক্রি করতে পারবেন।
এখনকার সময়ে একটি ফ্রেশ AdSense approved ওয়েবসাইট খুব সহজেই ১০ হাজার থেকে ১৫ হাজার টাকায় বিক্রি করা যায়।
আর প্রথমের দিকে একটি ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভাল পেতে আপনার ছয় মাস সময় লাগতে পারে। ধীরে ধীরে এক্সপার্ট হয়ে গেলে আপনি খুব কম সময়েই ওয়েবসাইটে এডসেন্স এপ্রুভাল নিতে পারবেন। এরপর সেই সাইট বিক্রি করে টাকা রোজগার করতে পারবেন।
এই কাজে একবার এক্সপার্ট হয়ে গেলে আপনি একসময় মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। সে হিসেবে এই উপায়ে প্রতিদিন 400 টাকা ইনকাম করা অনেকটাই সহজ হয়ে যায়।
আপনি যদি কোনো টাকা ছাড়া ব্যবসা শুরু করার কথা ভেবে থাকেন, তাহলে এই কাজটিকে আপনি নিজের অনলাইন ব্যবসা হিসেবে শুরু করতে পারেন। ওয়েবসাইট এবং এডসেন্স ক্রয়-বিক্রয় রিলেটেড ফেসবুক গ্রুপগুলোতে আপনি ওয়েবসাইট সেল করতে পারবেন।
এছাড়াও ছাত্রদের জন্য ব্যবসা করার ক্ষেত্রে এই উপায়টি অনেক কার্যকর।
৬. অ্যাপ ব্যবহার করে ভিডিও দেখে আয়
এটা ইন্টারনেট থেকে টাকা আয় করার সবচেয়ে সহজ উপায়গুলোর একটি। শুধু একটা স্মার্টফোন থাকলেই আপনি এই কাজটি করতে পারবেন।
কিছু অ্যাপ আছে যেগুলোতে ভিডিও দেখলে, সার্ভে পূরণ করলে বা ছোট টাস্ক সম্পন্ন করলে পয়েন্ট বা টাকা পাওয়া যায়।
ভিডিও দেখে টাকা ইনকাম করার অ্যাপস যেমন Taskbucks, RozDhan, Google Opinion Rewards ব্যবহার করে আপনি বাংলাদেশ থেকে অনলাইনে টাকা রোজগার করতে পারবেন।
তাছাড়াও দিনে ৫০০ টাকা ইনকাম অ্যাপস খুঁজলে আপনি অনেক গুলো অপশন পাবেন। তবে এক্ষেত্রে আপনাকে অবশ্যই রিয়েল অ্যাপসে কাজ করতে হবে। এসব অ্যাপসে কাজ করার আগে users review ভালোভাবে যাচাই-বাছাই করে নিতে হবে।
এই পদ্ধতিতে ইনকামের পরিমাণ খুবই কম। কিন্তু যাদের হাতে বাড়তি সময় আছে, তাদের জন্য এটা মন্দ না।
কেবল একটি অ্যাপের উপর নির্ভর না করে একসাথে দুই থেকে তিনটি অ্যাপ ব্যবহার করে আপনি অবসর সময়ে বাড়িতে বসে ইনকাম করতে পারবেন।
৭. অনলাইন বা অফলাইন টিউশনি
আপনি কি পড়াশোনায় অনেক ভালো? তাহলে টিউশনি আপনার জন্য সেরা একটি ইনকামের উপায় হতে পারে।
বাংলাদেশে টিউশনির চাহিদা সবসময়ই বেশি থাকে।
এসএসসি পাশে পার্ট টাইম জব হিসেবে টিউশনি সবচেয়ে জনপ্রিয় একটি টাকা রোজগার করার উপায় হিসেবে কাজ করে।
অনলাইনে ছাত্রছাত্রীদের পড়াতে চাইলে আপনি Zoom বা Google Meet ব্যবহার করতে পারেন।
মাত্র ৩ থেকে ৪ জন ছাত্র পেলেই প্রতিদিন 400 টাকা ইনকাম করা সম্ভব।
প্রাথমিক থেকে SSC পর্যন্ত বিষয়গুলোর সাধারণত বেশি চাহিদা থাকে। আপনি গণিত, ইংরেজি বা বিজ্ঞানে ভালো হলে অনলাইনে বা অফলাইনে টিউশনি করাতে পারবেন।
ভালো ফলাফল দেখাতে পারলে অভিভাবকরা নিজেই অন্যদের কাছে রেফার করেন। এভাবে স্টুডেন্ট সংখ্যা বাড়তে থাকে।
৮. রিসেলিং বা ছোট ব্যবসা
আজকালকার দিনে কোনো ধরনের বিনিয়োগ ছাড়াও ব্যবসা করা যায়। এটা অনেকেই বিশ্বাস করেন না, কিন্তু আসলেই এটা সত্যি।
রিসেলিং ব্যবসায় অন্যের পণ্য আপনাকে বিক্রি করে দিতে হবে। পণ্য বিক্রি হলে আপনি নির্দিষ্ট পরিমাণ টাকা কমিশন হিসেবে পেয়ে যাবেন। এই ব্যবসাতে আপনার নিজের কোনো পণ্য বা গুদামের দরকার হবে না।
কোনো ধরনের বিনিয়োগ ছাড়া ব্যবসা করতে চাইলে আপনাকে Facebook-এ একটি পেজ বা গ্রুপ খুলতে হবে। এরপর পোশাক, কসমেটিকস বা ইলেকট্রনিক্স পণ্যের সরবরাহকারীদের সাথে যোগাযোগ করতে হবে।
তারা আপনাকে পণ্যের ছবি দেবে। এরপর আপনি সেটা শেয়ার করবেন। কাস্টমারের কাছ থেকে অর্ডার পেলে আপনি তাদের জানাবেন, তারা কাস্টমারের দেওয়া ঠিকানায় পণ্য পাঠিয়ে দেবে। বিক্রয়মূল্যের উপর আপনি কমিশন পেতে পারবেন।
বর্তমানে সবচেয়ে লাভজনক ব্যবসা হিসেবে অনলাইন রিসেলিং বা ড্রপশিপিং অনেক জনপ্রিয় হয়ে উঠেছে।
প্রথমের দিকে পরিচিত মানুষদের কাছে প্রোডাক্ট বিক্রির চেষ্টা করতে হবে। এরপর আস্তে আস্তে আপনার কাস্টমার বাড়তে থাকবে। তারপর আপনি খুব সহজেই প্রতিদিন ৫০০ থেকে ৭০০ টাকা ইনকাম করতে পারবেন।
৯. ডিজিটাল প্রোডাক্ট তৈরি ও বিক্রি
এটা অনলাইনে ইনকামের একটু আলাদা পদ্ধতি কিন্তু সবচেয়ে লাভজনক।
ই-বুক, ডিজিটাল টেমপ্লেট, ছবি, কোর্স, ডিজাইন ফাইল এগুলো একবার তৈরি করলে বারবার বিক্রি করা যায়।
এটাকে বলে প্যাসিভ ইনকাম। একবার কষ্ট করলে দীর্ঘদিন ধরে আপনার আয় আসতে থাকবে।
যদি আপনার দৈনিক ৪০০ থেকে ৫০০ টাকা ইনকাম করার টার্গেট থাকে, তাহলে ডিজিটাল প্রোডাক্ট একটি দারুণ ইনকামের অপশন হতে পারে।
আপনার নিজের যদি একটা বিশেষ স্কিল বা জ্ঞান থাকে সেটা নিয়েই একটা ছোট ই-বুক বা কোর্স তৈরি করতে পারেন।
আপনি সরাসরি ফেসবুক পেজের মাধ্যমে নিজের ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করতে পারবেন।
যদি ভালোভাবে promotion করতে পারেন, তাহলে একটি পণ্য থেকেই মাসে হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন।
শেষ কথা – প্রতিদিন 400 টাকা ইনকাম
তাহলে বন্ধুরা, আশা করি প্রতিদিন 400 টাকা ইনকাম করার সবচেয়ে কার্যকর উপায়গুলো আজকের আর্টিকেলের মাধ্যমে আপনারা জানতে পেরেছেন।
বাংলাদেশে হাজার হাজার তরুণ এখন ঘরে বসেই এর চেয়ে বেশি পরিমাণে টাকা আয় করছেন। তারা শুধু সঠিক পথ বেছে নিয়েছেন এবং লেগে থেকেছেন।
আপনিও পারবেন। আপনাকে শুধুমাত্র সঠিক উপায় বেছে নিয়ে নিয়মিত ধৈর্য সহকারে কাজ করে যেতে হবে।
উপরের ৯টি উপায়ের মধ্যে আপনি যেকোনো একটি উপায় বেছে নিতে পারেন। বিভিন্ন রিসোর্স থেকে সেই কাজের বিষয়ে সবকিছু ভালোভাবে শিখে নিতে হবে।
আর্টিকেলটি শুধু পড়লেই হবে না, আপনাকে কাজ শুরু করতে হবে। কারণ শুরু করাটাই সবচেয়ে কঠিন। একবার শুরু করলে পথ আপনাআপনি সহজ হয়ে যায়।
আপনার যদি কোনো প্রশ্ন থাকে বা কোনো উপায় সম্পর্কে আরও জানতে চান তাহলে নিচে কমেন্টে জানান। আমি সাহায্য করতে সবসময় আছি।






